জিপিফাই ক্যাম্পেইন
গ্রামীণফোন নিয়ে এলো ওয়াই-ফাই ১টাই, সারাদেশে জিপিফাই ক্যাম্পেইন
টেকস্ক্রল নেটওয়ার্ক
প্রকাশ: ১১:২৯, ৬ মে ২০২৬ | আপডেট: ১১:৩৯, ৬ মে ২০২৬
গ্রামীণফোন নিয়ে এলো ওয়াই-ফাই একটাই, সারাদেশে জিপিফাই ক্যাম্পেইন
জিপিফাই ক্যাম্পেইন
শীর্ষস্থানীয় টেলিযোগাযোগ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান গ্রামীণফোন তাদের ওয়্যারলেস ব্রডব্যান্ড সলিউশন 'জিপিফাই'-এর প্রসারের লক্ষ্যে ‘ওয়াই-ফাই ১টাই, সারাদেশে জিপিফাই’ নামে একটি নতুন ক্যাম্পেইন শুরু করেছে।
হোম ওয়াই-ফাইকে নতুনভাবে সংজ্ঞায়িত করতে ডিজাইন করা জিপিফাই-এর ওয়্যারলেস সেটআপ প্রথাগত ব্রডব্যান্ডের বিকল্প হিসেবে কাজ করবে। এতে তার টানা বা দেয়াল ফুটো করার কোনো ঝামেলা নেই। সারাদেশে বিনামূল্যে হোম ডেলিভারি এবং 'প্লাগ-অ্যান্ড-প্লে' সুবিধার মাধ্যমে ব্যবহারকারীরা নির্বিঘ্নে সংযুক্ত হয়ে নির্ভরযোগ্য হোম ওয়াইফাই উপভোগ করতে পারবেন।
জিপিফাই একই সাথে একাধিক ডিভাইসে ব্যবহার করা সম্ভব; যা পরিবার, রিমোট ওয়ার্কার ও ছোট টিমের প্রয়োজন মেটাতে সক্ষম। অফারটিতে বিভিন্ন ধরনের ডিভাইস রয়েছে, যার মধ্যে বিল্ট-ইন ব্যাটারি ব্যাকআপ সমৃদ্ধ মডেলও অন্তর্ভুক্ত। এটি বিদ্যুৎ বিভ্রাটের সময়ও তিন ঘণ্টা পর্যন্ত নিরবিচ্ছিন্ন সংযোগ নিশ্চিত করে। ফলে লোডশেডিংয়ের সময়ও কোন অসুবিধা হবেনা।
গ্রাহকদের স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে, জিপিফাই কোনো হিডেন এফইউপি (ফেয়ার ইউজেস পলিসি) ছাড়াই আনলিমিটেড ইন্টারনেট ব্যবহারের সুযোগ দিচ্ছে। সেই সাথে যে কোনো প্রয়োজনে থাকছে ২৪/৭ কাস্টমার সাপোর্ট হটলাইনের সুবিধা। ব্যবহারকারীরা বিকাশের ’পে বিল’, মাইজিপি এবং দেশব্যাপী রিটেইল পয়েন্টগুলোর মাধ্যমে সহজেই বিল পরিশোধ করতে পারবেন। শুধু ইন্টারনেট সংযোগই নয়, ফ্রি ডেডিকেটেড রিয়েল আইপি এবং 'বায়োস্কোপ+' এর মাধ্যমে ১০টি পর্যন্ত ওটিটি সাবস্ক্রিপশন উপভোগ করার সুযোগ পাবেন ব্যবহারকারীরা, যা বিনোদনের অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করবে।
ব্যবহারকারীরা ২০ এমবিপিএস থেকে ১০০ এমবিপিএস পর্যন্ত বিভিন্ন সুবিধাজনক মাসিক প্ল্যান বেছে নিতে পারবেন। এই প্যাকেজগুলো শুরু হচ্ছে মাত্র ৮৫০ টাকা থেকে, যা উচ্চগতির ইন্টারনেটকে সাধারণ মানুষের কাছে আরও সহজলভ্য করে তুলেছে।
গ্রামীণফোনের চিফ প্রোডাক্ট অফিসার (সিপিও) সোলায়মান আলম বলেন, গ্রামীণফোনে আমাদের প্রতিটি সেবার মূলে থাকে গ্রাহককেন্দ্রিকতা। বাংলাদেশে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার যেভাবে প্রসারিত হচ্ছে, তাতে আমরা বুঝতে পারছি যে মানুষের জীবনযাপন, কাজ এবং শেখার পদ্ধতি দ্রুত পরিবর্তিত হচ্ছে। রিমোট ওয়ার্ক ও অনলাইন শিক্ষা থেকে শুরু করে ডিজিটাল বিনোদন এবং দৈনন্দিন ওয়াইফাই সংযোগ সবক্ষেত্রেই নির্ভরযোগ্য হোম ওয়াইফাইয়ের প্রয়োজনীয়তা এখন আগের চেয়ে অনেক বেশি। জিপিফাই-এর মাধ্যমে আমাদের লক্ষ্য হলো একটি নির্ভরযোগ্য, সুবিধাজনক ও সহজলভ্য ওয়্যারলেস ব্রডব্যান্ড অভিজ্ঞতা প্রদানের মাধ্যমে এই ক্রমবর্ধমান চাহিদা পূরণ করা; যা আমাদের গ্রাহকদের গতিশীল জীবনযাত্রার সাথে সামঞ্জস্যপূর্ণ এবং তাদের ঘরে বা বাইরে সবখানেই সংযুক্ত ও উৎপাদনশীল থাকতে এবং যোগাযোগ রাখতে সাহায্য করবে।
সূত্র: ইমপ্যাক্ট পিআর













