বুধবার, ২১ অক্টোবর ২০২৬

| ৪ কার্তিক ১৪৩৩

৫ সেপ্টেম্বর পর্যন্ত

প্রি-অর্ডারে মিলছে ভিভো ভি৮০ লাইট ৫জি

টেকস্ক্রল নেটওয়ার্ক

প্রকাশ: ২৩:০৪, ৪ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ২৩:০৮, ৪ সেপ্টেম্বর ২০২৬

প্রি-অর্ডারে মিলছে ভিভো ভি৮০ লাইট ৫জি

প্রি-অর্ডারে মিলছে ভিভো ভি৮০ লাইট ৫জি

থ্রিডি কার্ভড ডিসপ্লে ও আধুনিক ডিজাইনের নতুন স্মার্টফোন ভিভো ভি৮০ লাইট ৫জি-এর অফিসিয়াল প্রি-অর্ডার শুরু হয়েছে। প্রি-অর্ডারে গ্রাহকদের জন্য থাকছে ০% ইন্টারেস্টে ইএমআই ও হায়ার পারচেজ, এসএসএল পেমেন্ট সুবিধা, বিশেষ উপহার ও ডাটা অফার।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) থেকে শুরু হওয়া প্রি-অর্ডার কার্যক্রম চলবে আগামী ৫ সেপ্টেম্বর পর্যন্ত। প্রি-অর্ডার চলাকালীন নির্দিষ্ট সংখ্যক নগদ মূল্য পরিশোধকারী ক্রেতারা পাবেন অ্যাপেক্স ও ভিভো গিফট বক্স। পরবর্তী ক্রেতাদের দেওয়া হবে স্মার্ট গ্লাস।

গ্রাহকেরা ০% ইন্টারেস্টে হায়ার পারচেজ সুবিধায় মাসিক ৭ হাজার টাকা ইন্সটলমেন্টে ফোনটি কিনতে পারবেন। হায়ার পারচেজ সুবিধায় সব গ্রাহক পাবেন ডাব্লিউ২ এসই স্মার্টওয়াচ।

এছাড়া ভিভো ভি৮০ লাইট ৫জি-এর সঙ্গে ‘সিউর শট গিফট’ হিসেবে থাকছে ৭ দিনের ৫ জিবি জিপি ডাটা বান্ডেল, ১০০ জিবি গুগল স্টোরেজ এবং ভিভো সিলভার মেম্বারশিপ।

ভিভো ভি৮০ লাইট ৫জি-তে রয়েছে ৬.৮৩ ইঞ্চির থ্রিডি কার্ভড অ্যামোলেড ডিসপ্লে, আল্ট্রা-স্লিম ইউনিবডি ও স্কাইলাইন ক্যামেরা ডিজাইন। ফোনটি পাওয়া যাচ্ছে সিল্ক হোয়াইট ও স্যাফায়ার ব্লু দুটি রঙে।

পারফরম্যান্সের জন্য ফোনটিতে রয়েছে ৪ ন্যানোমিটারের মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৩৬০-টার্বো প্রসেসর। এর সঙ্গে রয়েছে ৮ জিবি র‍্যাম এবং আরও ৮ জিবি পর্যন্ত এক্সটেন্ডেড র‍্যামের সুবিধা।

ছবি তোলার জন্য এতে রয়েছে ৫০ মেগাপিক্সেলের সনি ক্লিয়ার নাইট পোট্রেট ক্যামেরা ও ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। লম্বা সময় ব্যাকআপ দিতে রয়েছে ৭০৫০ এমএএইচ-এর ব্লুভোল্ট ব্যাটারি। পাশাপাশি আইপি৬৮ ও আইপি৬৯ রেটিং ফোনটিকে পানি ও ধুলাবালি থেকে সুরক্ষা দেয়।

দেশের বাজারে ভিভো ভি৮০ লাইট ৫জি-এর ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ সংস্করণের দাম ৫৯ হাজার ৯৯৯ টাকা। আর ৮ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ সংস্করণের দাম ৬৯ হাজার ৯৯৯ টাকা।

প্রি-অর্ডারে একাধিক সুবিধা ও উপহার থাকায় নতুন ফোন কেনার ক্ষেত্রে গ্রাহকদের জন্য ভিভো ভি৮০ লাইট ৫জি বাড়তি সুবিধা দিচ্ছে।

এ সম্পর্কিত খবর
আরও পড়ুন