বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬

| ২১ মাঘ ১৪৩২

এআই বিপ্লবের আশা

এনভিডিয়ার এইচ-২০০ চিপ কিনতে অনুমতি দিয়েছে চীন সরকার

টেক স্ক্রল

প্রকাশ: ০৩:৫২, ৩১ জানুয়ারি ২০২৬ | আপডেট: ১৫:২৯, ১ ফেব্রুয়ারি ২০২৬

এনভিডিয়ার এইচ-২০০ চিপ কিনতে অনুমতি দিয়েছে চীন সরকার

এনভিডিয়া এইচ-২০০ এআই চিপ

এআই বিপ্লবের আশা

মার্কিন সেমিকন্ডাক্টর নির্মাতা কোম্পানি এনভিডিয়ার তৈরি অতি শক্তিশালী এইচ-২০০ এআই চিপ, শর্তসাপেক্ষে কেনার অনুমতি পেয়েছে চীনের ডিপসিক। চীনের শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয় এ অনুমোদন দিলেও শর্তগুলো চূড়ান্ত করতে কাজ করছে দেশটির রাষ্ট্রীয় পরিকল্পনা সংস্থা ন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যান্ড রিফর্ম কমিশন। এর আগে এক প্রতিবেদনে সংবাদ মাধ্যমগুলো জানিয়েছিল, আরো তিনটি বড় প্রযুক্তিপ্রতিষ্ঠান বাইটড্যান্স, আলিবাবা ও টেনসেন্টকেও এনভিডিয়ার এই চিপ কেনার অনুমোদন দেয়া হয়েছে। চার কোম্পানি মিলে প্রায় চার লাখ এইচ-২০০ চিপ  কিনতে পারবে।

 ফেব্রুয়ারিতেই আসতে পারে গুগলের সাশ্রয়ী দামের পিক্সেল ১০ এ

এনভিডিয়ার এইচ-২০০ চিপ বিশ্বের অন্যতম শক্তিশালী এআই হার্ডওয়্যার, যা নিয়ে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে উত্তেজনা চলছে। এ মাসের শুরুর দিকে ট্রাম্প প্রশাসন এনভিডিয়াকে চীনের কাছে চিপটি বিক্রির অনুমতি দেয়। তবে চীন সরকার কড়াকড়ি আরোপ করে। এখন বেইজিংয়ের নতুন সিদ্ধান্তের ফলে দেশটির এআই খাতে বড় পরিবর্তনের সম্ভাবনা দেখা দিয়েছে।

ডিপসিক গত বছর আলোচনায় আসে। তারা ওপেনএআইয়ের চেয়ে অনেক কম খরচে শক্তিশালী এআই মডেল তৈরি করে। আগামী  ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে প্রতিষ্ঠানটি পরবর্তী প্রজন্মের এআই মডেল ‘ভি-ফোর’ বাজারে আনার পরিকল্পনা করছে। এ নতুন মডেলটি চালানোর জন্য বিপুল পরিমাণ কম্পিউটিং ক্ষমতা প্রয়োজন, যা এনভিডিয়ার এই চিপগুলোর মাধ্যমে নিশ্চিত করা সম্ভব হবে।

 এআইয়ের কারণে যেসব চাকরিক্ষেত্র খুব শিগগির বন্ধ হচ্ছে-স্যাম অল্টম্যান

সূত্র: রয়টার্স

এ সম্পর্কিত খবর
আরও পড়ুন