শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

| ৪ অগ্রাহায়ণ ১৪৩৩

২৩ ডিসেম্বর শুরু হতে যাচ্ছে বিটিআরসির গণশুনানি

টেকস্ক্রল নেটওয়ার্ক

প্রকাশ: ১৪:৫০, ১৯ নভেম্বর ২০২৬ | আপডেট: ২০:৪৬, ১৯ নভেম্বর ২০২৬

২৩ ডিসেম্বর শুরু হতে যাচ্ছে বিটিআরসির গণশুনানি

টেলিকম সেবার মান নিয়ে ২৩ ডিসেম্বর বিটিআরসির গণশুনানি

দেশের টেলিযোগাযোগ সেবার মান, গ্রাহকদের অভিযোগ ও বিভিন্ন সমস্যা সংক্রান্ত বিষয়ে গণশুনানির আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। আগামী ২৩ ডিসেম্বর অনলাইন ও সরাসরি দুই পদ্ধতিতেই গণশুনানি অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় বিটিআরসি।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২৬ সালের গণশুনানির তৃতীয় পর্ব (ফেজ-৩) অনুষ্ঠিত হবে ২৩ ডিসেম্বর (বুধবার) সকাল ১০টায়। এতে টেলিযোগাযোগ সেবা ও সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সাধারণ গ্রাহক ও প্রতিষ্ঠানের কাছ থেকে প্রশ্ন, মতামত ও পরামর্শ নেওয়া হবে।

গণশুনানিতে অংশ নিতে আগ্রহীদের আগামী ১৯ থেকে ২৮ নভেম্বরের মধ্যে নিবন্ধন করতে হবে। এ জন্য বিটিআরসির ওয়েবসাইটে দেওয়া নির্ধারিত অনলাইন ফরম পূরণ করে আবেদন করতে হবে।

 আগামী ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গণশুনানির অনলাইন কার্যক্রম সবার জন্য উন্মুক্ত থাকবে। তবে অনলাইনে অংশগ্রহণের সুযোগ নির্ভর করবে সংশ্লিষ্ট ব্যবস্থার সর্বোচ্চ ধারণক্ষমতার ওপর।

নিবন্ধনকারীদের পাঠানো প্রশ্ন ও আলোচ্য বিষয়ের প্রাসঙ্গিকতা পর্যালোচনা করে নির্বাচিত ও যৌক্তিক প্রশ্নকারীদের গণশুনানিতে অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে।

আগ্রহীরা এই লিংকে প্রবেশ করে নিবন্ধন করতে পারবেন। 

(https://docs.google.com/forms/d/1LRsBq48X_R0Nf4ZrfbMo_W4V8ZI4o5ma-sNLmqiFHsE/edit?utm_source=chatgpt.com) 

এর আগে ১৯ আগস্ট অনলাইনে অনুষ্ঠিত বিটিআরসির গণশুনানি। গণশুনানি উপলক্ষ্যে গত ১৭ থেকে ২৭ জুলাই পর্যন্ত অনলাইনে জমা হয় ২ হাজার ৯৯০টি নিবন্ধন। 

এর মধ্যে রয়েছে কমিশনের সিস্টেম এন্ড সার্ভিসেস বিভাগ সর্ম্পকিত প্রশ্ন ১০৪৫টি, ইঞ্জিনিয়ারিং এন্ড অপারেশন্স সর্ম্পকিত অভিযোগ ৮৪৪টি, স্পেকট্রাম বিভাগ সংশ্লিষ্ট ৬৩টি, লিগ্যাল এন্ড লাইসেন্সিং বিভাগ সর্ম্পকিত ১৯টি এবং এনফোর্সমেন্ট এন্ড ইন্সপেকশন সর্ম্পকিত ৫টি অভিযোগ।

 এ আই ভাঙল নেপোলিয়নের গোপন কোড 

এ সম্পর্কিত খবর
আরও পড়ুন