বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬

| ২১ মাঘ ১৪৩২

প্রসেসিং সক্ষমতা বেড়েছে ১.৩ গিগাওয়াট

ওপেনএআইয়ের বার্ষিক আয় ছাড়াল ২ হাজার কোটি ডলার

টেক স্ক্রল

প্রকাশ: ১০:০৪, ২২ জানুয়ারি ২০২৬ | আপডেট: ১৪:৫৩, ২৫ জানুয়ারি ২০২৬

ওপেনএআইয়ের বার্ষিক আয় ছাড়াল ২ হাজার কোটি ডলার

ওপেনএআইয়ের বছরে আয় এখন ২ হাজার কোটি ডলার

প্রসেসিং সক্ষমতা বেড়েছে ১.৩ গিগাওয়াট

বছরজুরে আয়ে ২০২৫ সালে বড় সাফল্য পেয়েছে ওপেনএআই। ২ হাজার কোটি ডলার আয়ের মাইলফলক স্পর্শ করেছে তারা। এর পাশাপাশি নিজেদের হার্ডওয়্যার ডিভাইস ও উন্নত অটোমেশন প্রযুক্তি আনারও প্রস্তুতি নিচ্ছে। এক ব্লগ পোস্টে এ তথ্য জানিয়েছেন ওপেনএআইয়ের প্রধান অর্থ কর্মকর্তা সারাহ ফ্রায়ার।

 স্যাটেলাইটের মাধ্যমে কল ও বার্তা পাঠানোর প্রযুক্তি আনছে ইনফিনিক্স

২০২৪ সালে ওপেনএআইয়ের আয় ছিল ৬০০ কোটি ডলার। প্রসেসিং পাওয়ার বৃদ্ধির সঙ্গে সঙ্গে আয়ও বাড়ছে। ফ্রায়ার জানান, ২০২৪ সালে ওপেনএআইয়ের কম্পিউটিং সক্ষমতা ছিল শূন্য দশমিক ছয় গিগাওয়াট। ২০২৫ সালে সেটা বেড়ে এক দশমিক ৯ গিগাওয়াট হয়েছে।

এদিকে চ্যাটজিপিটিতে বিজ্ঞাপন দেখাতেও প্রস্তুতি নিচ্ছে ওপেনএআই। এরইমধ্যে যুক্তরাষ্ট্রের কিছু ব্যবহারকারীর জন্য বিজ্ঞাপন শুরুর ঘোষণাও দিয়েছে। এআই প্রযুক্তির উন্নয়নের পেছনে যে বিশাল খরচ হয় তা সামাল দিতে এবং বাড়তি আয় নিশ্চিত করতেই এ উদ্যোগ। এছাড়াও চলতি বছরের জুনের পর নিজেদের প্রথম ডিভাইস উন্মোচনের পরিকল্পনা আছে কোম্পানিটির।

বর্তমানে লেখা, ছবি, কণ্ঠস্বর, কোড ও এপিআই নিয়ে কাজ করছে ওপেনএআই। পরবর্তীতে গুরুত্ব দেবে ওয়ার্কফ্লো অটোমেশনের ওপর, যা বিরতিহীনভাবে কাজ করতে, আগের তথ্য বা প্রেক্ষাপট মনে রাখতে এবং বিভিন্ন টুলের মাধ্যমে পদক্ষেপ নিতে পারবে।

  প্রাপ্তবয়স্ক প্রেমিকা-প্রেমিকের মতো আচরণ করবে চ্যাটজিপিটি

সূত্র: রয়টার্স

এ সম্পর্কিত খবর
আরও পড়ুন