রোববার, ০৭ জুন ২০২৬

| ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

এআই ফিচারেও বড় উত্থান

চলতি বছর বাজারে দ্বিগুণ ফাইভজি মোবাইল

ডোনাল্ড সি এইচ মারাক

প্রকাশ: ১৬:৪০, ৭ জুন ২০২৬ | আপডেট: ১৬:৪২, ৭ জুন ২০২৬

চলতি বছর বাজারে দ্বিগুণ ফাইভজি মোবাইল

চলতি বছর বাজারে দ্বিগুণ ফাইভজি মোবাইল

মধ্যম বাজেটের ফোনে ফাইভজি প্রযুক্তির বিস্তার

দেশের স্মার্টফোন বাজারে দ্রুত বাড়ছে ফাইভজি প্রযুক্তির ব্যবহার। গত বছরের তুলনায় চলতি বছরের প্রথম পাঁচ মাসে ফাইভজি সমর্থিত নতুন হ্যান্ডসেটের হার দ্বিগুণ হয়েছে। একই সঙ্গে এআই ফিচার, বড় ব্যাটারি ও দ্রুত চার্জিং সুবিধা যুক্ত স্মার্টফোনের সংখ্যাও উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

রাজধানীর বিভিন্ন শপিংমল ঘুরে দেখা গেছে, স্যামসাং, ভিভো, অপ্পো, রেডমি ও টেকনোসহ বিভিন্ন ব্র্যান্ড নতুন মডেলের স্মার্টফোন বাজারে এনেছে। বিক্রেতারা জানান, গত বছরের তুলনায় এবার এক লাখ টাকার বেশি দামের স্মার্টফোনের সংখ্যাও বেড়েছে। তাদের ভাষ্য অনুযায়ী, গত বছরের প্রথম পাঁচ মাসে ফাইভজি সমর্থিত হ্যান্ডসেটের হার ছিল ৪৫ শতাংশ, যা চলতি বছরের একই সময়ে বেড়ে ৯০ শতাংশে পৌঁছেছে। একই সময়ে এআই ফিচারযুক্ত স্মার্টফোনের হার ২০ শতাংশ থেকে বেড়ে ৭৫ শতাংশে দাঁড়িয়েছে। এছাড়া উন্নত ব্যাটারি সুবিধাসম্পন্ন স্মার্টফোনের হার ১৫ শতাংশ থেকে বেড়ে হয়েছে ৪৫ শতাংশ।

প্রিমিয়াম সেগমেন্টে নতুন মডেল

চলতি বছর দেশের প্রিমিয়াম স্মার্টফোন বাজারে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে স্যামসাংয়ের গ্যালাক্সি এস২৬ সিরিজ। সিরিজটিতে রয়েছে গ্যালাক্সি এস২৬, গ্যালাক্সি এস২৬+, এবং গ্যালাক্সি এস২৬ আলট্রা। তিনটি ডিভাইসেই ফাইভজি সংযোগ, এআইভিত্তিক বিভিন্ন সুবিধা এবং ফ্ল্যাগশিপ পর্যায়ের হার্ডওয়্যার ব্যবহার করা হয়েছে।

গ্যালাক্সি এস২৬ মডেলে রয়েছে ৬.৩ ইঞ্চির ডিসপ্লে, ১২ জিবি র‌্যাম, ২৫৬ জিবি স্টোরেজ এবং ৪৩০০ এমএএইচ ব্যাটারি। ডিভাইসটির বাংলাদেশি বাজারমূল্য ১ লাখ ২৮ হাজার ৪৯৯ টাকা

গ্যালাক্সি এস২৬+ মডেলে রয়েছে ৬.৭ ইঞ্চির ডিসপ্লে, ১২ জিবি র‌্যাম, ২৫৬ ও ৫১২ জিবি স্টোরেজ অপশন এবং ৪৯০০ এমএএইচ ব্যাটারি। ডিভাইসটির বাংলাদেশি বাজারমূল্য ১ লাখ ৭২ হাজার ৯৯৯ টাকা

সিরিজের সবচেয়ে শক্তিশালী মডেল গ্যালাক্সি এস২৬ আলট্রাতে রয়েছে ৬.৯ ইঞ্চির ডিসপ্লে, ২০০ মেগাপিক্সেল প্রধান ক্যামেরা, ১২ জিবি র‌্যাম, ২৫৬ ও ৫১২ জিবি স্টোরেজ অপশন এবং ৫৫০০ এমএএইচ ব্যাটারি। বাংলাদেশি বাজারে এর মূল্য ১ লাখ ৯৯ হাজার ৯৯৯ টাকা

৫০ হাজার থেকে এক লাখ টাকার স্মার্টফোনের মধ্যে আলোচনায় রয়েছে ভিভো ভি৭০, অপ্পো রেনো১৩ ৫জি এবং অনার ৬০০ প্রো।

