অতি গোপনে হ্যাকিং
চীনের সুপারকম্পিউটার থেকে সামরিক গোপন নথি চুরি
টেক স্ক্রল
প্রকাশ: ১০:০১, ১৫ এপ্রিল ২০২৬ | আপডেট: ১১:৩৬, ১৫ এপ্রিল ২০২৬
একটি সুপারকম্পিউটার সেটআপ
অতি গোপনে হ্যাকিং
চীনের ইতিহাসে সবচেয়ে বড় সাইবার হামলা এবং চুরির ঘটনা ঘটেছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ মাধ্যম সিএনএন। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, চীনের সরকার পরিচালিত একটি সুপারকম্পিউটার হ্যাক করে বিপুল সংবেদনশীল তথ্য চুরি করা হয়েছে। এসব তথ্যের মধ্যে প্রতিরক্ষা সংক্রান্ত গোপন নথি, মিসাইলের ডিজাইন এবং উন্নত যুদ্ধবিমান ও যুদ্ধ সিমুলেশন বিষয়ে গবেষণার তথ্য রয়েছে।
এআই কি কাজের চাপ কমাচ্ছে? ভুল প্রমাণ করছে একটি জরিপ
চুরি হওয়া তথ্যের পরিমাণ ১০ পেটাবাইট ছাড়িয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। এই হিসাব সঠিক হলে, এটি হবে চীনের গুরুত্বপূর্ণ অবকাঠামো থেকে তথ্য চুরির অন্যতম বড় ঘটনা। ধারণা করা হচ্ছে, তিয়ানজিনের ন্যাশনাল সুপারকম্পিউটিং সেন্টারে এই হ্যাকিংয়ের ঘটনা ঘটেছে। এটি একটি গুরুত্বপূর্ণ স্থাপনা, যা চীনের ৬ হাজার সংস্থাকে প্রযুক্তি বিষয়ে সাহায্য করে। মূলত চীনের সংবেদনশীল ও উচ্চ মানের গবেষণার মূল কেন্দ্র হিসেবে কাজ করে এই সেন্টার।
পাওয়ারের কাঁচ ব্যবহার করা যাবে মেটার স্মার্ট গ্লাসে
চুরি হওয়া তথ্যের নমুনা পরীক্ষা করেছেন বিশেষজ্ঞরা। এতে বোমা ও ক্ষেপণাস্ত্রের মতো কারিগরি ফাইল, সিমুলেশন ও রেন্ডারিংও পাওয়া গেছে।
সূত্র: ইন্ডিয়া টুডে













