মঙ্গলবার, ০৯ জুন ২০২৬

| ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩

উন্নত এআই সুবিধা নিয়ে সিরি

নতুনভাবে আসছে অ্যাপেল সিরি

টেকস্ক্রল নেটওয়ার্ক

প্রকাশ: ১৪:৫৪, ৯ জুন ২০২৬ | আপডেট: ১৪:৫৫, ৯ জুন ২০২৬

নতুনভাবে আসছে অ্যাপেল সিরি

নতুনভাবে আসছে অ্যাপেল সিরি

নতুন রূপে আসছে অ্যাপেলের সিরি

অ্যাপেল নিজেদের এআই প্রতিযোগিতায় শক্ত অবস্থান আরও দৃঢ় করতে নতুন সিরি উন্মোচন করেছে। আগের তুলনায় নতুন সিরির কার্যক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে বলে জানায় অ্যাপেল কর্তৃপক্ষ। তবে চীন ও ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর জন্য প্রাথমিকভাবে এই সুবিধা পাওয়া যাবে না।

ডব্লিউডব্লিউডিসি (WWDC) সম্মেলনে অ্যাপলের সফটওয়্যার বিভাগের প্রধান ক্রেইগ ফেডেরিঘি জানান, নতুন সিরি ব্যবহারকারীর স্ক্রিনের তথ্য বোঝার পাশাপাশি ওয়েবসাইট, ইমেইল এবং বিভিন্ন অ্যাপের মাধ্যমে তথ্য খুঁজতেও সক্ষম। ব্যবহারকারীরা চাইলে পুরোনো সিরির কথোপকথনও পুনরায় দেখতে পাবেন।

তিনি আরও বলেন, অনেক প্রতিষ্ঠান শুধু প্রযুক্তিগত প্রতিযোগিতায় এগিয়ে থাকার জন্য এআই তৈরি করছে। কিন্তু অ্যাপেল এমন এআই তৈরি করতে চায় যা ব্যবহারকারীর প্রয়োজনীয় কাজের পাশাপাশি আরও উন্নত অভিজ্ঞতা দিতে পারে।

প্রযুক্তি বিশ্লেষক বব ও ডোনেল মনে করেন, চ্যাটজিপিটি, ক্লাউড ও গুগলের জেমিনি মডেলের সঙ্গে প্রতিযোগিতায় পিছিয়ে থাকা সিরিকে শক্ত অবস্থানে ফিরিয়ে আনার এটিই অ্যাপলের সবচেয়ে বড় উদ্যোগ। নতুন সিরি ব্যবহারকারীদের জন্য কার্যকর এআই সহকারী হওয়ার পাশাপাশি প্রযুক্তি সহজলভ্য করবে।

 শ্রমিকদের কাজের ভিডিও রেকর্ডে রোবটকে প্রশিক্ষণ

অ্যাপেল জানায়, কিছু এআই প্রযুক্তি তৈরিতে গুগলের জেমিনি মডেলের সহায়তা নেওয়া হয়েছে। বড় আকারের এআই মডেল পরিচালনায় ক্লাউড অবকাঠামোয় এনভিডিয়ার উন্নত চিপ ব্যবহার করা হবে। ব্যবহারকারীর গোপনীয়তা নিশ্চিত করতে অধিকাংশ ডেটা ডিভাইসেই সংরক্ষণ হবে, বাইরের কোনো প্রতিষ্ঠানের কাছে ব্যক্তিগত তথ্য উন্মুক্ত হবে না।

নতুন সিরি দিয়ে তৈরি ছবি, অনুসন্ধান ও অন্যান্য তথ্য একটি স্বতন্ত্র অ্যাপে সংরক্ষিত থাকবে এবং এটি আইফোন, আইপ্যাড ও ম্যাক ডিভাইসে সমন্বিতভাবে কাজ করবে।

ইউরোপীয় ইউনিয়নের ডিজিটাল মার্কেটস অ্যাক্ট (Digital Markets Act) এবং গোপনীয়তা সংক্রান্ত বিধিনিষেধের কারণে ইউরোপের দেশগুলোতে এবং চীনে নতুন সিরি বর্তমানে প্রাথমিকভাবে চালু হবে না।

 পাওয়ারের কাঁচ লাগানো যাবে মেটার স্মার্ট গ্লাসে 

সূত্র: রয়টার্স

এ সম্পর্কিত খবর
আরও পড়ুন