আইফোন এয়ারে বড় আপগ্রেড
দ্বিতীয় প্রজন্মের আইফোন এয়ার আনছে অ্যাপেল
টেকস্ক্রল নেটওয়ার্ক
প্রকাশ: ০১:০৫, ২১ জুন ২০২৬ | আপডেট: ০১:১২, ২১ জুন ২০২৬
দ্বিতীয় প্রজন্মের আইফোন এয়ার আনছে অ্যাপেল
আইফোন এয়ার টু আসবে আগামী বছরের মাঝামাঝি
প্রযুক্তি জগতে আবারও আলোচনায় অ্যাপল। প্রতিষ্ঠানটি তাদের জনপ্রিয় পাতলা ডিজাইনের স্মার্টফোন আই-ফোন এয়ার-এর দ্বিতীয় প্রজন্মের সংস্করণ নিয়ে কাজ করছে। নতুন মডেলটি আগামী বছরের মাঝামাঝিতে বাজারে আসতে পারে বলে বিভিন্ন প্রতিবেদনে জানা গেছে।
সূত্র অনুযায়ী, নতুন আই-ফোন এয়ারের দ্বিতীয় প্রজন্মের সংস্করণ বর্তমানে অ্যাপলের পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। সংস্করণটিতে সবচেয়ে বড় পরিবর্তন আসতে পারে ক্যামেরা সংযোজনের ক্ষেত্রে। যেখানে যুক্ত থাকবে একটি আল্ট্রা-ওয়াইড লেন্স। প্রথম প্রজন্মের আই-ফোন এয়ার-এ একক ক্যামেরা থাকায় ব্যবহারকারীদের মধ্যে কিছু অসন্তোষ ছিল। আর সেই সীমাবদ্ধতা দূর করতেই নতুন এই আপগ্রেড আনা হচ্ছে।
এছাড়াও, নতুন মডেলে ব্যাটারি ব্যাকআপ উন্নত করার কাজ করছে অ্যাপল। যদিও ব্যাটারির ধারণক্ষমতা বাড়ানো হবে নাকি আরও শক্তিশালী ও সাশ্রয়ী প্রযুক্তি ব্যবহার করা হবে, সে বিষয়ে এখনও সুস্পষ্ট তথ্য পাওয়া যায়নি।
তবে প্রতিবেদনগুলো বলছে, আই-ফোন এয়ার ২-এর বাহ্যিক ডিজাইনে বড় ধরনের পরিবর্তন আবার সম্ভাবনা কম। তবে ক্যামেরা ও ব্যাটারির বাড়তি সক্ষমতা ডিভাইসটিকে আগের চেয়ে আরও আকর্ষণীয় করে তুলবে।
এদিকে, অ্যাপলের স্মার্টফোন আই-ফোন উন্মোচনের সময়সূচীতেও পরিবর্তন আনার সম্ভাবনা রয়েছে। ভবিষ্যতে প্রিমিয়াম মডেলগুলো বছরের শেষভাগে এবং আই-ফোন এয়ার এর মতো কিছু মডেল বছরের মাঝামাঝিতে আলাদাভাবে বাজারে আনার পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া













