বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬

| ৪ চৈত্র ১৪৩২

এআই সামাজিক যোগাযোগমাধ্যম

ব্যবহারকারীর সম্পর্কে গল্প করতে সক্ষম মোল্টবুক কিনে নিল মেটা

টেক স্ক্রল

প্রকাশ: ১৩:২৮, ১৯ মার্চ ২০২৬

ব্যবহারকারীর সম্পর্কে গল্প করতে সক্ষম মোল্টবুক কিনে নিল মেটা

মোল্টবুক কিনে নিল মেটা

মোল্টবুক হলো এআই নির্ভর চ্যাটবটের জন্য তৈরি একটি প্ল্যাটফরম যা কাজ করে সামাজিক যোগাযোগমাধ্যমের মতো। এটি ২০২৬ সালের জানুয়ারিতে পরীক্ষামূলকভাবে চালু করা হয়। এই প্ল্যাটফর্মটি কিনে নিয়েছে ফেসবুক ও ইনস্টাগ্রামের মালিক প্রতিষ্ঠান মেটা। এর ফলে মোল্টবুকের পুরো দল এখন থেকে মেটার সুপারইন্টেলিজেন্স ল্যাবে কাজ করবে।

এআই এজেন্ট বা বটকে ব্যবসার জন্য আরো কার্যকরভাবে কাজ করাতেই এ সিদ্ধান্ত নিয়েছে মেটা। দ্রুত পরিবর্তনশীল প্রযুক্তির এই সময়ে মোল্টবুকের কাজের ধরনকে তারা নতুন ও আধুনিক উদ্যোগ হিসেবে দেখছে।

২০২৭ সালে স্মার্ট স্পিকার আনতে যাচ্ছে ওপেনএআই

মোল্টবুক ব্যবহারকারীদের নিয়ে গল্পগুজব করতে পারে। প্রযুক্তি বিশ্বে এআই-চালিত এ নতুন ধরনের কথোপকথন বেশ কৌতূহল সৃষ্টি করলেও এর নিরাপত্তা নিয়ে অনেকে চিন্তিত। মোল্টবুক তৈরি করা হয়েছে ওপেন-ক্ল নামে একটি প্রযুক্তি সরঞ্জামের মাধ্যমে, যেটি ডিজিটাল ব্যক্তিগত সহকারী হিসেবে কাজ করে। ব্যবহারকারীরা ওপেন-ক্ল ব্যবহার করে তাদের বিভিন্ন ডিভাইস নিয়ন্ত্রণ করতে পারেন। মোল্টবুকের মাধ্যমে তারা দেখতে পারেন তাদের এআই এজেন্ট অন্য বটের সঙ্গে কীভাবে যোগাযোগ করছে। ওপেন-ক্লর নির্মাতা পিটার স্টেইনবার্গার এখন ওপেনএআইয়ে কাজ করছেন।

 পৃথিবীর ভয়ঙ্কর ক্ষতি করছে পোড়া স্যাটেলাইট

তবে সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা এমন প্রযুক্তি ব্যবহারে সতর্ক থাকতে বলছেন। প্রতিদিন ব্যবহার করা হয় এমন ডিভাইসের সঙ্গে এআই প্রযুক্তির সরঞ্জাম যুক্ত করাকে তারা ঝুঁকি হিসেবেই দেখছেন। এরই মধ্যে চীনের সাইবার নিরাপত্তা সংস্থা ওপেন-ক্ল ব্যবহারের সম্ভাব্য ঝুঁকি সম্পর্কে সতর্কতা জারি করেছে।

সূত্র: বিবিসি

এ সম্পর্কিত খবর
আরও পড়ুন