প্রিমিয়াম সেগমেন্টে নতুন মডেল

ভিভো, অপ্পো ও অনারের নতুন ফোন

ভিভো ভি৭০ স্মার্টফোনটি দুটি ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে। একটি ৮ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ এবং অন্যটি ১২ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ। এতে রয়েছে ৬৫০০ এমএএইচ ব্যাটারি এবং ৯০ ওয়াট দ্রুত চার্জিং সুবিধা। ক্যামেরা সেটআপে রয়েছে ৫০ মেগাপিক্সেল ওআইএস ক্যামেরা, ৫০ মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা, ৮ মেগাপিক্সেল আলট্রাওয়াইড ক্যামেরা এবং ৫০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। ডিভাইসটির দাম ৬৪ হাজার ৯৯৯ টাকা। এটি প্যাশন রেড ও লেমন ইয়েলো রঙে পাওয়া যাচ্ছে।

অপ্পো রেনো১৩ ৫জি মডেলে রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৮৩৫০ প্রসেসর, ১২ জিবি র‌্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ। ৫ হাজার ৬০০ এমএএইচ ব্যাটারিসম্পন্ন এই ডিভাইসটির ডিসপ্লে ৬ দশমিক ৫৯ ইঞ্চি। ক্যামেরা বিভাগে রয়েছে ৫০ মেগাপিক্সেল মূল ক্যামেরা, ৮ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর। ডিভাইসটির দাম ৬৯ হাজার ৯৯০ টাকা। এটি মিডনাইট ব্ল্যাক, বাটারফ্লাই পার্পল ও স্টারলাইট পিঙ্ক রঙে পাওয়া যাচ্ছে।

অনার ৬০০ প্রো মডেলে রয়েছে ১২ জিবি র‌্যাম ও ৫১২ জিবি স্টোরেজ। ক্যামেরা সেটআপে রয়েছে ২০০, ৫০ ও ১২ মেগাপিক্সেলের তিনটি ক্যামেরা এবং ৫০ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ৬ হাজার এমএএইচ ব্যাটারিসমৃদ্ধ এই স্মার্টফোনের দাম ৯৯ হাজার ৯৯৯ টাকা। এটি ব্ল্যাক, সিলভার ও সবুজ রঙে পাওয়া যাচ্ছে।

মধ্যম বাজেটের স্মার্টফোনেও নতুন প্রযুক্তি

মধ্যম দামের স্মার্টফোনের মধ্যে বাজারে রয়েছে রেডমি নোট ১৪ প্রো, রেডমি ১৫, অপ্পো এ৬, অনার ৬০০ লাইট এবং টেকনো ক্যামোন ৫০।

মধ্যম বাজেটের স্মার্টফোনেও নতুন প্রযুক্তি

রেডমি নোট ১৪ প্রো মডেলে রয়েছে ২০০ মেগাপিক্সেল ওআইএস ক্যামেরা এবং ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। ৫ হাজার ৫০০ এমএএইচ ব্যাটারির পাশাপাশি এতে ব্যবহার করা হয়েছে গরিলা গ্লাস টু এবং আইপি৬৪ সুরক্ষা। ডিভাইসটির দাম ৩২ হাজার ৯৯৯ টাকা থেকে ৩৬ হাজার ৯৯৯ টাকা। এটি মিডনাইট ব্ল্যাক, অরা পারপেল ও ওশান ব্লু রঙে পাওয়া যাচ্ছে।

 গুগলের সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তি স্পেসএক্সের

রেডমি ১৫-এর অন্যতম আকর্ষণ ৭০০০ এমএএইচ ব্যাটারি এবং ১৪৪ হার্টজ ডিসপ্লে। ডিভাইসটি ৬ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ এবং ৮ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ, এই দুই ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে। এর দাম ১৯ হাজার ৯৯৯ টাকা থেকে ২৩ হাজার ৯৯৯ টাকা। মিডনাইট ব্ল্যাক, অরা পারপেল ও ওশান ব্লু রঙে পাওয়া যাচ্ছে স্মার্টফোনটি।

অপ্পো এ৬ স্মার্টফোনে রয়েছে ৭০০০ এমএএইচ ব্যাটারি, ৫০ মেগাপিক্সেল ক্যামেরা এবং ওয়াটারপ্রুফ সুরক্ষা। ৬ দশমিক ৭৫ ইঞ্চির ডিসপ্লেসমৃদ্ধ এই ডিভাইসটি ৬ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ এবং ৮ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ, দুই ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে। এর দাম ২৪ হাজার ৯৯০ টাকা থেকে ২৯ হাজার ৯৯০ টাকা।

অনার ৬০০ লাইটে রয়েছে ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা, ১৬ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা এবং অনস্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।

অন্যদিকে টেকনো ক্যামোন ৫০ মডেলে রয়েছে ৫০ মেগাপিক্সেল মূল ক্যামেরা, ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা এবং ৪৫ ওয়াট দ্রুত চার্জিং সুবিধা। ৬ দশমিক ৭৮ ইঞ্চির ডিসপ্লেসমৃদ্ধ এই স্মার্টফোনের দাম ৪৪ হাজার ৯৯৯ টাকা। এটি ব্ল্যাক ও সিলভারসহ তিনটি রঙে পাওয়া যাচ্ছে।

 Golden Dome (missile defense system)

এ সম্পর্কিত খবর
আরও পড়ুন