বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

| ৭ আশ্বিন ১৪৩৩

মূল্যছাড়ের বিশেষ অফার

বিডিটিকেটসে বাসের টিকিটের সঙ্গে মিলছে রিফান্ড সুবিধা

টেকস্ক্রল নেটওয়ার্ক

প্রকাশ: ১৩:১১, ৮ আগস্ট ২০২৬ | আপডেট: ১৪:৫৩, ৮ আগস্ট ২০২৬

বিডিটিকেটসে বাসের টিকিটের সঙ্গে মিলছে রিফান্ড সুবিধা

বিডিটিকেটসে বাসের টিকিটের সঙ্গে মিলছে রিফান্ড সুবিধা

অনলাইন বাস টিকিটিং প্ল্যাটফর্ম বিডিটিকেটস বাসের টিকিট বুকিংয়ের পাশাপাশি দ্রুত রিফান্ড বা টাকা ফেরতের সুবিধা দিচ্ছে বলে জানিয়েছে ডিজিটাল প্রতিষ্ঠান আর ভেঞ্চারস। 

প্রতিষ্ঠানটির তথ্যমতে, বিডিটিকেটসের ওয়েবসাইট ও মোবাইল অ্যাপের মাধ্যমে দেশের বিভিন্ন রুটের বাসের টিকিট ২৪ ঘণ্টাই বুক করা যায়। প্ল্যাটফর্মটিতে দেশের শীর্ষস্থানীয় বাস অপারেটরদের টিকিট পাওয়া যায়। যাত্রীরা পছন্দের বাস, যাত্রার সময় ও আসন নির্বাচন করে কয়েক মিনিটের মধ্যেই টিকিট বুক করতে পারেন।

বিডিটিকেটস এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে,  গ্রাহক তাঁর ভ্রমণ পরিকল্পনায় পরিবর্তন করলে  নির্ধারিত নীতিমালা অনুযায়ী তাঁরা নিজেরাই অনলাইনে টিকিট বাতিল করতে পারবেন। টিকিট বাতিলের পর দ্রুত রিফান্ডের ব্যবস্থাও রয়েছে। ফলে অর্থ ফেরতের জন্য সশরীরে কাউন্টারে যাওয়া কিংবা অন্য কোন দীর্ঘ প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে না। 

প্রতিষ্ঠানটি আরও জানায়, আগাম ভ্রমণ পরিকল্পনা থাকলে একই সঙ্গে যাওয়া ও ফেরার টিকিট বুক করারও সুযোগ রয়েছে। এছাড়া উৎসব, ছুটির মৌসুম এবং সাপ্তাহিক ছুটিকে কেন্দ্র করে বিভিন্ন সময় মূল্যছাড় ও বিশেষ অফারও পাওয়া যাবে বিডিটিকিটসে। 

সম্প্রতি ব্যবহারকারীদের সব ধরনের সুবিধার কথা বিবেচনা করে বিডিটিকেটস তাদের অ্যাপ ও ওয়েবসাইটে কিছু পরিবর্তন এনেছে। প্রতিষ্ঠানটির দাবি, এতে টিকিট বুকিং, বাতিল এবং রিফান্ডের পুরো প্রক্রিয়া আগের তুলনায় আরও সহজ ও দ্রুততর হয়েছে।  

এছাড়া, টিকিট-সংক্রান্ত সহায়তার জন্য যাত্রীরা ১৬৪৬০ নম্বরে যোগাযোগ করতে পারবেন। এছাড়া রিফান্ড নীতিমালা, বিভিন্ন সেবা এবং চলমান অফার সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যাবে বিডিটিকেটসের ওয়েবসাইট ও ফেসবুক পেজে।

 

এ সম্পর্কিত খবর
আরও পড়ুন