রোববার, ২৬ এপ্রিল ২০২৬

| ১২ বৈশাখ ১৪৩৩

বছরের প্রথম প্রান্তিকে গ্রামীণফোন

নিট মুনাফা করেছে ৬৬২ কোটি টাকা

টেকস্ক্রল নেটওয়ার্ক

প্রকাশ: ১৫:৫২, ২৬ এপ্রিল ২০২৬ | আপডেট: ১৬:০৬, ২৬ এপ্রিল ২০২৬

নিট মুনাফা করেছে ৬৬২ কোটি টাকা

First Quarter 2026: Earnings Resilience Driven by Strong Cost Discipline

বছরের প্রথম প্রান্তিকে গ্রামীণফোন

২০২৬ সালের প্রথম প্রান্তিকে মোট ৩,৭৫৮ কোটি টাকা রাজস্ব আয় করেছে গ্রামীণফোন, যা গত বছরের একই সময়ের তুলনায় ২% কম। মূলত চ্যালেঞ্জিং সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতির কারণে এমনটি হয়েছে। প্রথম প্রান্তিক শেষে কোম্পানির মোট গ্রাহকসংখ্যা দাঁড়িয়েছে ৮.৪২ কোটি, এর মধ্যে ৫৮.৪% বা ৪.৯২ কোটি গ্রাহক ইন্টারনেট সেবা ব্যবহার করছেন। ২৩ এপ্রিল কোম্পাানির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানানো হয়। 

গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়াসির আজমান বলেন, বহুমাত্রিক বাহ্যিক চ্যালেঞ্জ সত্ত্বেও, আমরা দৃঢ়তা ও শৃঙ্খলার সঙ্গে প্রান্তিকটি অতিক্রম করে প্রায় ৫৮% স্থিতিশীল ইবিআইটিডিএ  মার্জিন নিশ্চিত করেছি। ফিনান্সিয়াল এবং অপারেশনাল ক্ষেত্রেই বাহ্যিক ঝুঁকি ভালোভাবে নিয়ন্ত্রণে রেখে স্থিতিশীল পারফরম্যান্স বজায় রেখেছি। আমরা নেটওয়ার্ক, আইটি, স্পেকট্রাম এবং এআই-নির্ভর কার্যক্রমসহ দীর্ঘমেয়াদি বিনিয়োগ অব্যাহত রেখেছি, পাশাপাশি বৃহত্তর রূপান্তর ও অটোমেশন উদ্যোগ চালিয়ে যাচ্ছি। এসব বিনিয়োগ আরও দক্ষ, সম্প্রসারণযোগ্য এবং ডিজিটাল-ভিত্তিক অপারেটিং মডেল গড়ে তুলছে, যা ভবিষ্যৎ প্রবৃদ্ধির পাশাপাশি খরচ নিয়ন্ত্রণে সহায়ক ভূমিকা পালন করবে।

তিনি আরও বলেন, আমরা ভবিষ্যতের উপযোগী একটি ডিজিটাল গ্রোথ মডেলের দিকে এগিয়ে যাচ্ছি। এআই-ফার্স্ট টেলিকম কোম্পানি হওয়ার লক্ষ্যে আমরা আমাদের ’এআই অ্যান্ড আই’- এর যাত্রা শুরু করেছি। যার আওতায় নেটওয়ার্ক ও অপারেশনে একাধিক এআই-ভিত্তিক উদ্যোগ নেয়া হচ্ছে। এসব উদ্যোগের সুফল আগামী প্রান্তিকগুলোতে দৃশ্যমান হতে থাকবে। আমরা সম্প্রতি ৭০০ মেগাহার্জ স্পেকট্রাম অধিগ্রহণ করেছি, যা গ্রামীণ এলাকায় কভারেজ বাড়ানোর পাশাপাশি ইনডোর নেটওয়ার্কের মান উল্লেখযোগ্যভাবে উন্নত করবে এবং দীর্ঘদিনের কভারেজ ঘাটতি পূরণে সহায়তা করবে। এটি ডেটা প্রবৃদ্ধি ও ডিজিটাল অন্তর্ভুক্তির পরবর্তী ধাপকে এগিয়ে নিতেও সহায়ক হবে। নতুন সরকার যখন ডিজিটালাইজেশনকে ত্বরান্বিত করার প্রচেষ্টাকে বেগবান করছে , তখন  আমরা একটি টেকসই টেলিকম ইকোসিস্টেম গড়ে তোলার অন্যতম অংশীদার হিসেবে কাজ করতে প্রস্তুত রয়েছি, যা জাতীয় ডিজিটাল রূপান্তরে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। 

