সোমবার, ০১ জুন ২০২৬

| ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

মোবাইল ইন্টারনেটের গতি

মোবাইল ইন্টারনেটের গতিতে পিছিয়েছে ঢাকা ও চট্টগ্রাম

টেকস্ক্রল নেটওয়ার্ক

প্রকাশ: ১৬:১২, ১ জুন ২০২৬ | আপডেট: ১৬:১৪, ১ জুন ২০২৬

মোবাইল ইন্টারনেটের গতিতে পিছিয়েছে ঢাকা ও চট্টগ্রাম

মোবাইল ইন্টারনেটের গতিতে পিছিয়েছে ঢাকা ও চট্টগ্রাম

ব্রডব্যান্ডে স্থিতিশীল-মোবাইলে পিছিয়ে

মোবাইল ইন্টারনেটের গতিতে পিছিয়েছে রাজধানী ঢাকা ও চট্টগ্রামের অবস্থান। চট্টগ্রামের অবস্থান ২ ধাপ পেছেলেও ৫ ধাপ পিছিয়েছে ঢাকার অবস্থান। বর্তমানে মোবাইল ইন্টারনেটের গতিতে বিশ্বে ঢাকার অবস্থান ১২৫ ও চট্টগ্রামের অবস্থান ১২০। যুক্তরাষ্ট্রের প্রযুক্তি প্রতিষ্ঠান ওকলার স্পিডটেস্টে ওঠে এসেছে এসব তথ্য।

ওকলার তথ্য মতে, গেল মার্চ,২০২৬ এ ঢাকার মোবাইল ইন্টারনেট গতির তালিকা ছিল ১২০। তবে এপ্রিল, ২০২৬ এ ৫ ধাপ পিছিয়ে গতির অবস্থান ১২৫। এপ্রিলে ঢাকায় চারটি মোবাইল অপারেটরের ইন্টারনেটে ডাউনলোড গড় গতি ৫১ দশমিক ৫৩ এমবিপিএস আর আপলোড গতি ১৬ দশমিক ৯৪ এমবিপিএস। মেডিয়ান ল্যাটেনসি ২৭ মিলিসেকেন্ড।

 বিএমডাব্লিউ গাড়ি উৎপাদনে মানব আকৃতির রোবট

এদিকে, গেল মার্চ, ২০২৬  ব্যবসায়ীক নগরী চট্টগ্রামের মোবাইল ইন্টারনেটের গতির তালিকা ছিল ১১৮। ২ ধাপ পিছিয়ে এপ্রিলে অবস্থান ১২০। একই সময় চট্টগ্রামের চার মোবাইল অপারেটরের ইন্টারনেটের ডাউনলোড গড় গতি ৫৪ দশমিক ৪৯ এমবিপিএস আর আপলোড গতি ১৮ দশমিক ৮২। এসময় নগরীর মেডিয়ান ল্যাটেনসি ২৬ মিলিসেকেন্ড।

মোবাইল ইন্টারনেটের গতিতে পিছিয়েছে ঢাকা ও চট্টগ্রাম..মোবাইল ইন্টারনেট গতিতে পেছালেও অপরীবর্তীত রয়েছে দুই নগরীর ব্রডব্যান্ড ইন্টারনেটের গতির অবস্থান। বর্তমানে ব্রডব্যান্ড ইন্টারনেট গতিতে ঢাকার অবস্থান ১২৬ আর চট্টগ্রামের অবস্থান ১৩১। ঢাকার ব্রডব্যান্ড ইন্টারনেটের ডাউনলোড গতি ৭৪ দশমিক ৬৮ এমবিপিএস আর চট্টগ্রামে ৬২ দশমিক ৮৯ এমবিপিএস।

 পাওয়ারের কাঁচ লাগানো যাবে মেটার স্মার্ট গ্লাসে

এ সম্পর্কিত খবর
আরও পড়ুন