বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

| ১১ আষাঢ় ১৪৩৩

ব্যর্থতা কমাতে সহযোগিতা প্রয়োজন

বিশ্বব্যাপী ডিজিটাল ব্যর্থতার হার ৮০ শতাংশ

টেকস্ক্রল নেটওয়ার্ক

প্রকাশ: ২২:২৬, ২৪ জুন ২০২৬

বিশ্বব্যাপী ডিজিটাল ব্যর্থতার হার ৮০ শতাংশ

বিশ্বব্যাপী ডিজিটাল ব্যর্থতার হার ৮০ শতাংশ

ডিজিটাল রুপান্তরের যাত্রায় বিশ্বব্যাপী ব্যর্থতার হার সর্বোচ্চ ৮০ শতাংশ তাই এটি কমাতে সব দেশের পারস্পারিক সহযোগিতার আহ্বান জানান ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। ২৪ জুন জর্জিয়ার তিবিলিসিতে অনুষ্ঠিত ২০২৬ সালের জাতিসংঘ পাবলিক সার্ভিস ফোরামে আন্তঃআঞ্চলিক প্রকল্পের অন্তর্ভুক্ত ১২টি দেশের পক্ষে স্বাগত বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব বলেন, ডিজিটাল রূপান্তরের যাত্রায় বিশ্বব্যাপী ব্যর্থতার হার প্রায় ৭০ থেকে ৮০ শতাংশ। এই বিশাল ঝুঁকি কাটিয়ে উঠতে সব দেশের পারস্পরিক অভিজ্ঞতা ভাগাভাগি করার কোনো বিকল্প নেই।  

তিনি বলেন, এই ধরনের পিয়ার-টু-পিয়ার এবং দক্ষিণ-দক্ষিণ সহযোগিতা কেবল উন্নয়নের অনুষঙ্গ নয়, বরং উন্নয়নেরই একটি অন্যতম মূল অংশ। এক দেশের সফল সমাধান অন্য দেশের উদ্ভাবন ও অগ্রগতির অনুপ্রেরণার সম্ভাবনা।

মন্ত্রী বলেন, উদ্ভাবন হতে হবে উদ্দেশ্যপ্রণোদিত, যা কেবল প্রযুক্তির হাতিয়ারের পরিবর্তে নাগরিক সেবা প্রদানে প্রাতিষ্ঠানিক পদ্ধতির আমূল পরিবর্তন করবে। জবাবদিহিতা ছাড়া ডিজিটাল রূপান্তর জনগণের আস্থা অর্জন ও দীর্ঘস্থায়ী প্রাতিষ্ঠানিক পরিবর্তন আনা সম্ভব নয়।

বর্তমান সময়ে কৃত্রিম বুদ্ধিমত্তার গুরুত্ব উল্লেখ করে মন্ত্রী বলেন, জনসেবায় দক্ষতা ও মান বাড়াতে এআই-এর বিশাল সুযোগ রয়েছে। তাই এর সুশাসন, স্বচ্ছতা ও ন্যায্যতা নিশ্চিত করা জরুরি। বাংলাদেশ বর্তমানে ইউএনডিপি এর সাথে যৌথভাবে জনসেবা, নীতি নির্ধারণ এবং স্যান্ডবক্সিংয়ের ক্ষেত্রে এআই-এর ব্যবহারিক দিক নিয়ে কাজ করছে। একই সাথে সীমিত সম্পদের মধ্যে এআই সার্বভৌমত্ব, দায়িত্বশীল ব্যবহার, পক্ষপাতহীনতা এবং এর প্রাতিষ্ঠানিক প্রস্তুতি নিয়েও কাজ করছে।

কৃত্রিম বুদ্ধিমত্তাসহ সকল প্রযুক্তি বৈষম্য বাড়ানোর পরিবর্বতে যাতে বিভাজন দূর করার কাজ করে সেদিকে লক্ষ্য রাখতে হবে হবে বলেও মনে করেন তিনি।

জর্জিয়ার তিবিলিসিতে আয়োজিত এক বিশেষ অধিবেশন শেষে কম্বোডিয়ার ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী এইচ.ই. ভ্যানডেথ চেয়া, আজারবাইজানের এএসএএন ইনোভেশনস সেন্টারের নির্বাহী পরিচালক ভুসাল রুস্তমভ এবং কাজাখস্তানের 'আস্তানা সিভিল সার্ভিস হাব এর চেয়ারম্যান আলিখান বাইমেনভ এর সাথে গুরুত্বপূর্ণ তিনটি দ্বিপাক্ষিক বৈঠক করেন টেলিযোগাযোগ মন্ত্রী। 

 

 

 

এ সম্পর্কিত খবর
আরও পড়ুন