বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬

| ২১ মাঘ ১৪৩২

কর্মদক্ষতা খুবই কম

বন্ধ হয়ে যেতে পারে হিউম্যানয়েড রোবট শিল্প

টেক স্ক্রল

প্রকাশ: ০৯:৫৬, ২৯ জানুয়ারি ২০২৬ | আপডেট: ১৫:৫১, ২৯ জানুয়ারি ২০২৬

বন্ধ হয়ে যেতে পারে হিউম্যানয়েড রোবট শিল্প

বন্ধ হয়ে যেতে পারে হিউম্যানয়েড রোবট শিল্প

কর্মদক্ষতা খুবই কম 

হিউম্যানয়েড বা মানব-সদৃশ রোবট নিয়ে আলোচনা এখন তুঙ্গে। হাঁটা, দৌড়ানো, জটিল বাধা অতিক্রম, রান্না, ঘর মোছা এমন নানা কাজে দিন দিন উন্নতি করছে এমন রোবট। এই উন্নতির পেছনে ব্যবহার হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা। এ ধরনের রোবট তৈরিতে যুক্তরাষ্ট্রের পাশাপাশি চীনের নামও ভালোভাবেই উচ্চারিত হচ্ছে। কিছু কাজ দ্রুত শিখলেও, কর্মক্ষেত্রে মানুষের বিকল্প হয়ে উঠতে এখনো অনেক পিছিয়ে হিউম্যানয়েড রোবট। চীনের শীর্ষস্থানীয় রোবট নির্মাতা প্রতিষ্ঠান ইউবিটেক জানিয়েছে, তাদের তৈরি অত্যাধুনিক রোবটও দক্ষ মানবকর্মীর তুলনায় বড়জোর অর্ধেক কার্যকর।

 আলিবাবার কারণে বড় চ্যালেঞ্জে ওপেনএআই

বিশেষজ্ঞদের মতে, রোবট কখনই ক্লান্ত হয় না কিংবা বিরতিহীনভাবে কাজ করতে পারে ঠিকই, কিন্তু মানুষের সৃজনশীলতার ধারেকাছে পৌঁছাতে তাদের আরো অনেক সময় লাগতে পারে। মেটার প্রধান এআই বিজ্ঞানী ইয়ান লেকুন বলেছেন, হিউম্যানয়েড স্টার্টআপগুলো মূলত একটি অদৃশ্য বাবল তৈরি করছে। এগুলো বাহ্যিকভাবে অনেক আকর্ষণীয় হলেও বাস্তব ফলাফল সীমিত। এক্ষেত্রে ইউবিটেকের একটি উদাহরণ টানা যেতে পারে। কোম্পানির চিফ ব্র্যান্ড অফিসার মাইকেল ট্যাম জানান, তাদের ওয়াকার এস-২ রোবট মানুষের তুলনায় ৩০ থেকে ৫০ শতাংশ উৎপাদনশীল।

 এআইয়ের কারণে যেসব চাকরিক্ষেত্র খুব শিগগির বন্ধ হচ্ছে-স্যাম অল্টম্যান 

তবে হিউম্যানয়েড রোবট শিল্পকে এগিয়ে নিতে পূর্ণ সমর্থন দিচ্ছেন চীনের নীতিনির্ধারকরা। বিশেষ করে কারখানার কাজে এআই প্রযুক্তির ব্যাপক ব্যবহারের জন্য উৎসাহিত করা হচ্ছে। তবে এভাবে সমর্থন দিয়ে শিল্প টিকিয়ে রাখা যাবে না বলেও মনে করেন প্রযুক্তি বিশেষজ্ঞরা।

সূত্র: ফাইন্যান্সিয়াল টাইমস

এ সম্পর্কিত খবর
আরও পড়ুন