বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬

| ১৭ আষাঢ় ১৪৩৩

ইউবিটেকের নতুন হিউম্যানয়েড

চীনের অতি-বাস্তব রোবট হতে পারে সারা জীবনের সঙ্গী

টেক স্ক্রল

প্রকাশ: ০৮:১৬, ২ জুলাই ২০২৬

চীনের অতি-বাস্তব রোবট হতে পারে সারা জীবনের সঙ্গী

অতি-বাস্তব রোবটটি হতে পারে সারা জীবনের সঙ্গী

প্রথম পূর্ণ আকারের হিউম্যানয়েড

ইউ-১ নামের রোবটটির নির্মাতা কোম্পানি চীনের ইউবিটেক। তাদের দাবি, এটি বিশ্বের প্রথম পূর্ণ আকারের হিউম্যানয়েড রোবট যা অতি-বাস্তবসম্মত। রোবটটির কৃত্রিম চামড়া নমনীয় এবং অনেকটাই জীবন্ত। বানানো হয়েছে সঙ্গ দেয়ার জন্য। পরিপাটি করে সাজানো রোবটটি এআই চালিত, কথোপকথন চালিয়ে নেয়ার মতো। এর হাতে নখও আছে। সঙ্গ দেয়ার অংশ হিসেবে, এটি হাত ধরতে দেয়, যা বাস্তব অনুভূতির মতোই। 

 অনলাইন শপিং - সহজেই প্রতারিত হতে পারে খোদ এআই চ্যাটবট


হতে পারে সারা জীবনের সঙ্গী

ইউ-১ রোবটের সাধারণ সংস্করণের দাম প্রায় সাড়ে ১৭ হাজার ডলার। আর উন্নত সংস্করণের আল্ট্রার দাম দেড় লাখ ডলারের কাছাকাছি। নির্মাতাদের দাবি, এটি সারা জীবনের সঙ্গী হতে পারে, কখনো বিশ্বাসঘাতকতা করবে না আর সবসময় অনুগতও থাকবে। সাধারণ সংস্করণটি মাথা, চোখ ও মুখ নাড়াতে সক্ষম। এর ব্যাটারি চার ঘণ্টা পর্যন্ত টানা চলে। তবে একে দিয়ে ঘরের কাজ, রান্না করানো যায় না।
রোবটটি তার ব্যবহারকারীর মন খারাপের বিষয় নিয়ে আলোচনা চালাতে পারে। মনে করিয়ে দিতে পারে ওষুধ খাওয়ার কথা। এমনকি একসাথে কোনো সিনেমা কিংবা খেলা দেখার প্রস্তাবও দিতে পারে।

 ভিনদেশী ভাষা না বোঝার দিন শেষ


প্রিয় মুখের আদল দেয়াও সম্ভব

বাড়তি অর্থ দিলে, প্রিয় কোনো মানুষ কিংবা কাল্পনিক চরিত্রের মতো চুল-মুখ-পোশাক পরিবর্তন করে দেবে কোম্পানি। এর ব্যাকঅ্যান্ডে একটি এআই টুল কাজ করে। এই টুলের সাহায্যে রোবটটি ছেলে কিংবা মেয়ের কণ্ঠে কথা বলতে পারে এবং সময়ের সাথে সাথে সঙ্গীর আচরণ চিনে নেয়।
ইউবিটেক এই রোবট বানিয়েছে অবিবাহিত ব্যক্তি আর বৃদ্ধদের কথা মাথায় রেখে। চীনে অবিবাহিত রয়েছেন প্রায় ১২ কোটি মানুষ। বৃদ্ধ আছেন ৩২ কোটি। এরইমধ্যে প্রায় সাড়ে ১৩ হাজার রোবটের প্রি-অর্ডারও পেয়েছে ইউবিটেক।

এ সম্পর্কিত খবর
আরও পড়ুন