যুদ্ধে এআই ব্যবহার
তীব্র সমালোচনায় পেন্টাগনের সঙ্গে চুক্তি বদলাচ্ছে ওপেনএআই
টেক স্ক্রল
প্রকাশ: ০৯:২৫, ৫ মার্চ ২০২৬
পেন্টাগনের সঙ্গে চুক্তি বদলাচ্ছে ওপেনএআই
যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সঙ্গে চুক্তিতে পরিবর্তন আনার ঘোষণা দিয়েছে ওপেনএআই। তীব্র সমালোচনা ও ব্যবহারকারীদের প্রতিবাদের মুখে এ সিদ্ধান্ত। নজরদারি চালানো ও স্বনিয়ন্ত্রিত মারণাস্ত্র তৈরিতে এআই ব্যবহারের ঝুঁকি নিয়ে বিতর্কটি তৈরি হয়েছিল। পেন্টাগনের গোপন কার্যক্রমে এআই ব্যবহারের বিষয়ে তাই কঠোর পদক্ষেপ ওপেনএআইয়ের।
২০২৭ সালে আসবে ওপেনএআইয়ের স্মার্ট স্পিকার
চুক্তিতে নতুন কিছু শর্ত যুক্ত করার পরিকল্পনা করছেন স্যাম অল্টম্যান। এর মধ্যে রয়েছে, মার্কিনিদের ওপর নজরদারি চালানোর কাজে তাদের প্রযুক্তি ব্যবহার স্পষ্টভাবে নিষিদ্ধ করা।
শুক্রবার ওপেনএআই ও পেন্টাগনের মধ্যে এ চুক্তির বিষয়টি প্রথম সামনে আসে। ওপেনএআইয়ের প্রতিদ্বন্দ্বী অ্যানথ্রপিকের সঙ্গে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিরোধের পরই ওপেনএআইয়ের সঙ্গে চুক্তি হয়। পেন্টাগনের সঙ্গে অ্যানথ্রপিকের বিরোধের কারণ ছিল গণহারে নজরদারি ও অটোনমাস মারণাস্ত্রে ক্লড ব্যবহারের ঝুঁকি নিয়ে উদ্বেগ। তবে এই ঘটনা, যুদ্ধক্ষেত্রে এআইয়ের ব্যবহার এবং সরকার ও বেসরকারি কোম্পানিগুলোর হাতে ঠিক কতটা ক্ষমতা থাকা উচিৎ তা নিয়ে নতুন প্রশ্নের জন্ম দিয়েছে।
বন্ধ হয়ে যেতে পারে হিউম্যানয়েড রোবট শিল্প
শনিবার এক বিবৃতিতে ওপেনএআই দাবি করে, পেন্টাগনের সঙ্গে তাদের চুক্তিতে অন্য যে কোনো চুক্তির, বিশেষ করে অ্যানথ্রপিকের চুক্তির চেয়েও বেশি নিরাপত্তা ব্যবস্থা বা বিধিনিষেধ রয়েছে। তবে সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে অল্টম্যান লেখেন, চুক্তিতে আরও কিছু পরিবর্তন আনা হচ্ছে। নতুন এ সংশোধনী অনুসারে, এনএসএ-এর মতো গোয়েন্দা সংস্থাগুলোও অনুমতি ছাড়া ওপেনএআইয়ের সিস্টেম ব্যবহার করতে পারবে না।
পেন্টাগনের সঙ্গে কাজ করার ঘোষণার পর থেকে ব্যবহারকারীদের তীব্র সমালোচনার মুখে পড়ে ওপেনএআই। শনিবার চ্যাটজিপিটি মোবাইল অ্যাপ আনইনস্টল বা মুছে ফেলার হার ২৮০ শতাংশের বেশি বেড়ে যায়। একই সময়ে অ্যানথ্রপিকের ক্লড, অ্যাপল স্টোরে র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে আসে।













