উপহারসহ নতুন স্মার্টফোন
স্মার্টওয়াচ ও ১০০ জিবি ক্লাউড স্টোরেজসহ বাজারে ভিভো ভি৮০
টেকস্ক্রল নেটওয়ার্ক
প্রকাশ: ১৩:২৮, ১৬ নভেম্বর ২০২৬
স্মার্টওয়াচ ও ১০০ জিবি ক্লাউড স্টোরেজসহ বাজারে ভিভো ভি৮০
দেশের বাজারে বিক্রি শুরু হয়েছে ভিভোর নতুন স্মার্টফোন ভিভো ভি৮০। ১৫ নভেম্বর থেকে দেশের সব অনুমোদিত ভিভো শোরুমে পাওয়া যাচ্ছে ফোনটি। এটি কিনলে বিনা মূল্যে স্মার্টওয়াচ, এক বছরের ডিসপ্লে ইনস্যুরেন্স ও ১০০ জিবি গুগল ওয়ান ক্লাউড স্টোরেজ পাবেন ক্রেতারা। এ ছাড়া ১২ মাস পর্যন্ত শূন্য শতাংশ সুদে কিস্তিতে কেনার সুবিধাও থাকছে।
১৫ নভেম্বর ঢাকায় পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ভিভো।
ভিভো ভি৮০-তে ছবি তোলার জন্য রয়েছে ৫০ মেগাপিক্সেলের জাইস সুপার টেলিফটো ক্যামেরা। এতে ৮৫ ও ১০০ মিলিমিটারের দুটি ফোকাল অপশন রয়েছে। গ্রুপ ছবি তোলার জন্য ফোনটিতে যুক্ত করা হয়েছে ৯২ ডিগ্রি ওয়াইড ফ্রেমের ৫০ মেগাপিক্সেলের জাইস গ্রুপ পোর্ট্রেট ক্যামেরা। পাশাপাশি রয়েছে এআই ক্রিয়েটিভ ইফেক্ট এবং প্রতি সেকেন্ডে ৬০ ফ্রেমে ফোরকে ভিডিও রেকর্ডিংয়ের সুবিধা।
ফোনটিতে ব্যবহার করা হয়েছে অরিজিনওএস ৭ অপারেটিং সিস্টেম। দৈনন্দিন কাজ সহজ করতে এতে রয়েছে ‘ক্যাপচার টু নোট’ ও ‘এআই রেকর্ডার’ ফিচার। ক্যাপচার টু নোটের মাধ্যমে হোয়াইটবোর্ড বা স্লাইডের ছবি সম্পাদনাযোগ্য ডকুমেন্টে রূপান্তর করা যায়। অন্যদিকে, এআই রেকর্ডার মিটিংয়ের অডিও থেকে প্রয়োজনীয় নোট ও সারসংক্ষেপ তৈরি করতে পারে।
একসঙ্গে একাধিক অ্যাপ ব্যবহারের সুবিধায় ফোনটিতে রয়েছে ৮ জিবি ও ১৬ জিবি এক্সটেন্ডেড র্যাম। দীর্ঘদিন ব্যবহারের পরও ফোনের কার্যক্ষমতা ধরে রাখতে ছয় বছরের স্মুথ এক্সপেরিয়েন্স গ্যারান্টি দেওয়ার কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি। পাশাপাশি নিরাপত্তার জন্য থাকছে ছয় বছরের এক্সটেন্ডেড সিকিউরিটি আপডেট।
ব্যাটারির ক্ষেত্রে ভিভো ভি৮০-তে রয়েছে ৭২০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্লু-ভোল্ট ব্যাটারি। দ্রুত চার্জের জন্য এতে যুক্ত করা হয়েছে ৯০ ওয়াট ফ্ল্যাশচার্জ প্রযুক্তি। ফোনটিতে রয়েছে ১.৫কে রেজল্যুশনের ১৪৪ হার্টজ আই প্রোটেকশন ডিসপ্লে। নিরাপদে ফোন আনলক করার জন্য ব্যবহার করা হয়েছে থ্রিডি আলট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।
নকশার দিক থেকে ভিভো ভি৮০ পাওয়া যাচ্ছে রাইজ অরেঞ্জ, ভিশন গ্রিন ও প্রাইম গ্রে এই তিন রঙে। এর মধ্যে রাইজ অরেঞ্জ রংকে সাফল্য ও সামনে এগিয়ে যাওয়ার প্রতীক হিসেবে তুলে ধরেছে ভিভো। ফোনটির ফ্লোটিং ক্যামেরা মডিউল, ওয়ান-পিস কোল্ড-কার্ভড গ্লাস এবং অ্যারোস্পেস-গ্রেড মেটাল ফ্রেমে রয়েছে প্রিমিয়াম নকশার ছাপ।
ভিভো ভি৮০-এর দাম সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি। তবে ফোনটি কিনলে ক্রেতারা বিনা মূল্যে একটি স্মার্টওয়াচ, এক বছরের ডিসপ্লে ইনস্যুরেন্স ও ১০০ জিবি গুগল ওয়ান ক্লাউড স্টোরেজ পাবেন। এ ছাড়া ১২ মাস পর্যন্ত শূন্য শতাংশ সুদে কিস্তিতে কেনার সুযোগ রয়েছে। ফোনটি দেশের সব অনুমোদিত ভিভো শোরুমে পাওয়া যাচ্ছে।













