রোববার, ০৭ জুন ২০২৬

| ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

এআই অবকাঠামোতে নতুন শক্তি

গুগলের সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তি স্পেসএক্সের

টেকস্ক্রল নেটওয়ার্ক

প্রকাশ: ১৫:৩৯, ৭ জুন ২০২৬

গুগলের সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তি স্পেসএক্সের

গুগলের সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তি স্পেসএক্সের

মাসে ৯২ কোটি ডলার পরিশোধ করবে গুগল

ক্লাউড সেবা আরও শক্তিশালী করতে চুক্তিবদ্ধ হয়েছে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান স্পেসএক্স এবং গুগলের মূল কোম্পানি অ্যালফাবেট। ৬ জুন প্রকাশিত স্পেসএক্সের একটি আইনি নথি থেকে এ তথ্য জানা গেছে।

নথি অনুযায়ী, আগামী সপ্তাহে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়ার প্রস্তুতি নিচ্ছে স্পেসএক্স। এর আগেই নিজেদের কম্পিউটিং সক্ষমতা সম্প্রসারণে অ্যালফাবেটের সঙ্গে একটি দীর্ঘমেয়াদি চুক্তি স্বাক্ষর করেছে প্রতিষ্ঠানটি।

চুক্তির আওতায় চলতি বছরের অক্টোবর থেকে ২০২৯ সালের জুন পর্যন্ত গুগল প্রতি মাসে স্পেসএক্সকে ৯২ কোটি ডলার পরিশোধ করবে। তবে নির্ধারিত সময়ের মধ্যে ধাপে ধাপে কম্পিউটিং সক্ষমতা বাড়ানোর শর্ত রয়েছে। শুরুর দিকে তুলনামূলক কম ফি পরিশোধ করা হবে বলে নথিতে উল্লেখ করা হয়েছে।

এই চুক্তির মাধ্যমে স্পেসএক্স গুগলকে প্রায় ১ লাখ ১০ হাজার এনভিডিয়া জিপিইউ, সিপিইউ, মেমোরি এবং সংশ্লিষ্ট প্রযুক্তিগত অবকাঠামো ব্যবহারের সুযোগ দেবে। ফলে গুগলের এআই মডেল উন্নয়ন ও ক্লাউড সেবার সক্ষমতা আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে।

এর আগে এআই গবেষণা প্রতিষ্ঠান অ্যানথ্রপিকও স্পেসএক্সের গ্রাহক হিসেবে যুক্ত হয়েছে। গত মে মাসে প্রতিষ্ঠানটি টেনেসির মেমফিসে অবস্থিত স্পেসএক্সের ‘কলোসাস ১’ ডেটা সেন্টারের সম্পূর্ণ কম্পিউটিং সক্ষমতা ব্যবহারের জন্য চুক্তি করে। ওই ডেটা সেন্টারে ২ লাখ ২০ হাজারেরও বেশি এনভিডিয়া প্রসেসর রয়েছে।

 সাইবার হুমকি ঠেকাতে এআই পর্যালোচনায় নতুন উদ্যোগ ট্রাম্প প্রশাসনের

বিশ্লেষকদের মতে, গুগল ও অ্যানথ্রপিকের মতো বড় প্রযুক্তি প্রতিষ্ঠানের সঙ্গে এই চুক্তিগুলো স্পেসএক্সকে দ্রুত বর্ধনশীল এআই অবকাঠামো বাজারে আরও শক্ত অবস্থানে নিয়ে যাবে। বর্তমানে দুটি প্রতিষ্ঠানের সঙ্গে স্পেসএক্সের কম্পিউটিং সেবা চুক্তির সম্মিলিত বার্ষিক মূল্য প্রায় ২৬ বিলিয়ন ডলার।

তবে চুক্তিতে কিছু গুরুত্বপূর্ণ শর্তও রাখা হয়েছে। আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে নির্ধারিত সংখ্যক জিপিইউ সরবরাহে ব্যর্থ হলে গুগল চুক্তি বাতিল করতে পারবে। এছাড়া প্রয়োজন অনুযায়ী কম সংখ্যক জিপিইউ গ্রহণ করে মাসিক ফিও কমিয়ে আনার সুযোগ থাকবে।

চুক্তি অনুযায়ী, ৩১ ডিসেম্বরের পর উভয় পক্ষ ৯০ দিনের নোটিশের মাধ্যমে চুক্তি বাতিল করতে পারবে। পাশাপাশি গুগল তাদের কনটেন্ট, এআই মডেল এবং সংশ্লিষ্ট তথ্যের মালিকানা ও মেধাস্বত্ব নিজেদের কাছেই সংরক্ষণ করবে।

 Golden Dome (missile defense system) 

সূত্র: রয়টার্স

এ সম্পর্কিত খবর
আরও পড়ুন