পূর্ণদৈর্ঘ্য কনটেন্টের পরিকল্পনা
এআই কনটেন্ট তৈরির জন্য নতুন স্টুডিও চালু করল নেটফ্লিক্স
টেক স্ক্রল
প্রকাশ: ১০:৪১, ১৮ মে ২০২৬ | আপডেট: ১২:৫১, ১৮ মে ২০২৬
এআই কনটেন্ট তৈরির জন্য নতুন স্টুডিও চালু করল নেটফ্লিক্স
পূর্ণদৈর্ঘ্য কনটেন্টের পরিকল্পনা
এআই নির্মিত সিনেমাকে অস্কার মনোনয়ন দেয়া হবে না। হলিউডও ভিডিও কনটেন্ট তৈরিতে এআই ব্যবহার নিয়ে দ্বিধাদ্বন্দ্বে থাকছে প্রায় সময়। ঠিক উল্টোটা করছে নেটফ্লিক্স। তারা জেনারেটিভ এআই এর আরও গভীরে যাওয়ার উদ্যোগ নিয়েছে।
ইনকিউবেটর নামে নতুন একটি স্টুডিও চালু করেছে নেটফ্লিক্স। এটি জেনারেটিভ এআই দিয়ে কনটেন্ট তৈরির কাজ করবে। বিজ্ঞাপনে এআইয়ের ব্যবহার ও নতুন স্টার্টআপ কেনার পর নিজেদের মোবাইল অ্যাপের জন্য শর্ট-ফর্ম ভিডিও তৈরিতে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করার পরিকল্পনা করছে নেটফ্লিক্স।
ব্যবহারকারীর সম্পর্কে গল্প করতে সক্ষম মোল্টবুক কিনে নিল মেটা
ইনকিউবেটরের জন্য এখনও উচ্চ পদ যেমন হেড অব টেকনোলজির মতো পদে কর্মী নিয়োগ করছে নেটফ্লিক্স। তাই এই প্লাটফর্মের তৈরি কনটেন্ট দেখতে হলে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। প্রাথমিকভাবে ইনকিউবেটরের লক্ষ্য ছোট ছোট অ্যানিমেশন ও বিশেষ শর্ট ফিল্ম তৈরি করা। তবে বিভিন্ন প্রতিবেদন বলছে, ইনকিউবেটর নিয়ে নেটফ্লিক্সের পরিকল্পনা আরও বড়। ভবিষ্যতে শর্ট ফিল্মের গণ্ডি পেরিয়ে পূর্ণ দৈর্ঘ্যের কনটেন্ট তৈরির পরিকল্পনা আছে।
ইরানভিত্তিক হ্যাকারদের হামলায় বিপর্যস্ত ইসরায়েলিরা
নেটফ্লিক্স যে এ পথে হাঁটবে তা অবাক করার মতো নয়। এআই-কে কাজে লাগাতে কখনোই পিছটান দেয়নি কোম্পানিটি। এরইমধ্যে নিজেদের বিজ্ঞাপনেও এ প্রযুক্তি ব্যবহার করেছে।
সূত্র: দ্যা ভার্জ













