সোমবার, ২২ জুন ২০২৬

| ৭ আষাঢ় ১৪৩৩

স্মার্টফোন নিষিদ্ধেও সফলতা পেয়েছে

যে কারণে প্রাইমারি স্কুলে এআই নিষিদ্ধ করতে যাচ্ছে নরওয়ে

টেকস্ক্রল

প্রকাশ: ০৯:৫১, ২২ জুন ২০২৬

যে কারণে প্রাইমারি স্কুলে এআই নিষিদ্ধ করতে যাচ্ছে নরওয়ে

ছোট শিশুদের পড়াশোনায় এআই কি ভাল না খারাপ সেটাই এখন বড় প্রশ্ন

 এআই ভালো নাকি খারাপ, নিয়ে বিতর্ক হতে পারে। তবে যে বয়সে শিশুরা শিখবে, সে বয়সে তাদের এআইয়ের ওপর নির্ভরশীল হয়ে পড়াকে বেশিরভাগ মানুষই বাঁকা চোখে দেখেন। এই প্রবণতা বিশ্বজুড়েই রয়েছে। বাংলাদেশে স্কুলে এআই ব্যবহার নিয়ে, সরকারি নীতিমালা নেই বললেই চলে। তবে অনেক শিক্ষার্থী, এমনকি শিক্ষকও এআই ব্যবহার করে পড়াশোনার কাজ চালান বলে দাবি করেন অনেক অভিভাবক।

বিশ্বের অন্যান্য দেশেও এআই নিয়ে নানা সতর্কতা অবলম্বন করা হচ্ছে। তবে স্কুলে এআই নিষিদ্ধের পথে প্রথম পদক্ষেপটি নরওয়ের। এর আগে চীন, তাদের প্রাথমিক ও মাধ্যমিক স্কুলে শিক্ষায় এআই ব্যবহারে নির্দিষ্ট সীমা বেঁধে দেয়। এছাড়া স্পেন, ফ্রান্সের মতো দেশে শ্রেণিকক্ষে ডিজিটাল ডিভাইস ব্যবহার কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হয়।

 বিশ্বকাপে ফেস স্ক্যানিং রোবটের দাবি বিভ্রান্তিকর

শিশুদের মৌলিক শিক্ষা মানসিক স্বাস্থ্য সুরক্ষায় নরওয়ের প্রাইমারি স্কুলে জেনারেটিভ এআই কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে। সরকারের ভাষ্য, এআই ব্যবহারের ফলে শিশুরা শিক্ষার গুরুত্বপূর্ণ অনেক ধাপের সঙ্গে পরিচিত হতে পারে না কিংবা এড়িয়ে যাওয়ার সুযোগ পেয়ে যায়।

দেশটিতে প্রথম থেকে সপ্তম শ্রেণি পর্যন্ত, অর্থাৎ থেকে ১৩ বছর বয়সী শিশুদের ক্ষেত্রে পুরোপুরিভাবে এআই নিষিদ্ধ। টিনএজারদের জন্য নীতিতে কিছুটা শিথিলতা আছে। ১৪ থেকে ১৬ বছর বয়সীরা এআই ব্যবহার করতে পারবে। তবে অবশ্যই তা হতে হবে শিক্ষকের তত্ত্বাবধানে। ১৭ বছর বা তার বেশি বয়সীদের জন্য কোনো নিষেধাজ্ঞা নেই; বরং তাদের নিজেদের উদ্যোগে সঠিক উপায়ে এআই ব্যবহারে উৎসাহিত করা হয়েছে।

  কি আছে যুক্তরাষ্ট্রের নতুন সামরিক প্রকল্প গোল্ডেন ডোমে?

২০২৪ সালে স্কুলে স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ করেছিল নরওয়ে। এ সিদ্ধান্ত পরে সফলতা পায়। এতে স্কুলে বুলিং বা উত্যক্ত করার প্রবণতা কমেছে, শিক্ষার্থীদের পরীক্ষার ফলাফলও ভালো হয়েছে।

নরওয়ে এখন ১৬ বছরের কম বয়সী সব শিশুর জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারও নিষিদ্ধের পরিকল্পনা করছে। ২০২৬ সালের শেষ নাগাদ পার্লামেন্টে এ সংক্রান্ত বিল পাস হতে পারে।

সূত্র: এনগেজেট

এ সম্পর্কিত খবর
আরও পড়ুন