সোমবার, ২৫ মে ২০২৬

| ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩

৬০ দিনের জন্য ট্রায়াল

হাজিদের সুবিধা দিতে মদিনায় রোবোবাস চালু

টেক স্ক্রল

প্রকাশ: ১৫:৪১, ২৫ মে ২০২৬

হাজিদের সুবিধা দিতে মদিনায় রোবোবাস চালু

একবারে ২০ জন যাত্রী বহন করতে পারে এই বাস

হজযাত্রীদের যাতায়াত সহজ ও নিরাপদ করতে অত্যাধুনিক রোবোবাস চালু করেছে সৌদি আরবের পরিবহন কর্তৃপক্ষ। মহানবী হযরত মুহাম্মাদ (সা.) এর স্মৃতিবিজড়িত মদিনার কুবা মসজিদ প্রাঙ্গনে এই রোবোবাস চালু করা হয়েছে। এআই ও সেন্সরনির্ভর এই পরিবেশবান্ধব বাসগুলো পুরোপুরি স্বয়ংক্রিয়ভাবে চলাচল করতে পারে।

 ব্যবহারকারীর চেহারার ডিপফেক ভিডিও ঠেকাবে ইউটিউব

রোবোবাসের উল্লেখযোগ্য কয়েকটি বৈশিষ্ট্য রয়েছে। প্রতিটি বৈদ্যুতিক রোবোবাস একবারে ২০ জন পর্যন্ত যাত্রী বহন করতে পারে। এতে উন্নত লিডার প্রযুক্তি এবং ৩৬০ ডিগ্রি ক্যামেরা ব্যবহার করা হয়েছে। এটি মানুষের হস্তক্ষেপ ছাড়াই ভিড়ের মাঝে নিরাপদে চলতে সাহায্য করে। প্রায় ৭০০ মিটারের একটি নির্দিষ্ট রুটে এটি পরীক্ষামূলকভাবে চলছে। বাসটির কাজের দক্ষতা এবং যাত্রীদের সুরক্ষার বিষয়ে মূল্যায়নের জন্য, পরীক্ষামূলকভাবে একটি ৬০ দিনের প্রকল্প হাতে নিয়েছে সৌদি কর্তৃপক্ষ।

 সাইবার হামলা করে যেভাবে ইসরায়েলিদের বোকা বানিয়েছে ইরানিরা

এই প্রকল্পের প্রাথমিক লক্ষ্য হলো ম্যাপিং ডেটা সংগ্রহ করা। এছাড়া অবকাঠামোর সমন্বয় পরীক্ষা এবং যাত্রীরা কতোটা আস্থা রাখছেন এ ব্যবস্থার ওপর, তাও পরীক্ষা করবে সৌদি সরকার। সৌদি আরবের ভিশন ২০৩০ উদ্যোগের একটি অংশ এই রোবোবাস। এর লক্ষ্য হলো, মক্কা-মদিনা এবং অন্যান্য প্রধান শহরগুলোয় কীভাবে অটোমেটেড, স্মার্ট এবং পরিবেশবান্ধব পরিবহন চালু করা যায়, তা মূল্যায়ন করা।

 

সূত্র: আরবহুইলস

এ সম্পর্কিত খবর
আরও পড়ুন