বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬

| ২১ মাঘ ১৪৩২

তথ্য ফাঁস

অ্যাপলের মতো ইয়ারবাড আনতে যাচ্ছে ওপেনএআই

টেক স্ক্রল

প্রকাশ: ১৬:৪০, ২৫ জানুয়ারি ২০২৬ | আপডেট: ১৭:২৭, ২৫ জানুয়ারি ২০২৬

অ্যাপলের মতো ইয়ারবাড আনতে যাচ্ছে ওপেনএআই

ইয়ারপডসের প্রতীকি ছবি

তথ্য ফাঁস

বেশকিছু দিন ধরেই শোনা যাচ্ছে হার্ডওয়্যার নিয়ে কাজ করছে ওপেনএআই। সেটি কি হবে তা নিয়ে তখন থেকেই জল্পনা। কেউ ভাবছেন সরাসরি মোবাইল ফোনই নিয়ে আসতে পারে কোম্পানিটি। এমনকি এই হার্ডওয়্যার পণ্য হতে পারে একটি কলম, এমন ধারণা নিয়ে প্রতিবেদনও প্রকাশ করেছিল প্রযুক্তি বিষয়ক সাইটগুলো।

এই প্রকল্পে এরইমধ্যে কাজ করছেন অ্যাপলের সাবেক চিফ ডিজাইনার জনি আইভ। সামাজিক মাধ্যমে এক্সে বেশ পরিচিত প্রযুক্তি ব্লগার স্মার্ট পিকাচু ওপেনএআইয়ের হার্ডওয়্যার পণ্য নিয়ে একটি পোস্ট করেছে।  সেখানে দাবি করা হয়েছে, ওপেনএআই ও জনি আইভের যৌথ উদ্যোগে তৈরি হচ্ছে একটি ইয়ারবাডস।

  চাকরি খুঁজে দেবে, সিভিও বানিয়ে দেবে চ্যাটজিপিটি

এই ইয়ারপডস সরাসরি অ্যাপলের ইয়ারপডসের সঙ্গে প্রতিযোগিতায় নামবে। এর নকশা হবে সম্পূর্ণ আলাদা এবং অডিও ডিভাইসের ক্ষেত্রে আগে দেখা যায়নি—এমন এক নতুন ধারণার ওপর ভিত্তি করে তৈরি। এই ইয়ারবাডসের সঙ্গে থাকতে পারে একটি মূল ডিভাইস। এর আকৃতি হবে ধাতব এবং ডিম্বাকৃতির পাথরের মতো। সেই মূল ডিভাইসের ভেতরে থাকতে পারে সিরামিকের তৈরি দুটি পিলের মতো দেখতে অংশ, যেগুলোর ভেতরে থাকবে লিথিয়াম-আয়ন ব্যাটারি। পর্দাবিহীন অডিও যন্ত্রটি চলতি বছরের শেষ দিকে বাজারে আসতে পারে।

 ইউিটউবে টেক স্ক্রল

চ্যাটজিপিটি–চালিত এই অডিও পণ্যটি চালাতে ব্যবহৃত হতে পারে স্যামসাংয়ের তৈরি দুই ন্যানোমিটার প্রযুক্তির চিপ। এই চিপ নিজেদের প্রয়োজনমতো কাস্টমাইজ করে নিচ্ছে ওপেনএআই। ইয়ারবাডস উৎপাদনের দায়িত্ব পেতে পারে ফক্সকন। প্রতিষ্ঠানটিকে ২০২৮ সালের মধ্যে মোট পাঁচটি ডিভাইস উৎপাদনের জন্য প্রস্তুতি নিতে বলা হয়েছে বলে দাবি করেছেন অনেকে।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

এ সম্পর্কিত খবর
আরও পড়ুন