লোডশেডিংয়ের পাল্টা সেবা
এক জিবি ডেটা ফ্রি দিচ্ছে বাংলালিংক
টেক স্ক্রল
প্রকাশ: ১৫:০৫, ২৭ এপ্রিল ২০২৬ | আপডেট: ১৫:১১, ২৭ এপ্রিল ২০২৬
লোডশেডিংয়ের পাল্টা সেবা
লোডশেডিংয়ের কারণে বিভিন্ন অঞ্চলে মোবাইল নেটওয়ার্ক সেবা বিঘ্নিত হচ্ছে। এতে গ্রাহকরা নিরবচ্ছিন্ন ইন্টারনেট থেকে বঞ্চিত হচ্ছেন। এমন পরিস্থিতিতে গ্রাহকদের জন্য ১ জিবি ডেটা বিনা মূল্যে দিচ্ছে বাংলালিংক। রোববার এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়েছে।
এ উদ্যোগের লক্ষ্য হলো, বর্তমান জ্বালানি সংকটের সময়ে ভোগান্তিতে থাকা গ্রাহকদের কিছুটা স্বস্তিতে রাখা। লোডশেডিংয়ে সংযোগ না পাওয়ায় অনেক গ্রাহক প্রয়োজনীয় তথ্য পাওয়া থেকে বঞ্চিত হন। এ ধরনের পরিস্থিতির কথা মাথায় রেখেই এই ডেটা প্যাকের ঘোষণা বাংলালিংকের। এ উদ্যোগের আওতায় যেসব এলাকায় দীর্ঘ সময় বিদ্যুৎ থাকে না, সেসব এলাকার নির্ধারিত গ্রাহকেরা ২৪ ঘণ্টা মেয়াদের ১ জিবি ফ্রি ইন্টারনেট পাবেন। অফারটি চালু হলে সংশ্লিষ্ট গ্রাহকদের এসএমএসের মাধ্যমে জানিয়ে দেবে বাংলালিংক।
ভিভোর ‘ওয়ান-ডে শপ ম্যানেজার’ হিসেবে আসছেন তাহসান
এ প্রসঙ্গে বাংলালিংকের প্রধান মার্কেটিং কর্মকর্তা কাজী মাহবুব হাসান জানান, সংকটের সময়ে মানুষের পাশে থাকতে চায় বাংলালিংক। দীর্ঘ সময় বিদ্যুৎ বিভ্রাটের কারণে সংযোগে ব্যাপক বিঘ্ন ঘটছে। এমন পরিস্থিতিতে গ্রাহকদের জন্য কিছু করার চিন্তা বাংলালিংকের। কোম্পানির লক্ষ্য সবার জন্য সর্বোত্তম সংযোগ নিশ্চিত করা।













