শনিবার, ১৩ জুন ২০২৬

| ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

বিশ্বকাপে মুখ স্ক্যান করবে না রোবট কুকুর

বিশ্বকাপে ফেস স্ক্যানিং রোবটের দাবি বিভ্রান্তিকর

টেকস্ক্রল নেটওয়ার্ক

প্রকাশ: ১৭:১৩, ১৩ জুন ২০২৬

বিশ্বকাপে ফেস স্ক্যানিং রোবটের দাবি বিভ্রান্তিকর

বিশ্বকাপে ফেস স্ক্যানিং রোবটের দাবি বিভ্রান্তিকর

নিরাপত্তায় ব্যবহার হবে রোবট কুকুর

ফিফা বিশ্বকাপ ঘিরে সবসময়ই মানুষের আগ্রহ থাকে আকাশছোঁয়া। ২০২৬ সালেও এর ব্যতিক্রম দেখা যায়নি। এই আগ্রহের কারণেই সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে ছড়ানো হচ্ছে বিভ্রান্তিকর তথ্য। সম্প্রতি টিকটকের একটি ভিডিওতে দাবি করা হয়, যুক্তরাষ্ট্রের ডালাসে মোতায়েন করা রোবট কুকুরগুলো দর্শকদের মুখমণ্ডল স্ক্যান ও শনাক্ত করবে।

ভাইরাল ভিডিওতে কী দাবি করা হয়

গত ৩০ মে আপলোড করা টিকটকের ভাইরাল ভিডিওতে বস্টন ডাইনামিকসের তৈরি স্পট নামের রোবট কুকুরকে ডালাসের আন্তর্জাতিক সম্প্রচার কেন্দ্র, International Broadcast Center বা IBC এলাকায় টহল দিতে দেখা যায়। ভিডিওর সঙ্গে উল্লেখ করা হয়, এসব রোবট বিশ্বকাপে আগত দর্শকদের মুখ স্ক্যান করবে এবং পরিচয় যাচাই করবে।

পাশাপাশি ভিডিওটির কিছু অংশে এআই জেনারেটেড উল্লেখও করা হয়। তারপরও এটি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং অনেকের মধ্যে উদ্বেগের জন্ম দেয়।

ফিফা ও Boston Dynamics কী বলেছে

তবে ফিফা এবং রোবট নির্মাতা বস্টন ডাইনামিকস এই দাবি সম্পূর্ণ ভিত্তিহীন বলেছে। ফিফার এক মুখপাত্র জানান, ডালাসের IBC এবং নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ব্যবহৃত রোবট কুকুরগুলোর কাজ হলো সম্পদ ও স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করা। এগুলো সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি, সন্দেহজনক বস্তু বা অস্বাভাবিক পরিস্থিতি শনাক্ত করে নিরাপত্তাকর্মীদের সতর্ক করবে।

নিরাপত্তায় ব্যবহার হবে রোবট কুকুর

একই কথা বলেছে বস্টন ডাইনামিকসও। প্রতিষ্ঠানটির ভাষ্য, স্পট রোবটগুলো পরিধি পর্যবেক্ষণ, সন্দেহজনক প্যাকেজ শনাক্তকরণ এবং ঝুঁকিপূর্ণ এলাকা পরিদর্শনের কাজে ব্যবহৃত হচ্ছে। তাদের স্পষ্ট বক্তব্য, এই রোবটগুলোর মধ্যে কোনো মুখমণ্ডল শনাক্তকরণ প্রযুক্তি সংযুক্ত নেই।

 প্রস্তাবিত বাজেটে গুরুত্ব নেই ব্রডব্যান্ড ইন্টারনেটের

অন্য রোবটের সঙ্গে FIFA World Cup রোবটের সম্পর্ক নেই

উল্লেখ্য, বিশ্বের বিভিন্ন দেশে নিরাপত্তা ব্যবস্থায় রোবটের ব্যবহার বাড়ছে। তবে সব রোবট একই ধরনের কাজে ব্যবহৃত হচ্ছে না।

এর আগে মেক্সিকোর মন্টেরেই শহরে ইউনিট্রি নামের একটি প্রতিষ্ঠানের তৈরি কিছু রোবট কুকুর দর্শকদের মুখ শনাক্তকরণ প্রযুক্তি ব্যবহার করছে বলে খবর প্রকাশিত হয়। কিন্তু সেই প্রযুক্তির সঙ্গে ফিফা বিশ্বকাপে ব্যবহৃত স্পট রোবটের কোনো সম্পর্ক নেই।

আসল তথ্য কী  ? 

ফিফা বিশ্বকাপে ব্যবহৃত রোবট কুকুরগুলো দর্শকদের মুখ স্ক্যান করবে না। এগুলো নিরাপত্তা টহল, স্থাপনা সুরক্ষা, সন্দেহজনক বস্তু শনাক্তকরণ এবং ঝুঁকিপূর্ণ এলাকা পর্যবেক্ষণের কাজে ব্যবহৃত হবে।

তাই বিশ্বকাপে ফেস স্ক্যানিং রোবট কুকুর মোতায়েনের দাবি বিভ্রান্তিকর।

 প্রাপ্তবয়স্ক প্রেমিকা-প্রেমিকের মতো আচরণ করবে চ্যাটজিপিটি

সূত্র : রয়টার্স

এ সম্পর্কিত খবর
আরও পড়ুন