রোববার, ২১ জুন ২০২৬

| ৬ আষাঢ় ১৪৩৩

ডিজিটাল রূপান্তরের বিষয়ে আলোচনা

অনুষ্ঠিত হলো ১২তম ডিজিটাল সামিট - এআই, ডিজিটাল মার্কেটিং ও তথ্যনির্ভর সিদ্ধান্ত গ্রহণ

টেকস্ক্রল নেটওয়ার্ক

প্রকাশ: ১৩:৪৯, ২১ জুন ২০২৬ | আপডেট: ১৫:৩৬, ২১ জুন ২০২৬

অনুষ্ঠিত হলো ১২তম ডিজিটাল সামিট - এআই, ডিজিটাল মার্কেটিং ও তথ্যনির্ভর সিদ্ধান্ত গ্রহণ

অনুষ্ঠিত হলো ১২তম ডিজিটাল সামিট

প্রযুক্তির বিভিন্ন দিক সামিটের মূল আলোচ্য বিষয়

বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের ফ্ল্যাগশিপ আয়োজনে ১২তম ডিজিটাল সামিট অনুষ্ঠিত হয়েছে রাজধানীর হোটেল লা মেরিডিয়ানে। ২০ জুন সন্ধ্যায় অনুষ্ঠিত হওয়া সামিটে আলোচনা হয় ক্রম উদ্ভাবনশীল ডিজিটাল দুনিয়ায় কৌশল, প্রযুক্তি আর তথ্যনির্ভর সিদ্ধান্ত গ্রহণের ক্রমবর্ধমান সম্মিলন বিষয়ে।

মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এমজিআই)-এর পরিবেশনায় ও ওয়ালটন রেফ্রিজারেটরের সঞ্চালনায় আয়োজিত এই সামিটে অংশ নেন দেশের শীর্ষস্থানীয় বিজ্ঞাপন ও বিপণন পেশাজীবী, ব্যবসায়িক নেতৃবৃন্দ, প্রযুক্তিবিদ, যোগাযোগ বিশেষজ্ঞ এবং শিল্পসংশ্লিষ্ট প্রতিনিধিরা।

ডিজিটাল রূপান্তরের চ্যালেঞ্জ ও সম্ভাবনা

“রিথিংকিং ডিজিটাল ,  স্ট্র্যাটেজি, স্টোরি অ্যান্ড সায়েন্স” প্রতিপাদ্যে আয়োজিত এবারের সামিটের আলোচনায় উঠে আসে কৃত্রিম বুদ্ধিমত্তা, বদলে যাওয়া ভোক্তা প্রত্যাশা, প্ল্যাটফর্ম ডিসরাপশন এবং সৃজনশীলতা ও প্রযুক্তির ক্রমবর্ধমান সম্মিলনের মতো বিষয়। দ্রুত বদলে যাওয়া এই বাস্তবতায় প্রতিষ্ঠানগুলো কীভাবে পথ চলবে, ছিল সেই প্রশ্নই আলোচনার কেন্দ্রে।

দিনব্যাপী বক্তা ও প্যানেলিস্টরা তুলে ধরেন, কীভাবে ব্র্যান্ডগুলো নিজেদের প্রাসঙ্গিক রেখে ভোক্তার সঙ্গে আরও দৃঢ় সম্পর্ক গড়ে তুলতে পারে এবং দ্রুত ডিজিটাল রূপান্তরের এই যুগে দীর্ঘমেয়াদি মূল্য তৈরি করতে পারে।

বিভিন্ন সেশন ও আলোচনায় প্রযুক্তির প্রভাব

এবারের সামিটে ছিল ৩টি কিনোট সেশন, ৩টি প্যানেল ডিসকাশন, ৩টি ইনসাইট সেশন, ২টি কেস স্টাডি এবং ১টি এক্সপার্ট ডিপ ডাইভ।

