বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬

| ১২ ফাল্গুন ১৪৩২

আশপাশের সব দেখতে-শুনতে পারবে

২০২৭ সালে আসবে ওপেনএআইয়ের স্মার্ট স্পিকার

টেক স্ক্রল

প্রকাশ: ১৩:১৭, ২৫ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ১৪:৫০, ২৫ ফেব্রুয়ারি ২০২৬

২০২৭ সালে আসবে ওপেনএআইয়ের স্মার্ট স্পিকার

আশপাশের সব দেখতে-শুনতে পারবে স্মার্ট স্পিকার

আশপাশের সব দেখতে-শুনতে পারবে

হার্ডওয়্যার জগতে ভালোভাবেই ঢুকতে চায় ওপেনএআই। নিজেদের কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি আর বিশ্বসেরা ডিভাইস ডিজাইনারদের নিয়ে, বাজারটি দখলের চিন্তা করা হচ্ছে বললেও খুব একটা ভুল হবে না। তাদের সবশেষ উদ্যোগ হলো, ২০২৭ সালের শুরুর দিকেই প্রথম এআইচালিত স্মার্ট স্পিকার বাজারে আনা।

 বন্ধ হয়ে যেতে পারে হিউম্যানয়েড রোবট শিল্প

প্রযুক্তি বিষক বিভিন্ন সাইট বলছে, বেশ কয়েকটি ডিভাইস তৈরির জন্য জোরেশোরে কাজ করছে ওপেনএআই। যার মধ্যে রয়েছে স্মার্ট চশমা, স্মার্ট স্পিকার ও স্মার্ট ল্যাম্প। এ প্রকল্প সফল করতে কোম্পানিটির যে দল কাজ করছে, তাকে কর্মী ২০০ জনের বেশি। তাদের প্রথম পণ্য হিসেবে উন্মোচন হতে পারে স্মার্ট স্পিকার। এতে একটি ক্যামেরা থাকবে। যার মাধ্যমে ব্যবহারকারী ও আশপাশের পরিবেশ সম্পর্কে আরও ভালোভাবে তথ্য সংগ্রহ করতে পারবে। প্রকল্প সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, স্পিকারটি এর আশপাশে থাকা টেবিলের ওপরের বিভিন্ন বস্তু চিনতে এবং কাছাকাছি কোনো কথাবার্তা চললে তা বুঝতে পারবে।

 ইউটিউবে টেক স্ক্রল

এ ছাড়া, স্পিকারটিতে মানুষের চেহারা চেনার প্রযুক্তিও থাকবে। এই প্রযুক্তি ব্যবহার করে সহজে কেনাকাটার পেমেন্ট সম্পন্ন করতে পারবেন ব্যবহারকারীরা। স্পিকারটির দাম ২০০ থেকে ৩০০ ডলারের মধ্যে হবে বলে ধারণা করা হচ্ছে। স্মার্ট স্পিকার দ্রুত বাজারে এলেও, ওপেনএআইয়ের স্মার্ট চশমা আসতে পারে ২০২৮ সালে।

সূত্র: এনগ্যাজেট

এ সম্পর্কিত খবর
আরও পড়ুন