শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

| ১৮ আষাঢ় ১৪৩৩

আপন বাজারের সাথে অংশীদারিত্ব

পোশাক কর্মীদের নতুন সেবায় গ্রামীণফোন

টেক স্ক্রল

প্রকাশ: ২০:১৮, ৩ জুলাই ২০২৬

পোশাক কর্মীদের নতুন সেবায় গ্রামীণফোন

তৈরি-পোশাক (আরএমজি) শিল্পের কর্মীদের জন্য ডিজিটাল সংযোগ টেলিযোগাযোগ সেবা আরও সহজ করতে কৌশলগত অংশীদারিত্ব করেছে টেলিযোগাযোগ সেবাদাতা প্রতিষ্ঠান গ্রামীণফোন এবং গার্মেন্টস-কেন্দ্রিক রিটেল নেটওয়ার্ক আপন বাজার।

চুক্তির আওতায় আপন বাজার এখন গ্রামীণফোনের একটি ডিস্ট্রিবিউশন পার্টনার হিসেবে কাজ করবে। পাশাপাশি প্রতিষ্ঠানটির আউটলেটগুলোতে চালু হয়েছেশপ-ইন-শপরিটেল মডেল। এর ফলে তৈরি-পোশাক কর্মীরা তাদের নিত্যপ্রয়োজনীয় কেনাকাটার পাশাপাশি একই স্থান থেকে গ্রামীণফোনের বিভিন্ন সেবা গ্রহণ করতে পারবেন।

আপন বাজারের আউটলেটগুলোতে সিম অ্যাক্টিভেশন, সিম রিপ্লেসমেন্ট, স্ক্র্যাচ কার্ড, ডাটা প্যাক, ভয়েস বান্ডেল এবং কম্বো প্যাকসহ গ্রামীণফোনের বিভিন্ন পণ্য সেবা পাওয়া যাবে। সংশ্লিষ্টরা বলছেন, ডিজিটাল সেবার চাহিদা বাড়লেও এই বৃহৎ কর্মীশ্রেণির কাছে এসব সেবা সহজে পৌঁছাতে এতদিন কিছু সীমাবদ্ধতা ছিল। নতুন এই উদ্যোগ সেই ব্যবধান কমাতে সহায়ক হবে।

সম্প্রতি জিপি হাউজে আয়োজিত এক অনুষ্ঠানে গ্রামীণফোনের হেড অব সেলস অ্যান্ড ডিস্ট্রিবিউশন মোহাম্মদ শরীফ মাহমুদ খান এবং আপন বাজারের প্রতিষ্ঠাতা ম্যানেজিং ডিরেক্টর শেখ সাইফ আল রশিদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

গ্রামীণফোনের চিফ মার্কেটিং অফিসার ফারহা নাজ জামান বলেন, সমাজের সব স্তরের মানুষের জন্য ডিজিটাল সংযোগ সহজলভ্য করাই তাদের লক্ষ্য। আপন বাজারের সঙ্গে এই অংশীদারিত্বের মাধ্যমে তৈরি-পোশাক কর্মীরা আরও সহজে প্রয়োজনীয় টেলিযোগাযোগ সেবা পাবেন।

অন্যদিকে, আপন বাজারের প্রতিষ্ঠাতা ম্যানেজিং ডিরেক্টর শেখ সাইফ আল রশিদ বলেন, ডিজিটাল অন্তর্ভুক্তি এখন আর বিলাসিতা নয়, বরং আর্থিক ক্ষমতায়নের গুরুত্বপূর্ণ ভিত্তি। এই অংশীদারিত্বের মাধ্যমে কর্মীদের কাছে সাশ্রয়ী সংযোগ ডিজিটাল সেবা পৌঁছে দিয়ে ডিজিটাল বৈষম্য কমানোর পাশাপাশি তাদের জীবনমান উন্নয়নে ভূমিকা রাখা সম্ভব হবে।

গ্রামীণফোন জানিয়েছে, গ্রাহক অভিজ্ঞতা উন্নয়ন, উদ্ভাবনী ডিস্ট্রিবিউশন ব্যবস্থা গড়ে তোলা এবং দেশজুড়ে ডিজিটাল অন্তর্ভুক্তি বাড়ানোর ধারাবাহিক উদ্যোগের অংশ হিসেবেই এই অংশীদারিত্ব বাস্তবায়ন করা হয়েছে।

এ সম্পর্কিত খবর
আরও পড়ুন