মঙ্গলবার, ০২ জুন ২০২৬

| ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩

ফ্লোরিডার অ্যাটর্নির মামলা

সহানুভূতির আড়ালে ধ্বংসাত্মক কাজে প্ররোচনা দিচ্ছে চ্যাটজিপিটি

টেকস্ক্রল

প্রকাশ: ১৬:৪২, ২ জুন ২০২৬ | আপডেট: ১৭:০২, ২ জুন ২০২৬

সহানুভূতির আড়ালে ধ্বংসাত্মক কাজে প্ররোচনা দিচ্ছে চ্যাটজিপিটি

স্যাম অল্টম্যানের বিরুদ্ধে নতুন মামলা

ফ্লোরিডার অ্যাটর্নির মামলা

মামলার এজাহারে বলা হয়েছে, জেনেশুনেই ওপেনএআই এমন একটি পণ্য বাজারে ছেড়েছে, যেটি ব্যবহারকারীর ক্ষতি করতে পারে। এ মামলা করেছেন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেল জেমস উথমায়ার। তবে সবচেয়ে বড় বিষয় হলো, মামলাটিতে ওপেনএআইয়ের পাশাপাশি ব্যক্তিগতভাবে স্যাম অল্টম্যানকেও বিবাদী করা হয়েছে।

 মনের কথা আগেই জানতে পারবে মেটার এআই

৮৩ পৃষ্ঠার এজাহারে বলা হয়েছে, চ্যাটজিপিটি প্রাণঘাতি তাণ্ডব চালাতে প্ররোচনা তো দিয়েছেই, সহায়তাও করেছে। এছাড়া অসহায় মানুষকে আত্মহত্যার দিকে ঠেলে দেয়া, ব্যবহারকারীর বিচার-বিবেচনার দক্ষতাকে ক্ষতিগ্রস্ত করা এবং বন্ধুর মতো ভান করে অপ্রাপ্তবয়স্কদের নিজের দিকে আসক্ত করার মতো কাজও করেছে চ্যাটজিপিটি।

নথিতে সরাসরি অভিযোগ করা হয়েছে ওপেনএআই সিইও স্যাম অল্টম্যানের বিরুদ্ধে। বলা হচ্ছে এআই নির্ভর চ্যাটবটটির বিপদ সম্পর্কে জানার পরও এআই অস্ত্র প্রতিযোগিতায় জয়ী হওয়া এবং বিপুল সম্পদ কুক্ষিগত করতে বিবাদীর অতৃপ্ত আকাঙ্ক্ষাই, ফ্লোরিডার সাধারণ মানুষের ক্ষতির সবচেয়ে বড় কারণ। এমনকি অল্টম্যান, মানব জাতির ঝুঁকির প্রতি চরম মাত্রায় উদাসীন বলেও মন্তব্য করা হয়েছে।

 কাজের চাপ কমায় না এআই, ব্রিটিশ গবেষণা

ফ্লোরিডাই প্রথম মার্কিন অঙ্গরাজ্য, যেটি ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা করেছে। স্থানীয় সময় সোমবার এক সংবাদ সম্মেলনে জেমস উথমায়ার আশা প্রকাশ করে বলেন, অন্য রাজ্যগুলোও একই পথে হাঁটবে বলে বিশ্বাস করেন তিনি। তার মতে, চ্যাটজিপিটিকে নিরাপদ ভেবে বিশ্বাস করা অভিভাবকরাও প্রতারিত হয়েছেন। শিশুদের মানসিক এবং বুদ্ধিবৃত্তিক ক্ষতি তো আছেই। এসবের জন্য মূল্য দিতে হবে ওপেনএআই এবং স্যাম অল্টম্যানকে।

উল্লেখ্য, ওপেনএআই এবং স্যাম অল্টম্যানের বিরুদ্ধে মামলা করেছিলেন ইলন মাস্ক। সেখানে ওপেনএআইয়ের অলাভজনক কাঠামো বজায় না রাখা এবং দাতব্য উদ্দেশ্য অনুসরণ না করার অভিযোগ ছিল। যদিও যথাসময়ে মামলা করতে না পারার জন্য, এতে হেরে যান ইলন মাস্ক।

সূত্র: সিএনবিসি

এ সম্পর্কিত খবর
আরও পড়ুন