শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

| ২৯ কার্তিক ১৪৩৩

ওপেনএআইয়ের আইপিও স্থগিত

এআইয়ের কারণে মানবজাতি বিলুপ্তির আশঙ্কা ভিত্তিহীন

টেকস্ক্রল নেটওয়ার্ক

প্রকাশ: ১৩:১৯, ১৩ সেপ্টেম্বর ২০২৬

এআইয়ের কারণে মানবজাতি বিলুপ্তির আশঙ্কা ভিত্তিহীন

এআইয়ের কারণে মানবজাতি বিলুপ্তির আশঙ্কা ভিত্তিহীন

এআই প্রযুক্তির দ্রুত অগ্রগতির সঙ্গে বাড়ছে নিরাপত্তা বিষয়ে উদ্বেগও। তবে আগামী এক দশক নাগাদ এআইয়ের কারণে মানবজাতি বিলুপ্তির আশঙ্কা অগ্রহণযোগ্য বলে জানিয়েছেন মার্কিন শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান ওপেনএআইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) স্যাম অল্টম্যান। 

সম্প্রতি ওপেনএআইয়ের প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান অ্যানথ্রপিকের এআই নিরাপত্তা গবেষক ইভান হিউবিঙ্গার বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের দ্রুত অগ্রগতিতে আগামী এক দশকের মধ্যে মানবজাতি নিশ্চিহ্ন হয়ে যাওয়ার ঝুঁকি ১০ শতাংশের বেশি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এই আশঙ্কার কথা জানিয়েছেন।

এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে ব্যবসাবিষয়ক সাময়িকী ফরচুন-কে দেওয়া সাক্ষাৎকারে অল্টম্যান বলেন, এআইয়ের কারণে মানবজাতি বিলুপ্তির আশঙ্কা ১০ শতাংশ, ৮ শতাংশ বা ৬ শতাংশ যাই বলা হোক না কেন, এমন কোনো আশঙ্কার কথাই গ্রহণযোগ্য নয়। তবে এআই কোম্পানি ও সরকারকে এমনভাবে কাজ করতে হবে, যাতে সব ধরনের ঝুঁকি এড়ানো যায়।

তিনি আরো বলেন, এআইয়ের নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় ২০২৬ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া সঠিক সিদ্ধান্ত নয়। বর্তমান পরিস্থিতিতে ওপেনএআইয়ের শেয়ারবাজারে যাওয়ার কোনো চাপ নেই। 
অল্টম্যানের এই মন্তব্য এমন সময়ে এসেছে, যখন যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতারা এআই নিয়ন্ত্রণে নতুন নীতিমালা তৈরির আহ্বান জানাচ্ছেন। 

আবার একই সময় ওপেনএআইয়ের প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান অ্যানথ্রপিকের দুই গবেষক দ্রুত উন্নত হতে থাকা এআই প্রযুক্তি ভবিষ্যতে মানবজাতির জন্য হুমকি হতে পারে বলে সতর্ক করেছেন। 

এ ছাড়া এআই এজেন্টের অননুমোদিত ভাবে বাইরের সিস্টেমে প্রবেশের চেষ্টা এবং প্রযুক্তির ঝুঁকি নিয়ে উদ্বেগের কারণে কয়েকজন নিরাপত্তা গবেষকের চাকরি ছাড়ার ঘটনাও আলোচনা তৈরি করেছে।

এর আগে জুনে দ্য নিউইয়র্ক টাইমস জানিয়েছিল, সম্ভাব্য এক ট্রিলিয়ন ডলারের আইপিও আগামী বছর পর্যন্ত পিছিয়ে দেওয়া হবে কি না, তা বিবেচনা করছিল সান ফ্রান্সিসকোভিত্তিক ওপেনএআই। ২০২৬ সালের বদলে ২০২৭ সালে আইপিও হতে পারে কি না এমন প্রশ্নের জবাবে অল্টম্যান বলেন, ২০২৬ সালে নয়।

তিনি জানান, নিরাপত্তা ও এআই সামঞ্জস্য নিশ্চিত করা এবং সরকার ও শিল্পখাতের মধ্যে সমন্বয় গড়ে তোলাই এখন ওপেনএআইয়ের প্রধান অগ্রাধিকার। 

একই সঙ্গে তিনি ইঙ্গিত দেন, ওপেনএআইসহ শীর্ষ এআই কোম্পানিগুলো নিরাপত্তা ঝুঁকি মোকাবিলা ও এআই উন্নয়নের গতি নিয়ে একটি যৌথ সমঝোতার কাছাকাছি পৌঁছেছে।

অন্যদিকে, অ্যানথ্রপিকের প্রধান নির্বাহী কর্মকর্তা দারিও অ্যামোডেই এআই উন্নয়নে আরও সতর্ক ও ধীরগতির পদ্ধতির পক্ষে মত দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি লেখেন, এআই মডেলের সক্ষমতা বৃদ্ধির গতি কমানো প্রয়োজন। 

অল্টম্যানও তাঁর বক্তব্যের সঙ্গে একমত হয়েছেন। তবে নিরাপত্তা নিয়ে উদ্বেগ থাকলেও অ্যানথ্রপিকের আইপিও পরিকল্পনায় এর প্রভাব পড়েনি। 

 

সূত্র: রয়টার্স


 

এ সম্পর্কিত খবর
আরও পড়ুন