মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

| ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩

হ্যাকথন অংশগ্রহণে কর্মীদের আপত্তি

মেটার এআই হ্যাকাথনের ঘোষণায় কর্মীদের অসন্তোষ

টেকস্ক্রল নেটওয়ার্ক

প্রকাশ: ১৫:৩০, ১৫ জুন ২০২৬ | আপডেট: ১৫:৪৭, ১৫ জুন ২০২৬

মেটার এআই হ্যাকাথনের ঘোষণায় কর্মীদের অসন্তোষ

মেটার এআই হ্যাকাথনের ঘোষণায় কর্মীদের অসন্তোষ

কর্মীদের ক্ষোভের মুখে মেটার হ্যাকাথন আয়োজন

 

ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটার এআই হ্যাকাথন আয়োজনের ঘোষণায় অসন্তোষ প্রকাশ করেছেন কর্মীরা। কম জনবল ও বাড়তি কাজের চাপে প্রতিষ্ঠানটির প্রতি আস্থার সংকট তৈরি হয়েছে বলে অভিযোগ করেছেন মেটায় কর্মরত অনেক কর্মী। এ কারণে হ্যাকাথনে অংশ নেওয়ার আগ্রহও কম বলে জানা গেছে। এদিকে কর্মীদের উৎসাহ বাড়াতে নতুন পরিকল্পনা হাতে নিয়েছেন মেটার প্রধান নির্বাহী মার্ক জুকারবার্গ।

সম্প্রতি ব্যাপক কর্মী ছাঁটাইয়ের পর আগামী জুলাইয়ে হ্যাকাথন আয়োজনের ঘোষণা দেন জুকারবার্গ। হ্যাকাথন হলো সীমিত সময়ের একটি দলগত প্রযুক্তি প্রতিযোগিতা। এতে প্রোগ্রামারসহ প্রযুক্তিকর্মীরা একত্রে নির্দিষ্ট সমস্যার উদ্ভাবনী সমাধান তৈরি করেন। হ্যাকাথন শব্দটি মূলত ‘হ্যাক’ ও ‘ম্যারাথন’ শব্দের সংমিশ্রণ।

প্রায় ৭০ হাজার কর্মীর উদ্দেশে দেওয়া এক বার্তায় জুকারবার্গ বলেন, এই হ্যাকাথন কর্মীদের মধ্যে সহযোগিতা ও নতুন উদ্ভাবনের সংস্কৃতি জোরদার করবে। পরে কোম্পানির ভাইস প্রেসিডেন্ট অব প্রোডাক্ট ম্যানেজমেন্ট আইমে আর্চিবং জানান, আগামী ১৪ থেকে ১৬ জুলাই এই আয়োজনের মূল বিষয় হবে এআই উদ্ভাবন।

তবে ঘোষণার পরপরই কর্মীদের একটি অংশ নেতিবাচক প্রতিক্রিয়া জানায়। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক কর্মী ব্যঙ্গাত্মক মন্তব্য ও মিম শেয়ার করে নিজেদের হতাশা প্রকাশ করেছেন। কেউ বলেছেন, কোম্পানির বর্তমান সংস্কৃতিতে নতুন ধারণা নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করার নিরাপদ পরিবেশ আর নেই।

আবার কেউ মন্তব্য করেছেন, নিজের দলের কাজ সচল রাখতেই তারা ব্যস্ত। হ্যাকাথনে অংশ নেওয়ার মতো সময় নেই, এমনকি এতে অংশ নেওয়ার কোনো উৎসাহও খুঁজে পাওয়া যাচ্ছে না। আরেক কর্মীর অভিযোগ, বর্তমানে কর্মীদের ওপর অতিরিক্ত দায়িত্ব চাপানো হচ্ছে, যেখানে অনেক সহকর্মীকে ছাঁটাই করা হয়েছে। এই পরিস্থিতিতে হ্যাকাথনের মতো কার্যক্রমে সময় ব্যয় করা বাস্তবসম্মত নয়।

 গেল বছরের তুলনায় বিক্রি বেড়েছে ল্যাপটপের

এদিকে কর্মীদের অসন্তোষ প্রশমনে কিছু পদক্ষেপের ঘোষণাও দিয়েছেন জুকারবার্গ। এর মধ্যে রয়েছে টিম অফসাইট কার্যক্রমের জন্য বাজেট বৃদ্ধি এবং কিছু অফিসে ‘হট ডেস্কিং’ ব্যবস্থা বাতিল করা। এই পদ্ধতিতে কর্মীদের নির্দিষ্ট ডেস্ক না থেকে ভাগাভাগি করে ডেস্ক ব্যবহার করতে হয়।

তবে কর্মীদের একটি অংশ মনে করছেন, এসব পদক্ষেপের চেয়ে কাজের চাপ কমানো এবং কর্মী সংকটের সমাধান বেশি জরুরি। তাদের মতে, কর্মী ছাঁটাইয়ের ফলে দায়িত্ব বেড়েছে, কিন্তু সময় ও সহায়তা কমে গেছে।

উল্লেখ্য, মেটায় দীর্ঘদিন ধরেই হ্যাকাথনের সংস্কৃতি রয়েছে। তবে সম্প্রতি বড় আকারের ছাঁটাইয়ের পর এটি প্রথম কোম্পানিব্যাপী হ্যাকাথন হতে যাচ্ছে। ফলে কর্মীদের প্রতিক্রিয়া প্রতিষ্ঠানটির বর্তমান কর্মপরিবেশ ও মনোবলের বিষয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।

 ওজোন স্তর ধ্বংস করবে স্যাটেলাইটের পোড়া অংশ 

সূত্র: উইরেড

 

 

 

 

এ সম্পর্কিত খবর
আরও পড়ুন