রোববার, ১৪ জুন ২০২৬

| ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩

বছরের শুরুতেই বিক্রি সন্তোষজনক

গেল বছরের তুলনায় বিক্রি বেড়েছে ল্যাপটপের

টেকস্ক্রল নেটওয়ার্ক

প্রকাশ: ১৬:১৫, ১৪ জুন ২০২৬ | আপডেট: ১৬:৩৬, ১৪ জুন ২০২৬

গেল বছরের তুলনায় বিক্রি বেড়েছে ল্যাপটপের

গেল বছরের তুলনায় বিক্রি বেড়েছে ল্যাপটপের

ল্যাপটপের বিক্রি বেড়েছে সর্বোচ্চ ১৫ শতাংশ

রাজধানীতে বিক্রি বেড়েছে প্রযুক্তি পণ্য ল্যাপটপের। গেল বছরের তুলনায় চলতি বছরের প্রথম পাঁচ মাসে পণ্যটির বিক্রি সর্বোচ্চ ১৫ শতাংশ বেড়েছে বলে জানান বিক্রেতারা। এদিকে বাজেটে পণ্যটি আমদানিতে শুল্ক ও ভ্যাট প্রত্যাহারের প্রস্তাবে দাম কমার আশা করছেন ক্রেতারা।

রাজধানীর প্রযুক্তি বাজার ঘুরে দেখা গেছে, বিভিন্ন পেশার মানুষ ল্যাপটপ দেখতে দোকানগুলোতে ভিড় জমাচ্ছেন। বিক্রেতারা জানান, শিক্ষার্থী, ফ্রিল্যান্সার ও চাকরিজীবীদের মধ্যে ল্যাপটপের চাহিদা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। গেল বছরের জানুয়ারি থেকে মে মাসের প্রথম পাঁচ মাসের তুলনায় চলতি বছরের একই সময়ে বিক্রি বেড়েছে ১০ থেকে ১৫ শতাংশ। চলতি বছরের শুরু থেকেই বিক্রি সন্তোষজনক রয়েছে।

বিক্রেতারা আরও জানান, বর্তমানে কোর আই ফাইভ প্রসেসরযুক্ত ল্যাপটপ ক্রেতাদের কাছে বেশি জনপ্রিয়। পাশাপাশি বিভিন্ন এআই ফিচার এবং ব্যাটারি সক্ষমতার বিষয়েও ক্রেতাদের আগ্রহ বাড়ছে। ৫৫ হাজার থেকে ৭ লাখ টাকার ল্যাপটপগুলো বেশি বিক্রি হচ্ছে। বাজেটে ল্যাপটপ, ডেস্কটপ কম্পিউটার আমদানিতে শুল্কমুক্ত সুবিধার প্রস্তাব এই বাজারকে আরও গতিশীল করবে বলে মনে করেন তারা।

এদিকে, ল্যাপটপ কিনতে আসা এক শিক্ষার্থী বলেন, অনলাইন ক্লাস, প্রেজেন্টেশন এবং অ্যাসাইনমেন্টের কাজে ল্যাপটপ ব্যবহার এখন অপরিহার্য। বর্তমানে দাম কিছুটা বেশি বলে মনে করেন তিনি।

 ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানে হামলার প্রতিবাদ আইএসপিএবি’র

আরেক ক্রেতা জানান, ফ্রিল্যান্সার হিসেবে প্রযুক্তি খাতে কাজ করায় ল্যাপটপ তার জন্য একটি প্রয়োজনীয় পণ্য। বাজেটে দাম কমার বিষয়টি কার্যকর হলে এই বাজারে স্বস্তি আসবে বলে তিনি মনে করেন।

গত ১১ জুন ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব করেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। এতে প্রযুক্তি খাতে কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে ল্যাপটপ, ডেস্কটপ কম্পিউটার, মনিটর ও প্রিন্টার আমদানির ক্ষেত্রে সমুদয় আমদানি শুল্ক, রেগুলেটরি শুল্ক, সম্পূরক শুল্ক ও ভ্যাট প্রত্যাহারের প্রস্তাব করা হয়।

 ওজোন স্তর ধ্বংস করবে স্যাটেলাইটের পোড়া অংশ

এ সম্পর্কিত খবর
আরও পড়ুন