শনিবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৬

| ২৩ মাঘ ১৪৩২

নির্দেশ পেলেই করবে কাজ

ক্রোমে অটো ব্রাউজ সুবিধা আনলো গুগল

টেক স্ক্রল

প্রকাশ: ১৪:৩৩, ৬ ফেব্রুয়ারি ২০২৬

ক্রোমে অটো ব্রাউজ সুবিধা আনলো গুগল

ক্রোমে অটো ব্রাউজ সুবিধা

এআই প্রযুক্তিভিত্তিক ব্রাউজিং সুবিধা 'অটো ব্রাউজ' যুক্ত করা হয়েছে গুগলের ক্রোম ব্রাউজারে। ব্যবহারকারীর প্রয়োজন বুঝে নিজ থেকেই ওয়েবসাইট চালু, দরকারি তথ্য ও ছবি খুঁজে দেবে ক্রোম ব্রাউজার। এতে করে অনলাইনে তথ্য খুঁজতে কষ্ট কমে যাবে। ক্রোম ব্রাউজারকে সাধারণ ব্রাউজারের বদলে একটি ডিজিটাল সহকারীতে রূপান্তর করতেই এ সুবিধা চালু করা হয়েছে বলে জানিয়েছে গুগল। শুরুতে যুক্তরাষ্ট্রে গুগল এআই প্রো ও এআই আলট্রা ব্যবহারকারীরা সুবিধাটি ব্যবহার করতে পারবেন।

 স্মার্টফোন কেনায় ঋণ সুবিধা দেয়ার অনুমতি পেল পামপে

কয়েক বছর ধরেই এআই প্রযুক্তির উন্নয়নে বড় বিনিয়োগ করছে গুগল। তবে ক্রোম ব্রাউজারে এআইয়ের ব্যবহার কম ছিল। জেমিনাই ৩ মডেলের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে অটো ব্রাউজার। সুবিধাটি ব্রাউজারটির জেমিনাই সাইড প্যানেলের মাধ্যমে চালু করা যাবে। চালুর পর ব্যবহারকারী নির্দেশ দিলেই স্বয়ংক্রিয়ভাবে বিভিন্ন ওয়েবসাইটে প্রবেশ করে তথ্য সংগ্রহ করে জানাবে ক্রোম।

হোটেল বা ফ্লাইটের ভাড়ার তুলনা, অনলাইন মিটিংয়ের সময় ঠিক করাা, বড় বড় ফরম পূরণ, ট্যাক্স নথি সংগ্রহের মতো কাজ নিজেই করে দেবে অটো ব্রাউজ। এছাড়া বিল পরিশোধের আপডেট তথ্য নেয়া, প্রতিষ্ঠান বা অফিসের খরচের হিসাব জমা, ড্রাইভিং লাইসেন্স নবায়নের কাজেও এ সুবিধা ব্যবহার করা যাবে।

গুগলের তথ্য বলছে, প্রাথমিকভাবে ম্যাক বা উইন্ডোজ কম্পিউটারের পাশাপাশি আইফোন ও আইপ্যাডে অটো ব্রাউজ সুবিধা ব্যবহার করা যাবে। তবে সুবিধাটি চালুর জন্য ব্যবহারকারীদের বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে।

এ সম্পর্কিত খবর
আরও পড়ুন