সেন্টমার্টিন ভ্রমণে এক প্ল্যাটফর্মে টিকিট ও ট্রাভেল পাস
টেকস্ক্রল নেটওয়ার্ক
প্রকাশ: ১৩:৩২, ১২ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৩:৪০, ১২ নভেম্বর ২০২৬
সেন্টমার্টিন ভ্রমণে এক প্ল্যাটফর্মে টিকিট ও ট্রাভেল পাস
সেন্টমার্টিন ভ্রমণের জন্য বাসের টিকিট, জাহাজের টিকিট ও ট্রাভেল পাস এখন একসঙ্গে বুক করা যাবে অনলাইন টিকিটিং প্ল্যাটফর্ম বিডিটিকিটস (bdtickets)-এ। এতে কক্সবাজার যাওয়া থেকে শুরু করে সেন্টমার্টিনে যাওয়া-আসার টিকিট ও ট্রাভেল পাস সংগ্রহের জন্য আলাদা প্ল্যাটফর্মে যেতে হবে না। বুধবার (১১ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ট্যুরিজম বোর্ড অনুমোদিত অনলাইন শিপ টিকিটিং প্ল্যাটফর্ম বিডিটিকিটস (bdtickets) থেকে এসব সেবা পাওয়া যাবে। পর্যটকেরা একই প্ল্যাটফর্মে কক্সবাজারের বাস টিকিট, সেন্টমার্টিনগামী জাহাজের যাওয়া-আসার টিকিট এবং ট্রাভেল পাস বুক করতে পারবেন।
তবে সেন্টমার্টিন ভ্রমণের আগে টিকিট সংগ্রহের ক্ষেত্রে কয়েকটি বিষয় খেয়াল রাখতে হবে। টিকিটে দেওয়া নাম ও জন্মতারিখের সঙ্গে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্যের মিল থাকতে হবে। সরকারি নির্দেশনা অনুযায়ী, শুধু অনলাইন টিকিটের সফট কপি দিয়ে যাত্রা করা যাবে না। যাত্রার আগে অনুমোদিত কাউন্টার থেকে কিউআর কোডযুক্ত প্রিন্টেড টিকিট সংগ্রহ করতে হবে।
এ ছাড়া জেটি ঘাটে টিকিট কেনার সুযোগ না থাকায় আগেই বুকিং সম্পন্ন করতে হবে। যাত্রার সময় বাংলাদেশ ট্যুরিজম বোর্ড ও জাহাজ কর্তৃপক্ষ টিকিট যাচাই করবে। তাই পুরো যাত্রায় টিকিট সঙ্গে রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
বিডিটিকিটস (bdtickets)-এর ওয়েবসাইট ও অ্যাপ থেকে ২৪ ঘণ্টা টিকিট বুক করা যাবে। টিকিটসংক্রান্ত কোনো প্রয়োজনে ১৬৪৬০ নম্বরে ফোন করে কাস্টমার কেয়ারের সহায়তা নেওয়া যাবে। এ ছাড়া প্রতিষ্ঠানটির ফেসবুক পেজ, অ্যাপ ও ওয়েবসাইটে সেবা ও অফার সম্পর্কে বিস্তারিত জানা যাবে।













