শনিবার, ২০ জুন ২০২৬

| ৫ আষাঢ় ১৪৩৩

ফাইভজি সেবা চালুতে তরঙ্গ বরাদ্দ

চট্টগ্রাম বন্দরকে বিনামূল্যে ২০ মেগাহার্টজ তরঙ্গ বরাদ্দ

সুলতানা

প্রকাশ: ২১:১৯, ২০ জুন ২০২৬ | আপডেট: ২১:২৭, ২০ জুন ২০২৬

চট্টগ্রাম বন্দরকে বিনামূল্যে ২০ মেগাহার্টজ তরঙ্গ বরাদ্দ

চট্টগ্রাম বন্দরকে বিনামূল্যে ২০ মেগাহার্টজ তরঙ্গ বরাদ্দ

স্মার্ট পোর্ট গঠনে চট্টগ্রাম সমুদ্র বন্দরে ফাইভজি নেটওয়ার্ক

ফাইভজি সেবা চালুর মাধ্যমে স্মার্ট পোর্টে রুপান্তরিত করতে চট্টগ্রাম সমুদ্র বন্দরকে বিনামূল্যে তরঙ্গ বরাদ্দের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। বর্তমানে পরীক্ষামূলকভাবে ব্যবহারের জন্য বন্দর কর্তৃপক্ষকে ৩ দশমিক ৫ গিগাহার্টজ ব্যান্ড হতে ২০ মেগাহার্টজ তরঙ্গ বরাদ্দের সিদ্ধান্ত নেয় সংস্থাটি। তবে বিনামূল্যে তিন মাসের জন্য দেয়া হবে এই বরাদ্দ। 

বিগত সরকারের শাসন আমল থেকেই বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে চট্টগ্রাম বন্দরকে বিশ্বমানের ও সম্পূর্ণ ডিজাটালাইজড করার জোর দাবি জানিয়ে আসছিলেন ব্যবসায়িরা। তাদের মতে, দেশের ৯২ শতাংশ বাণিজ্য এই বন্দরের ওপর নির্ভরশীল হওয়ায় এর আধুনিকায়ন অত্যন্ত প্রয়োজন। এবার এই বন্দরকে আধুনিকায়ন করতে উদ্যোগ নিতে যাচ্ছে সরকার।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থার এক সভা থেকে জানা যায়, চট্টগ্রাম বন্দরটিকে আন্তাজার্তিক মানসম্পন্ন, আধুনিক ও প্রযুক্তিনর্ভর স্মার্ট পোর্ট রুপ দিতে পোর্ট মোর্ডানাইজেশন অ্যান্ড ডিজিটাল কানেকটিভিটি এনহেন্স প্রজেক্ট নামক একটি প্রকল্পের আওতায় দ্রুত গতির ফাইভজি নেটওয়ার্ক স্থাপনের সিদ্ধান্ত নেয়া হয়। এরই প্রেক্ষিতে ৩ দশমিক ৫ গিগাহার্টজ ব্যান্ডে ২০ মেগাহার্টজ তরঙ্গ বন্দর কর্তৃপক্ষকে বরাদ্দের সিদ্ধান্ত নেয়া হয়। বিনামূল্যে দেয়া এই বরাদ্দের সময় শেষ হবে আগামী ৩১ আগস্ট।

এদিকে, সময় শেষ হওয়ার পর বরাদ্দকৃত তরঙ্গ ব্যবহার করতে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষকে পরিশোধ করতে হবে অর্থ। তবে এখনো চূড়ান্ত নয় তরঙ্গ মূল্য। মূল্য নির্ধারণের পর পরীক্ষামূলকভাবে তিনমাস তরঙ্গ ব্যবহারের জন্য বন্দর কর্তৃপক্ষের কাছ থেকে ফি নেয়ার কথাও বিবেচনা করছে বিটিআরসি। এমনকি এই তরঙ্গ ব্যবহারের জন্য কোনো বেতারযন্ত্র আমদানি ও স্থাপনার ক্ষেত্রেও সংস্থাটির অনুমোদন নিতে হবে বন্দর কর্তকর্তাদের।

বর্তমানে দেশে ৩ দশমিক ৫ গিগাহার্টজ ব্যান্ডের তরঙ্গের ভিত্তি মূ্ল্য নির্ধারণ না হলেও পাকিস্তানের উদাহরণ টেনে সংস্থাটি জানায়, সম্প্রতি পাকিস্তানে অনুষ্ঠিত তরঙ্গ নিলামে ৩ দশমিক ৫ গিগাহার্টজ ব্যান্ডের প্রতি মেগাহার্টজ তরঙ্গের ভিত্তি মূল্য ধরা হয় শূণ্য দশমকি ৬৫ মিলিয়ন মার্কিন ডলার।

সংস্থাটির মতে, বিশ্বের বিভিন্ন দেশে ফাইভজি সেবার বাণিজ্যিক ব্যবহার শুরু হলেও বাংলাদেশে এর বাস্তবায়ন এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। ৩ দশমিত ৫ গিগাহার্টজ তরঙ্গ বাণিজ্যিকভাবে ৫জি সেবার জন্য ব্যবহৃত হয়। যুক্তরাষ্ট্র, জার্মান, ব্রাজিল ও সুইজার‌ল্যান্ডসহ বিশ্বের বিভিন্ন দেশ প্রাইভেট ফাইভজি নেটওয়ার্কের জন্য ৩ দশমিক গিগাহার্টজ ব্যান্ডের শেষের ১০০ মেগাহার্টজ তরঙ্গ বিভিন্ন ব্লকে বরাদ্দ দিয়েছে। এবার দেশের রাষ্ট্রীয় নিরাপত্তা ও আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশ ও র‌্যাবসহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ৩৩১০ ও ৩৩৬০ মেগাহার্টজ ব্যান্ডে ৫০ মেগাহার্টজ তরঙ্গ বারদ্দের বিষয়ে বিবেচনা করা হচ্ছে বলেও জানায় বিটিআরসি।

এ সম্পর্কিত খবর
আরও পড়ুন