মোবাইল ইন্টারনেটে দেশের অবস্থান ৯৩
মোবাইল ও ব্রডব্যান্ড ইন্টারনেটের গতিতে পিছিয়েছে দেশ
টেকস্ক্রল নেটওয়ার্ক
প্রকাশ: ১৫:৫৬, ১৬ জুন ২০২৬
মোবাইল ও ব্রডব্যান্ড ইন্টারনেটের গতিতে পিছিয়েছে দেশ
ওকলার স্পিডটেস্টে দেশের ইন্টারনেট গতির অবস্থান
মোবাইল ইন্টারনেটের গতিতে পিছিয়েছে দেশের অবস্থান। তিন ধাপ পিছিয়ে দেশে মোবাইল ইন্টারনেটের বর্তমান অবস্থান ৯৩তম। আর তালিকায় দুই ধাপ পিছিয়ে ব্রডব্যান্ড ইন্টারনেটের অবস্থান ৯৯তম। যুক্তরাষ্ট্রের প্রযুক্তি প্রতিষ্ঠান ওকলার গেল মে মাসের স্পিডটেস্টে ওঠে এসেছে এসব তথ্য।
ওকলার সূচক অনুসারে, দুই মাস ধরে ধারাবাহিকভাবে কমছে মোবাইল ইন্টারনেটের গতি। গেল এপ্রিলে মোবাইল ইন্টারনেটের গতির তালিকায় দেশের অবস্থান ছিল ৯০তম। তিন ধাপ পিছিয়ে মে মাসে গতির অবস্থান ৯৩তম। এর আগে মার্চেও মোবাইল ইন্টারনেটের সূচকে দেশের গতির অবস্থান ছিল ১৭৭তম। এদিকে মে মাসে দেশের চার মোবাইল অপারেটররে ইন্টারনেট ডাউনলোড গড় গতি ৩৮ দশমিক ৫১ এমবিপিএস। আর আপলোড গতি ১২ দশমিক ৩৭ এমবিপিএস। মেডিয়ান ল্যাটেন্সি ২৪ মিলিসেকেন্ড।
আবার ব্রডব্যান্ড ইন্টরনেট সূচকেও পিছিয়েছে দেশের অবস্থান। দুই ধাপ পিছিয়ে মে মাসে দেশের ব্রডব্যান্ড গতির অবস্থান ৯৯তম যেখানে এক মাস আগে এগ্রিলে ছিল ৯৭তম। বর্তমানে দেশের ব্রডব্যান্ড ইন্টারনেটের ডাউনলোড গতি ৬৮ দশমিক ৩১ এমবিপিএস আর আপলোড গতি ৬৩ দশমিক ৩৫ এমবিপিএস। মেডিয়ান ল্যাটেন্সি ৫ মিলিসেকেন্ড।
এদিকে মোবাইল ইন্টারনেট সূচকে পার্শ্ববর্তী দেশ ভারতের অবস্থান বাংলাদেশ থেকে এগিয়ে থাকলেও পিছিয়ে রয়েছে ব্রডব্যান্ড সূচকে। বর্তমানে মোবাইল ইন্টারনেটে গতির ক্ষেত্রে ভারতের অবস্থান ৩৯তম আর ব্রডব্যান্ড ইন্টারনেটের ক্ষেত্রে গতির অবস্থান ১০২তম।













