সোমবার, ০৮ জুন ২০২৬

| ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

বাড়ির কাজের প্রশিক্ষণ

শ্রমিকদের কাজের ভিডিও রেকর্ডে রোবটকে প্রশিক্ষণ

টেকস্ক্রল নেটওয়ার্ক

প্রকাশ: ১৮:০৬, ৮ জুন ২০২৬ | আপডেট: ১৮:১০, ৮ জুন ২০২৬

শ্রমিকদের কাজের ভিডিও রেকর্ডে রোবটকে প্রশিক্ষণ

শ্রমিকদের কাজের ভিডিও রেকর্ডে রোবটকে প্রশিক্ষণ

মানুষের কাজ শিখবে রোবট

দৈনন্দিন কাজগুলো আরও স্বচ্ছভাবে করতে মানুষের কাজের ভিডিও ও তথ্য সংগ্রহ করে রোবটকে প্রশিক্ষণের উদ্যোগ নিয়েছে চীন। বাড়ি, খামার, বৃদ্ধাশ্রমসহ কারখানার কর্মীদের কাজ রেকর্ড করে রোবটদের সেটির প্রশিক্ষণ দেবে চীনা ই-কমার্স প্রতিষ্ঠান জেডি ডটকম (JD.com)। এতে তৈরি হচ্ছে নতুন কর্মসংস্থানও।

এক কোটি ঘণ্টার তথ্য সংগ্রহের লক্ষ্য

প্রতিষ্ঠানটি জানায়, আগামী দুই বছরে এক কোটি ঘণ্টার প্রশিক্ষণের তথ্য সংগ্রহের লক্ষ্য নেওয়া হয়েছে। এ কাজে যুক্ত হচ্ছেন সাধারণ মানুষ, পাচ্ছেন পারিশ্রমিকও। তারা আরও জানায়, বাড়ির কাজ থেকে শুরু করে বৃদ্ধাশ্রমের কর্মী ও কিউই ফলের খামারের শ্রমিকদের কাজের ধরণ রেকর্ড করা হচ্ছে বিশেষ ক্যামেরা ব্যবহারের মাধ্যমে।

কারখানার শ্রমিকরাও যুক্ত কর্মসূচিতে

পাশাপাশি উৎপাদনশিল্পে জড়িত দেশটির বিভিন্ন ইলেকট্রনিকস ও প্যাকেজিং কারখানার শ্রমিকদেরও এই কর্মসূচিতে যুক্ত করা হয়েছে। তারা মাথায় ক্যামেরা ও হাতে সেন্সর ব্যবহার করে কাজের সময়কার গতিবিধি রেকর্ড করেন, যা পরবর্তীতে রোবট প্রশিক্ষণে ব্যবহার করা হবে।বিশেষজ্ঞদের মতে, মানুষের কাজের এই তথ্যভাণ্ডার চীনের রোবট উৎপাদনে বড় সুযোগ তৈরি করবে। তবে এতে বুদ্ধিমান ও স্বয়ংসম্পূর্ণ রোবট তৈরির বিষয়টি এখনো অনিশ্চিত।

 অনলাইন গেম চালু রাখতে গেমারদের আন্দোলন

নতুন কর্মসংস্থানের সুযোগ

এদিকে, এই উদ্যোগে নতুন কর্মসংস্থানেরও সুযোগ তৈরি হচ্ছে। চীনের শানডং প্রদেশের বাসিন্দা গাও রান্না, কাপড় ধোয়া ও ঘর পরিচ্ছন্নের ভিডিও ধারণ করে প্রতিদিন আয় করছেন। ঘণ্টাপ্রতি ২০ ইউয়ান (৩৬২ টাকা) আয় করা এই গৃহিণী এর আগে কখনও রান্না বা কাপড় ধোয়ার জন্য পারিশ্রমিক পাননি বলে জানান।

তার ভাষায়, ঘরে বসেই আয় করার সুযোগ পাওয়ার পাশাপাশি প্রতিদিন পরিষ্কার করায় বাড়িটিও আগের চেয়ে অনেক বেশি গোছানো ও পরিচ্ছন্ন থাকছে।

 পাওয়ারের কাঁচ লাগানো যাবে মেটার স্মার্ট গ্লাসে 

সূত্র: রেস্ট অব ওয়ার্ল্ড

এ সম্পর্কিত খবর
আরও পড়ুন