মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

| ১৫ আষাঢ় ১৪৩৩

তরুণদের চাহিদা স্মার্টওয়াচ

দেশের বাজারে বিক্রি কমেছে স্মার্টওয়াচের

গাজী তানজীর আহমেদ

প্রকাশ: ১৫:৪৬, ৩০ জুন ২০২৬

দেশের বাজারে বিক্রি কমেছে স্মার্টওয়াচের

দেশের বাজারে বিক্রি কমেছে স্মার্টওয়াচের

দেশে এখন দৈনন্দিন ব্যবহারের অনুষঙ্গ হিসেবে স্মার্টওয়াচ বেছে নিচ্ছেন অনেকে। তবে গেল বছরের তুলনায় চলতি বছরের প্রথম ৫ মাসে দেশে বিক্রি কমেছে স্মার্টওয়াচের। যুদ্ধের কারণে বৈশ্বিক অর্থনৈতিক সংকটের প্রভাবে দেশের বাজারে স্মার্টওয়াচের বিক্রি অধের্কে নেমেছে বলে জানান বিক্রেতারা। তবে ক্রেতারা জানান স্বাস্থ্য পর্যবেক্ষণ থেকে শুরু করে বিভিন্ন তথ্য স্মার্টওয়াচে পাওয়া যায় বলেই পণ্যটি কিনছেন তারা।

বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেন রিয়া ইসলমা। কর্মস্থলে চলাচলে ফ্যাশন হিসেবে ব্যবহার করেন স্মার্টওয়াচ। শুধু ফ্যাশনের কারণেই নয় বিকেলে হাঁটার ক্ষেত্রেও ব্যবহার করছেন স্মার্টওয়াচ। পার্কে হাঁটা কিংবা জগিংয়ের সময় মোবাইল ব্যবহার জটিল মনে করেন তিনি। তাই এসময় মোবাইল ফোন কল ও ম্যাসেজের পাশাপাশি স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন তথ্য পেতে স্মার্টওয়াচ ব্যবহার করেন তিনি।

রাজধানীর বিভিন্ন শপিংমল ঘুরে দেখা গেছে, নানান রংয়ের বেল্টের স্মার্টওয়াচ দেখছেন ক্রেতারা। পণ্যটি কিনতে আসা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী রাফি বলেন, আগে শুধু সময় দেখার জন্য ঘড়ি ব্যবহার করা হতো। এখন ব্যাগ থেকে মোবাইল বের না করেই কল দেখা, বার্তা পাওয়া এবং প্রতিদিনের হাঁটার সর্বমোট সময় সবকিছুই স্মার্টওয়াচেই দেখা যাচ্ছে।

আবার স্বাস্থ্য পর্যবেক্ষণের জন্যই স্মার্টওয়াচ কিনতে এসেছেন কর্মজীবী নারী মেহজাবিন। তিনি জানান, ঘড়িটিতে হৃদস্পন্দন, ঘুমের তথ্য ও ব্যায়ামের হিসাব একসঙ্গে পাওয়া যায়। স্বাস্থ্য সচেতনতায় এটি কার্যকর।

বিক্রেতারা জানান, হৃদস্পন্দন পর্যবেক্ষণ, রক্তে অক্সিজেনের মাত্রা নির্ণয়, ঘুমের মান বিশ্লেষণ, হাঁটা ও ব্যায়ামের হিসাব রাখা, ব্লুটুথ কলিং এবং স্মার্টফোনের নোটিফিকেশন দেখার সুবিধার কারণে স্মার্টওয়াচ এখন তরুণ প্রজন্মের পাশাপাশি কর্মজীবী ও স্বাস্থ্য সচেতন মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে।

বাজারে নিয়মিত আসছে নতুন মডেলের স্মার্টওয়াচ। তবে বৈশ্বিক অর্থনৈতিক সংকটের প্রভাবে দেশের বাজারে কমেছে পণ্যটির বিক্রি। গেল বছর জানুয়ারি থেকে মে এই ৫ মাসের তুলনায় চলতি বছরের একই সময় বিক্রি কমেছে স্মার্টওয়াচের। গেল বছর প্রতি মাসে প্রায় ৪০টি স্মার্টওয়াচ বিক্রি হলেও বর্তমানে বিক্রি হচ্ছে ১৫ থেকে ২০টি। ২ থেকে ৫ হাজার টাকার স্মার্টওয়াচের চাহিদা সবচেয়ে বেশি বলেও জানান তারা।

ব্র্যান্ড ও ননব্র্যান্ডসহ বিভিন্ন ধরণের স্মার্টওয়াচ রয়েছে বাজারে। তবে এদের মধ্যে শাওমি, হুয়াওয়ে, স্যামসাং ও অ্যাপল প্রতিষ্ঠানের স্মার্টওয়াচ বেশি বিক্রি হচ্ছে। আগামীতের বিক্রি বাড়ার সম্ভাবনার কথাও জানান তারা।

 

 

এ সম্পর্কিত খবর
আরও পড়ুন