বুধবার, ০১ জুলাই ২০২৬

| ১৬ আষাঢ় ১৪৩৩

জাপানের গবেষণা

চালকের পড়ে যাওয়া ঠেকানোর মতো সাইকেল উদ্ভাবন

টেক স্ক্রল

প্রকাশ: ১০:০৯, ১ জুলাই ২০২৬ | আপডেট: ১৩:৩৭, ১ জুলাই ২০২৬

চালকের পড়ে যাওয়া ঠেকানোর মতো সাইকেল উদ্ভাবন

হ্যান্ডেলবারটি চাকার সঙ্গে বৈদ্যুতিকভাবে যুক্ত থাকে

সাইকেলে ভারসাম্য নিয়ন্ত্রণের সাধারণ ব্যবস্থার একটি উল্লেখযোগ্য ত্রুটি হল, চালক ইচ্ছাকৃতভাবে মোড় নিচ্ছেন না কি কোনো কারণে পড়ে যাচ্ছেন। এই চ্যালেঞ্জ মোকাবিলার জন্য জাপানের শিবাউরা টেকনোলজি ইনস্টিটিউটের গবেষকেরা এমন একটি ব্যবস্থা তৈরি করেছেন যেটি সাইকেল চালকের মনোভাব বুঝতে পারে।

গবেষণায় নেতৃত্ব দিয়েছেন প্রতিষ্ঠানটির মেশিনারি অ্যান্ড কন্ট্রোল সিস্টেমস বিভাগের সহযোগী অধ্যাপক হিরোয়াকি কুওয়াহারা এবং একই প্রতিষ্ঠানের সিস্টেমস ইঞ্জিনিয়ারিংয়ের মাস্টার্সের শিক্ষার্থী শোটা সুকাসে। গেল জুন মাসের শেষ দিকে, তাদের গবেষণাপত্রটি প্রকাশ করে আই.ই.ই/এ.এস.এম.ই ট্রানজ্যাকশনস অন মেকাট্রনিক্স জার্নাল।

 থ্রিডি প্রিন্টিং প্রযুক্তির মাধ্যমে ৭ গুণ ধারণক্ষমতার ব্যাটারি উদ্ভাবন

ভিন্ন এক সাইকেলের জন্ম

উদ্দেশ্য পূরণের জন্য গবেষক দলটি একটি স্টিয়ার-বাই-ওয়্যার সাইকেল তৈরি করে। এটি আমাদের দেখা সাধারণ সাইকেলের মতো নয়। এর স্টিয়ারিং মানে হ্যান্ডেলবারটি, চাকার সঙ্গে যান্ত্রিকভাবে যুক্ত না থেকে বরং বৈদ্যুতিকভাবে যুক্ত থাকে। এই ব্যবস্থায় হ্যাপটিক ফিডব্যাকের মাধ্যমে প্রচলিত স্টিয়ারিং অনুভূতি বজায় থাকে। হ্যাপটিক ফিডব্যাকের ভালো উদাহরণ হলো, গেম খেলার সময় কোনো বিস্ফোরণে ধাক্কা যেমন গেম-কন্ট্রোলারেও অনুভূত হয় তেমন। হ্যাপটিক ফিডব্যাকের মাধ্যমে সিস্টেমটি চালক এবং সাইকেলের মিথস্ক্রিয়া বুঝতে পারে।

স্টিয়ার-বাই-ওয়্যার প্ল্যাটফর্মটিকে একটি মেশিন-লার্নিং ভিত্তিক রাইডার-ইনটেন্ট ক্লাসিফিকেশন সিস্টেমের সাথে সমন্বয় করেন গবেষকেরা। এই ক্লাসিফিকেশন সিস্টেমের মূলে কাজ করে একটি লং-শর্ট টার্ম মেমোরির নিউরাল নেটওয়ার্ক। এই নেটওয়ার্কটি যেন সময়-নির্ভর ডেটার প্যাটার্ন শনাক্ত করতে পারে, তার জন্য একটি মেশিন লার্নিং মডেল বা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবস্থাও বানায় গবেষক দল। নেটওয়ার্কটিকে তিনটি পরিস্থিতি বিবেচনায় প্রশিক্ষণ দেন গবেষকরা-সোজা পথে চালানো, বাঁক নেয়া এবং অস্থিরতা।

এসব পরীক্ষা থেকে পাওয়া ডেটা ব্যবহার করে সাইকেলের গতি, হ্যান্ডেলবারের অবস্থান, বাঁক নেয়ার কৌণিক অবস্থা, টর্কসহ মোশন মেকানিকসের বিভিন্ন দিক পরিমাপ করা শিখেছে পুরো ব্যবস্থাটি।

 স্মার্ট ওয়াচের প্রতিদেশের মানুষের আগ্রহ কমছে

চূড়ান্ত ফলাফল

নানা পরীক্ষা-নিরীক্ষার পর দেখা যায়, সিস্টেমটি বিভিন্ন রাইডিং পরিস্থিতিকে নির্ভুলভাবে চিনতে এবং আলাদা করতে পারে। অর্থাৎ রাইডার ইচ্ছা করে বাঁক নিচ্ছেন, নাকি পড়ে যাচ্ছেন, তা শনাক্ত করার ক্ষমতা তৈরি হয়।

গবেষকদের মতে, এই প্রযুক্তিটি ভবিষ্যতে ইলেকট্রিক সাইকেল, ইলেকট্রিক মোটরসাইকেলে প্রয়োগ করা যেতে পারে। এছাড়া বয়স্ক চালক, নতুন চালক এবং শারীরিকভাবে কিছুটা অক্ষম ব্যক্তিদের ব্যাপক কাজে লাগতে পারে এই সিস্টেম।

এ সম্পর্কিত খবর
আরও পড়ুন