রোলস রয়েসকে টেক্কা দেয়ার স্বপ্ন
শাওমির হাইব্রিড এসইউভি শুধু বিদ্যুতে ৩১৪ মাইল পর্যন্ত চলতে পারে
টেক স্ক্রল
প্রকাশ: ১১:৩১, ১৬ আগস্ট ২০২৬
শাওমি স্কাইনোম্যাড এন-৯০ ম্যাক্স
পোরশের টেইকানের সঙ্গে পাল্লা দেয়ার মতো পারফরম্যান্স ও রেঞ্জের এসইউ-৭ এবং ওয়াইইউ-৭ পুরোপুরি বৈদ্যুতিক মডেলগুলোর সাফল্যের রেশ ধরেই, হাইব্রিড এসইউভির জগতে ঢুকলো শাওমি। কয়েক সপ্তাহ আগে আভাস দেয়ার পর, কোম্পানিটি প্রায় ৩৫,০০০ ডলার দামের দুটি বড় আকারের এসইউভি উন্মোচন করেছে, যেগুলোতে পাঁচ বা সাতজন যাত্রী বসতে পারে। তবে, বিলাসবহুল বিভিন্ন কনফিগারেশনযুক্ত বাহন দুটি, শুধু চীনেই এই দামে পাওয়া যাচ্ছে।
পূর্ণাঙ্গ বৈদ্যুতিক পিকআপ আনলো টয়োটা
শাওমির আগের মডেলগুলো ছিলো পুরোপুরি বৈদ্যুতিক প্রযুক্তিনির্ভর। হাইব্রিড এসইউভিতে, দেড় লিটারের একটি গ্যাসোলিন ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। এই ইঞ্জিন সরবরাহ করেছে চ্যাংগান। এর সঙ্গে যে ব্যাটারি প্যাক ব্যবহার করা হয়েছে, তার ক্ষমতা ৭৬ হাজার ওয়াট। এই এসইউভির ব্র্যান্ড নাম শাওমি স্কাইনোম্যাড এন-৯০ ম্যাক্স এবং এন-৭০। চীনের সিএলটিসি পরীক্ষা পদ্ধতি অনুসারে, এই গাড়ি সর্বোচ্চ ১,৭০৫ কিলোমিটার বা ১,০৬০ মাইল পর্যন্ত সম্মিলিত রেঞ্জ দিতে পারে।
চীনের গ্রাহকদের জন্য আরও সাশ্রয়ী মূল্যের ৫২ হাজার ওয়াটের ব্যাটারি প্যাকের বিকল্পও রেখেছে শাওমি। কিন্তু সিএলটিসি টেস্টিং সাইকেল অনুসারে, পাঁচ-আসনের এন-৭০ গাড়ির দুটির মধ্যে বড়টি ব্যবহার করা হলে সম্পূর্ণ বৈদ্যুতিক রেঞ্জ প্রায় ৩১৪ মাইল হয়।
পৃথিবীর ভয়ঙ্কর ক্ষতি করছে পোড়া স্যাটেলাইট
শুধুমাত্র চীনেই সস্তা
বিওয়াইডির বিলাসবহুল ব্র্যান্ড ডেনজার ক্ষেত্রে যেমনটা দেখা গেছে, চীনের অভ্যন্তরীণ ট্যাক্স এবং আমদানি শুল্ক বিবেচনায় নিলে উচ্চ-ক্ষমতাসম্পন্ন বা বিলাসবহুল চীনা বৈদ্যুতিক গাড়ির দাম খুব একটা আকর্ষণীয় থাকে না। যেমন, সুপারকারকে টেক্কা দেয়া ডেনজা জেড এর দাম, চীনের অভ্যন্তরীণ বাজারের চেয়ে যুক্তরাজ্যে দ্বিগুণের বেশি।




