রোববার, ১১ অক্টোবর ২০২৬

| ২৪ আশ্বিন ১৪৩৩

পাওয়া যাবে সেপ্টেম্বরে

প্রথমবার বাজারে আসছে ফোল্ডেবল আইফোন

টেকস্ক্রল নেটওয়ার্ক

প্রকাশ: ১৪:৪২, ২৫ আগস্ট ২০২৬ | আপডেট: ১৫:৫২, ২৫ আগস্ট ২০২৬

প্রথমবার বাজারে আসছে ফোল্ডেবল আইফোন

প্রথমবার বাজারে আসছে ফোল্ডেবল আইফোন

প্রযুক্তিবিশ্বে নতুন চমক নিয়ে আসছে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল। দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে প্রথমবারের মতো নিজেদের 'ফোল্ডেবল' আইফোন বাজারে আনতে যাচ্ছে তারা। আন্তর্জাতিক সংবাদমাধ্যম ফোর্বসের এক প্রতিবেদনে জানানো হয়েছে এ তথ্য।  

প্রতিবেদনে বলা হয়, আগামী সেপ্টেম্বর মাসেই অ্যাপলের মেগা ইভেন্টে ফ্ল্যাগশিপ সিরিজ আইফোন ১৮ প্রো ও ১৮ প্রো ম্যাক্সের পাশাপাশি এই প্রথম কোনো ফোল্ডেবল আইফোন উন্মোচন করা হতে পারে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অ্যাপল পার্কের স্টিভ জবস থিয়েটারে এই আয়োজনটি হওয়ার সম্ভাবনা রয়েছে।

স্মার্টফোনের বাজারে স্যামসাং বা গুগল দীর্ঘদিন ধরে ফোল্ডেবল ফোন বিক্রি করে আসলেও অ্যাপল এবারই প্রথম এই প্রযুক্তিতে পা রাখছে। ফলে নতুন ফোল্ডেবল মডেলটিই হতে যাচ্ছে এবারের আয়োজনের প্রধান আকর্ষণ।

প্রতিবেদনে বলা হয়েছে, ফোল্ডেবল আইফোনের দাম শুরু হতে পারে সর্বনিম্ন ২ হাজার মার্কিন ডলার থেকে দাম ২ হাজার ৫০০ ডলার ছাড়িয়ে যেতে পারে। বাংলাদেশি মুদ্রায় ২ লাখ ৪৫ হাজার ৫০০ টাকা থেকে ৩ লাখ ৬ হাজারের বেশি টাকা হওয়ার সম্ভাবনা রয়েছে এই হ্যান্ডসেটটির দাম।  

অন্যদিকে সাধারণ আইফোন ১৮ নিয়ে এবার ভিন্ন পরিকল্পনা রয়েছে অ্যাপলের। সেপ্টেম্বরের এই আয়োজনে সাধারণ সংস্করণ না এনে সেটি ২০২৭ সালের শুরুতে বা মার্চ-এপ্রিলের দিকে বাজারে আনা হতে পারে। 

সংবাদমাধ্যমের সম্ভাব্য সূচি অনুযায়ী, আগামী ৯ সেপ্টেম্বর বুধবার অনুষ্ঠিত হতে পারে এই মেগা ইভেন্ট। সাধারণত সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে অ্যাপল নতুন ডিভাইসের ঘোষণা দিয়ে থাকে। যুক্তরাষ্ট্রে শ্রমিক দিবসের ছুটি শেষেই বড় কোনো আয়োজন এড়াতে অ্যাপল এবার মঙ্গলবারের বদলে বুধবার দিনটিকে বেছে নিতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সবকিছু ঠিক থাকলে আগামী ১৮ সেপ্টেম্বর শুক্রবার থেকে ফ্ল্যাগশিপ আইফোন ১৮ প্রো ও নতুন ফোল্ডেবল আইফোন বিশ্বজুড়ে গ্রাহকদের হাতে পৌঁছাতে শুরু করবে এবং অ্যাপল স্টোরগুলোতে সরাসরি কেনা যাবে। একই

সময়ে নতুন অপারেটিং সিস্টেম আইওএস ২৭-এর চূড়ান্ত সংস্করণও ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হতে পারে। এছাড়া এই একই মঞ্চ থেকে অ্যাপল ওয়াচের নতুন সংস্করণের ঘোষণাও আসতে পারে। তবে তারিখ, দাম বা ফোল্ডেবল মডেলে বিষয়ে অ্যাপলের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।  

এ সম্পর্কিত খবর
আরও পড়ুন