দীর্ঘস্থায়ী ব্যাটারির সক্ষমতা
ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে বাংলাদেশে
টেকস্ক্রল নেটওয়ার্ক
প্রকাশ: ১৩:৩৯, ৮ অক্টোবর ২০২৬
ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে বাংলাদেশে
বাংলাদেশের বাজারে নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৩২ উন্মোচন করেছে ভিভো। ফোনটিতে রয়েছে ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি, ৪৪ ওয়াট ফ্ল্যাশচার্জ এবং আইপি৬৮ ও আইপি৬৯ ধুলা ও পানি প্রতিরোধ ক্ষমতা।
ব্যস্ত দিনের কাজ, যোগাযোগ ও ব্যক্তিগত ব্যবহারের কথা বিবেচনায় নিয়ে ভিভো ওয়াই৩২ স্মার্টফোনটি বাজারে এনেছে ভিভো। দীর্ঘ সময় ব্যবহারের জন্য ফোনটিতে দেওয়া হয়েছে ৮,০০০ এমএএইচ ব্যাটারি।
গ্রাহকের সঙ্গে যোগাযোগ, জরুরি মেসেজের উত্তর দেওয়া, মোবাইল পেমেন্ট ও ব্যাংকিং, ব্যবসার হিসাব-নিকাশসহ নানা কাজে স্মার্টফোন এখন দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ অংশ। বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসার মালিক, স্থানীয় সেবা প্রদানকারী, প্রস্তুতকারক, ব্যবসায়ী ও অনলাইন বিক্রেতাদের জন্য দীর্ঘস্থায়ী ব্যাটারি বাড়তি সুবিধা দিতে পারে।
ভিভো ওয়াই৩২-এ রয়েছে ৬ বছরের ব্যাটারি হেলথ এবং ৪৪ ওয়াট ফ্ল্যাশচার্জ। ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতেও ফোনটির কার্যক্ষমতা নির্ভরযোগ্য থাকবে বলে জানিয়েছে ভিভো। এমন তাপমাত্রায় ফোনটিতে সর্বোচ্চ ২০ ঘণ্টা পর্যন্ত শর্টস ভিডিও দেখা যায়।
ভিভো ওয়াই৩২-এর নকশায় রয়েছে টোয়াইলাইট রেড ও সানসেট অরেঞ্জ রঙের দুটি সংস্করণ। টোয়াইলাইট রেড গোধূলির আকাশের গভীর লালচে-বাদামি রং থেকে অনুপ্রাণিত। অন্যদিকে, সানসেট অরেঞ্জ রং কক্সবাজারের প্রাণবন্ত আবহ থেকে অনুপ্রেরণা নিয়ে তৈরি করা হয়েছে। ফোনটিতে প্রিমিয়াম মেটালিক ক্যামেরা নকশা ও ডায়নামিক লাইটও রয়েছে।
সুরক্ষার জন্য ওয়াই৩২-এ আইপি৬৮ ও আইপি৬৯ মানের ধুলা ও পানি প্রতিরোধ ক্ষমতা দেওয়া হয়েছে। পাশাপাশি রয়েছে অ্যান্টি-ড্রপ আর্মার। ভিভোর তথ্য অনুযায়ী, ফোনটি সর্বোচ্চ ৩ মিটার পানির নিচে ৩০ মিনিট পর্যন্ত থাকতে পারে।
বাংলাদেশজুড়ে ভিভোর অনুমোদিত শোরুমগুলোতে পাওয়া যাবে ভিভো ওয়াই৩২। ৪ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ সংস্করণের দাম ৩০ হাজার ৯৯৯ টাকা। ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ সংস্করণের দাম ৩৪ হাজার ৯৯৯ টাকা। আগাম ক্রেতাদের জন্য বিশেষ প্রি-অর্ডার অফারও থাকছে।
ভিভো একটি প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠান। স্মার্ট ডিভাইস ও ইন্টেলিজেন্ট সার্ভিসের মাধ্যমে মানুষের চাহিদা পূরণের পাশাপাশি ডিজিটাল বিশ্বের সঙ্গে মানুষের সংযোগ তৈরির লক্ষ্য নিয়ে কাজ করে প্রতিষ্ঠানটি।
ভিভোর শেনজেন, ডনগান, নানজিং, বেইজিং, হংঝু, সাংহাই, জিয়ান, তাইপে, টোকিও ও সান ডিয়াগোতে ১০টি গবেষণা ও উন্নয়ন (আরএন্ডডি) কেন্দ্র রয়েছে। এসব কেন্দ্রে ভোক্তা প্রযুক্তি, ফাইভজি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ইন্ডাস্ট্রিয়াল ডিজাইন, ফটোগ্রাফি ও নতুন প্রযুক্তি নিয়ে কাজ করা হয়।
চীন, দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় ভিভোর পাঁচটি প্রোডাকশন হাব রয়েছে। ব্র্যান্ড অথোরাইজড ম্যানুফ্যাকচারিং সেন্টারসহ এসব কেন্দ্রে বছরে প্রায় ২০০ মিলিয়ন স্মার্টফোন উৎপাদনের সক্ষমতা রয়েছে। বর্তমানে ৬০টিরও বেশি দেশে ভিভোর বিক্রয় নেটওয়ার্ক রয়েছে এবং বিশ্বজুড়ে ৪০০ মিলিয়নের বেশি ভিভো স্মার্টফোন ব্যবহারকারী রয়েছে।













