রোববার, ১৮ অক্টোবর ২০২৬

| ১ কার্তিক ১৪৩৩

গ্রাহক আকৃষ্টে প্রতিযোগিতা

ইন্টারনেট ও টকটাইম প্যাকেজ কিনতে অপারেটরদের বিভিন্ন অফার

গাজী তানজীর আহমেদ

প্রকাশ: ১৩:২৭, ১৭ অক্টোবর ২০২৬

ইন্টারনেট ও টকটাইম প্যাকেজ কিনতে অপারেটরদের বিভিন্ন অফার

ইন্টারনেট ও টকটাইম প্যাকেজ কিনতে অপারেটরদের বিভিন্ন অফার

কম দামে ডেটা, মিনিট ও কম্বো প্যাকেজের অফার দিচ্ছে মোবাইল অপারেটরা। এসএমএস বা ক্ষুদে বার্তার মাধ্যমে অফারগুলো গ্রাহকদের কাছে পৌঁছে দিচ্ছেন তারা। রিচার্জ ও প্যাকেজ বিক্রি বাড়ানো, গ্রাহকদের নতুন অফার কিনতে উৎসাহিত করা এবং প্রতিযোগিতার বাজারে গ্রাহক ধরে রাখতেই এ প্রচারণা চালাচ্ছে অপারেটররা।

গত ১৪ অক্টোবর (বুধবার) ও ১৫ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) গ্রাহকদের মোবাইলে পাঠানো বিভিন্ন এসএমএসে অপারেটরদের যেসব অফার দেখা গেছে।  

গ্রামীণফোন

গ্রাহকদের জন্য ডেটা ও মিনিটের কয়েকটি কম্বো প্যাকেজ অফার দিচ্ছে গ্রামীণফোন। ২৯৭ টাকায় ১০ জিবি ডেটা ও ২০০ মিনিট টকটাইম এবং ৫৯৮ টাকায় ৩০ জিবি ডেটা ও ৩০০ মিনিট টকটাইম পাওয়া যাচ্ছে, সবগুলোর মেয়াদ ৩০ দিন।

স্বল্পমেয়াদি প্যাকেজে ২৫৮ টাকায় ২০ জিবি ডেটা ৭ দিন এবং ৩৯ টাকায় ৬০ মিনিট টকটাইম ২৪ ঘণ্টার জন্য দেওয়া হচ্ছে।

রবি

ডেটা ও মিনিট মিলিয়ে কয়েকটি প্যাকেজের পাশাপাশি রিচার্জে বাড়তি সুবিধার অফারও দিচ্ছে রবি। ৪৯৭ টাকায় ৪০ জিবি ডেটা ও ৪০০ মিনিট টকটাইম এবং ৫৯৯ টাকায় ৪৫ জিবি ডেটা ও ৩০০ মিনিটের টকটাইম প্যাকেজ রয়েছেঅ দুটি অফারের মেয়াদ ৩০ দিন।

আবার ১৫৯ টাকায় ২৫০ মিনিট টকটাইম পাওয়া যাচ্ছে ৭ দিনের জন্য।   ৭৯৮ টাকা রিচার্জে ১০০ জিবি ডেটা পাওয়া যাচ্ছে। মেয়াদ ৩০ দিন। সঙ্গে ৭০ টাকা ক্যাশব্যাক অফারও রয়েছে।

বাংলালিংক

ডেটা ও মিনিটের পাশাপাশি কলরেটেও অফার দিচ্ছে বাংলালিংক। ২৯ টাকায় পাওয়া যাচ্ছে ৫ দিনের জন্য ৪৫ মিনিট টকটাইম। আবার ৫৭ টাকায় ৮০ মিনিটের ৭ দিন মেয়াদি প্যাকেজ রয়েছে। এ ছাড়া ৪৮ টাকা রিচার্জে ৭ দিন মেয়াদে ৮৯ পয়সা মিনিট কলরেটের সুযোগ থাকছে।

ডেটা ও মিনিটের বড় প্যাকেজের মধ্যে রয়েছে ৭০০ টাকায় ৫০ জিবি ডেটা ও ৫০০ মিনিট টকটাইম আবার ৫৯৮ টাকায় ৩০ দিন মেয়াদি ৫০ জিবি ডেটা এবং ২৪৯ টাকায় ৬০ জিবি ডেটা পাওয়া যাচ্ছে ৭ দিনের জন্য।  

সার্কেল

আজকের সেরা অফার, শুধু আপনার জন্য’ এই বার্তায় একাধিক ডেটা ও কম্বো প্যাকেজের অফার দিচ্ছে সার্কেল । ৫৯ টাকায় ৪ জিবি ডেটা ৩ দিনের জন্য। ২২৮ টাকায় ৩০ জিবি ১০ দিন এবং ১৯৭ টাকায় যথাক্রমে ১০ ও ১৫ জিবি ডাটা ৩০ দিনের জন্য দেওয়া হচ্ছে।

আবার ১৪৯ টাকায় ১৫ জিবি ডেটা ও ১৫০ মিনিট টকটাইম অফারও দেয়া হচ্ছে। ২৯৭ টাকায় ২০ জিবি ডেটা ও ১৫০ মিনিট টকাটইম এবং ৪৯৯ টাকায় ৪৫ জিবি ডেটা ও ৪০০ মিনিট টকটাইম প্যাকেজও রয়েছে।

এছাড়া ৩৯৮ টাকায় ৪০ জিবি ইন্টারনেট এবং ৫৯৯ টাকায় ৬০ জিবি ডেটা ও ৫০০ মিনিট টকটাইম প্যাকেজ দিচ্ছে অপারেটরটি।
 

এ সম্পর্কিত খবর
আরও পড়ুন