উদ্বোধনী বক্তব্যে বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের গ্রুপ প্রধান নির্বাহী কর্মকর্তা এবং নির্বাহী সম্পাদক সাজিদ মাহবুব বলেন, “প্রযুক্তি যখন বাজার আর ভোক্তা আচরণকে নতুন করে সাজাচ্ছে, তখন প্রতিযোগিতায় টিকে থাকতে প্রতিষ্ঠানগুলোকে কৌশলগত স্পষ্টতা, সৃজনশীল উৎকর্ষ আর তথ্যনির্ভর প্রজ্ঞাকে একসঙ্গে কাজে লাগাতে হবে। এই সামিটের লক্ষ্য এমন অর্থবহ সংলাপ ও কার্যকর শিক্ষা তৈরি করা, যা নেতৃবৃন্দকে এই রূপান্তরের পথ আত্মবিশ্বাসের সঙ্গে পাড়ি দিতে সাহায্য করবে।”

 চট্টগ্রাম বন্দরকে বিনামূল্যে ২০ মেগাহার্টজ তরঙ্গ বরাদ্দ

এআই, ক্রিয়েটর ইকোনমি ও ব্র্যান্ড এনগেজমেন্টের ভবিষ্যৎ

১২তম ডিজিটাল সামিটে তিনটি বিশেষ কিনোট সেশন পরিচালনা করেন খ্যাতিমান বক্তারা। এই সেশনগুলোতে আলোচিত হয় নানা গুরুত্বপূর্ণ বিষয়, অ্যালগরিদম-চালিত বিশ্বে মানবকেন্দ্রিক প্রবৃদ্ধি, সোশ্যাল-ফার্স্ট মার্কেটিং কৌশল, ডিজিটাল বিজ্ঞাপনের বিবর্তন, ক্রিয়েটর ইকোনমির উত্থান, ব্যবসার সহায়ক শক্তি হিসেবে কৃত্রিম বুদ্ধিমত্তা, বদলে যাওয়া ভোক্তা আচরণ এবং ব্র্যান্ড এনগেজমেন্টের ভবিষ্যৎ।

কিনোট সেশনের বাইরেও সামিটে আধুনিক মার্কেটিং ও ব্যবসায়িক কৌশলকে নতুন করে গড়ে তোলা শক্তিগুলো নিয়ে বিস্তৃত আলোচনা হয়। আলোচনায় উঠে আসে ভোক্তার পুরো যাত্রাপথে কৃত্রিম বুদ্ধিমত্তার ক্রমবর্ধমান প্রভাব, অ্যাটেনশন-ড্রিভেন মার্কেটিং থেকে ইন্টেলিজেন্স-ড্রিভেন এনগেজমেন্টে রূপান্তর, নতুন ডিসকভারি ইকোসিস্টেমের উত্থান এবং তথ্য, সৃজনশীলতা ও প্রযুক্তির সমন্বিত প্রয়োগের ক্রমবর্ধমান গুরুত্ব।

শীর্ষস্থানীয় বিশেষজ্ঞদের অংশগ্রহণ

প্যানেল ও ইনসাইট সেশনে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আহসানুর রহমান, পার্টনার ডিরেক্টর , গুগল বাংলাদেশ অ্যান্ড শ্রীলঙ্কা, অ্যালেফ গ্রুপ, ইনক.; মুনাফ মোজিব চৌধুরী, আরও অনেকে। ২০১৪ সালে যাত্রা শুরু করা ডিজিটাল সামিট এখন দেশের ডিজিটাল মার্কেটার, যোগাযোগ পেশাজীবী ও ব্যবসায়িক নেতৃবৃন্দের অন্যতম প্রভাবশালী জ্ঞান-বিনিময়ের মঞ্চ।

 ইরানভিত্তিক হ্যাকারদের সাইবার হামলায় বিপর্যস্ত ইসরায়েলিরা

এ সম্পর্কিত খবর
আরও পড়ুন