মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

| ১ আষাঢ় ১৪৩৩

মোবাইল ইন্টারনেটে দেশের অবস্থান ৯৩

মোবাইল ও ব্রডব্যান্ড ইন্টারনেটের গতিতে পিছিয়েছে দেশ

টেকস্ক্রল নেটওয়ার্ক

প্রকাশ: ১৬:০০, ১৬ জুন ২০২৬ | আপডেট: ১৮:০৪, ১৬ জুন ২০২৬

মোবাইল ও ব্রডব্যান্ড ইন্টারনেটের গতিতে পিছিয়েছে দেশ

মোবাইল ও ব্রডব্যান্ড ইন্টারনেটের গতিতে পিছিয়েছে দেশ

ওকলার স্পিডটেস্টে দেশের ইন্টারনেট গতির অবস্থান

মোবাইল ইন্টারনেট সূচকে পিছিয়েছে দেশের অবস্থান। তিন ধাপ পিছিয়ে দেশে মোবাইল ইন্টারনেটের বর্তমান অবস্থান ৯৩তম। আর তালিকায় দুই ধাপ পিছিয়ে ব্রডব্যান্ড ইন্টারনেটের অবস্থান ৯৯তম। যুক্তরাষ্ট্রের প্রযুক্তি প্রতিষ্ঠান ওকলার গেল মে মাসের স্পিডটেস্টে উঠে এসেছে এসব তথ্য।

ওকলার সূচক অনুসারে, কমছে মোবাইল ইন্টারনেটের গতি। গেল এপ্রিলে মোবাইল ইন্টারনেটের গতির তালিকায় দেশের অবস্থান ছিল ৯০তম। তিন ধাপ পিছিয়ে মে মাসে গতির অবস্থান ৯৩তম। এদিকে মে মাসে দেশের চার মোবাইল অপারেটরের ইন্টারনেটের গড় ডাউনলোড গতি ৩৮ দশমিক ৫১ এমবিপিএস। আর আপলোড গতি ১২ দশমিক ৩৭ এমবিপিএস। মেডিয়ান ল্যাটেন্সি ছিল ২৪ মিলিসেকেন্ড। উল্লেখ্য যে, মেডিয়ান ল্যাটেন্সি বলতে বোঝায় , কোনো ডিভাইস থেকে সার্ভারে অনুরোধ পাঠিয়ে তার উত্তর ফিরে আসতে যত সময় লাগে। 

ওকলার স্পিডটেস্টে দেশের ইন্টারনেট গতির অবস্থানবিশ্বের দ্রুততম মোবাইল ইন্টারনেট গতি কত?

২০২৬ সালের বৈশ্বিক সূচক অনুযায়ী, মোবাইল ইন্টারনেট গতিতে শীর্ষে রয়েছে United Arab Emirates। দেশটির মধ্যম (median) মোবাইল ডাউনলোড গতি ৭৪৫ Mbps-এর বেশি, যা বাংলাদেশের ৩৮.৫১ Mbps গতির প্রায় ১৯ গুণ। দ্বিতীয় স্থানে রয়েছে Qatar, যেখানে গতি ৬৩০ Mbps এরও বেশি।

ডাউনলোড গতি মূলত ভিডিও দেখা, ওয়েব ব্রাউজিং ও ফাইল ডাউনলোডের অভিজ্ঞতার সঙ্গে সম্পর্কিত। অন্যদিকে আপলোড গতি ভিডিও কল, ক্লাউডে ফাইল সংরক্ষণ ও লাইভ স্ট্রিমিংয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। ২৪ মিলিসেকেন্ড ল্যাটেন্সি তুলনামূলকভাবে ভালো হলেও বৈশ্বিক শীর্ষ দেশগুলোর তুলনায় বাংলাদেশের গতি এখনও অনেক কম।

 মোবাইল ইন্টারনেটের গতিতে পিছিয়েছে ঢাকা ও চট্টগ্রাম

আবার ব্রডব্যান্ড ইন্টারনেট সূচকেও পিছিয়েছে দেশের অবস্থান। দুই ধাপ পিছিয়ে মে মাসে দেশের ব্রডব্যান্ড গতির অবস্থান ৯৯তম, যেখানে এক মাস আগে এপ্রিলে ছিল ৯৭তম। বর্তমানে দেশের ব্রডব্যান্ড ইন্টারনেটের ডাউনলোড গতি ৬৮ দশমিক ৩১ এমবিপিএস আর আপলোড গতি ৬৩ দশমিক ৩৫ এমবিপিএস। মেডিয়ান ল্যাটেন্সি ৫ মিলিসেকেন্ড।

এদিকে মোবাইল ইন্টারনেট সূচকে পার্শ্ববর্তী দেশ ভারতের অবস্থান বাংলাদেশের চেয়ে এগিয়ে থাকলেও ব্রডব্যান্ড সূচকে পিছিয়ে রয়েছে। বর্তমানে মোবাইল ইন্টারনেট গতির ক্ষেত্রে ভারতের অবস্থান ৩৯তম, আর ব্রডব্যান্ড ইন্টারনেট গতির ক্ষেত্রে অবস্থান ১০২তম।

 ইরানভিত্তিক হ্যাকারদের সাইবার হামলায় বিপর্যস্ত ইসরায়েলিরা

এ সম্পর্কিত খবর
আরও পড়ুন