গ্রামীণফোনের চিফ ফাইন্যান্সিয়াল অফিসার (সিএফও) অটো মাগনে রিসব্যাক বলেন, ২০২৬ সালের প্রথম প্রান্তিকে আমরা ৬৬২ কোটি টাকা নিট মুনাফা অর্জন করেছি, যা গত বছরের একই সময়ের তুলনায় ৪.৪% বেশি এবং নিট মুনাফার হার ১৭.৬%। রাজস্ব ও সামষ্টিক অর্থনৈতিক চাপ সত্ত্বেও এই ফলাফল দৃঢ় আর্থিক শৃঙ্খলা এবং ভাল মানের আয়ের প্রতিফলন; যা কম অবচয় ও অ্যামর্টাইজেশন ব্যয় এবং কম আর্থিক খরচের ফলস্বরূপ।

 ডিজাইন আর থার্মো-সেন্সিং প্রযুক্তির সমন্বয়ে মিড-রেঞ্জ স্মার্টফোন

তিনি আরও বলেন, মূলত সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতির প্রভাবে গত বছরের একই সময়ের তুলনায় মোট রাজস্ব ২% কমেছে; ভয়েস সেবা গ্রহণের হার কমে যাওয়ার বিষয়টি আংশিকভাবে ডেটা প্রবৃদ্ধির মাধ্যমে পুষিয়ে গেছে। এই প্রান্তিকে ডেটা গ্রাহকসংখ্যা ও ব্যবহার উভয় ক্ষেত্রেই প্রবৃদ্ধি অব্যাহত ছিল; সক্রিয় ব্যবহারকারী ১.৭% বৃদ্ধি পেয়ে ৪.৯২ কোটিতে পৌঁছেছে এবং ব্যবহার ৫.৪% বৃদ্ধি পেয়ে গড়ে প্রায় ৭.৭ জিবি হয়েছে, যা গত বছরের একই সময়ের তুলনায় বেশি। মোট খরচের ক্ষেত্রেও উন্নতি দেখা গেছে, গত বছরের একই সময়ের তুলনায় অপারেটিং খরচ ২% কমেছে এবং পণ্য বিক্রয় ব্যয় ৭.৩% কমেছে।

কোম্পানি সিএফও জানান, গ্রামীণফোনের দক্ষতা অর্জন গ্রাহক অভিজ্ঞতা বা নেটওয়ার্কের মানের বিনিময়ে আসেনি। গত বছরের তুলনায় ইবিআইটিডিএ ১.৫% কমেছে, যা তুলনামূলক দুর্বল রাজস্ব পরিস্থিতিতে স্বাভাবিক। তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো, ইবিআইটিডিএ-এর এই হ্রাস রাজস্ব হ্রাসের তুলনায় অনেক কম, যা স্পষ্টভাবে নির্দেশ করে যে, খরচ কার্যকরভাবে নিয়ন্ত্রণ করা হয়েছে এবং এর ফলে টপলাইনে চাপে থেকেও আমরা প্রায় ৫৮% ইবিআইটিডিএ মার্জিন বজায় রাখতে সক্ষম হয়েছি।

 চরম দুর্যোগেও লক্ষ্যভেদে সক্ষম Smart Bomb | মার্কিন প্রযুক্তির রহস্য

এ সম্পর্কিত খবর
আরও পড়ুন