মেটার বিরুদ্ধে বার্তা পড়ার অভিযোগ
হোয়াটসঅ্যাপের অ্যানক্রিপ্টেড ডাটা কি আসলেই নিরাপদ?
টেক স্ক্রল
প্রকাশ: ০৯:৩৪, ২ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ১১:০১, ৩ ফেব্রুয়ারি ২০২৬
অ্যানক্রিপ্টেড ডাটা কি আসলেই নিরাপদ
মেটার বিরুদ্ধে বার্তা পড়ার অভিযোগ
হোয়াটসঅ্যাপে বার্তার সুরক্ষা নিয়ে নতুন করে বিতর্ক। মূল কোম্পানি মেটা এনক্রিপ্টেড বার্তা পড়তে পারে, এমন অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে তদন্তে যুক্তরাষ্ট্র। অবশ্য মেটা এ অভিযোগকে অস্বীকার করেছে। তবে আরও খতিয়ে দেখতে চায় মার্কিন প্রশাসন।
গেল সপ্তাহে সেখানকার একটি আদালতে এক মামলায় দাবি করা হয়, মেটা হোয়াটসঅ্যাপে ব্যক্তিগত বার্তা পড়ার ক্ষমতা রাখতে পারে। মামলাটি দায়ের করেছে কুইন ইমানুয়েল নামের একটি আইন প্রতিষ্ঠান। অস্ট্রেলিয়া, ব্রাজিল, ভারতসহ কয়েকটি দেশ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে এ অভিযোগ আনা হয়েছে বলে দাবি করেছে প্রতিষ্ঠানটি।
হ্যাকিং, নজরদারি বন্ধে হোয়াটসঅ্যাপে নতুন কঠোর নিরাপত্তা সেটিংস
মেটা এই মামলাকে হাস্যকর বলছে। তাদের দাবি, গত এক দশক হোয়াটসঅ্যাপে সিগন্যাল প্রটোকল ব্যবহার করে অ্যানক্রিপশন সুবিধা ধরে রাখা হয়েছে। তাদের অভিযোগ, মামলাটি মূলত ইসরায়েলি স্পাইওয়্যার নির্মাতা এনএসও গ্রুপ কে সহায়তা করার একটি কৌশল। আইনি লড়াইয়ে সুবিধা পেতেই এমন ভিত্তিহীন অভিযোগ।
নিরাপত্তা বিশেষজ্ঞদের প্রতিক্রিয়া মিশ্র। বলছেন, মেটার ভেতরে এমন কেলেঙ্কারি গোপন রাখা অসম্ভব। নিয়ম ভাঙলে আরও আগেই ফাঁস হয়ে যেত। বিশেষজ্ঞরা জানান, এন্ড-টু-এন্ড এনক্রিপটেড চ্যাট থেকে ব্যাক ডেটের বার্তা পড়া গাণিতিকভাবে অসম্ভব। তবে হোয়াটসঅ্যাপের ব্যবহারকারীদের প্রোফাইলের তথ্য সংগ্রহের বিষয় নিয়ে আগে থেকেই বিতর্ক আছে। এতে কে কার সঙ্গে কখন কথা বলছে, সে তথ্য পেয়ে যায় মেটা।
সচল ফোন বন্ধ হবে না, টুজি কি থাকবে , বিটিআরসি কমিশনার যা জানালেন
সূত্র: দ্যা গার্ডিয়ান













