শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

| ৩ আশ্বিন ১৪৩৩

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা

কিউআর কোডে লেনদেনে তাৎক্ষণিক অর্থ পাবেন বিক্রেতারা

টেকস্ক্রল নেটওয়ার্ক

প্রকাশ: ১৪:০১, ১৮ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১৪:০৬, ১৮ সেপ্টেম্বর ২০২৬

কিউআর কোডে লেনদেনে তাৎক্ষণিক অর্থ পাবেন বিক্রেতারা

কিউআর কোডে লেনদেনে তাৎক্ষণিক অর্থ পাবেন বিক্রেতারা

বাংলা কিউআর কোডের মাধ্যমে ডিজিটাল লেনদেন জনপ্রিয় করার পাশাপাশি মার্চেন্টদেরকে লেনদেনে উৎসাহিত করতে উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। আগামী ১ অক্টোবর থেকে কিউআর কোডের মাধ্যমে পণ্য বিক্রির অর্থ সঙ্গে সঙ্গে সব বিক্রেতা বা মার্চেন্টের হিসাবে জমা দিতে নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। 

বৃহস্পতিবার ১৭ সেপ্টেম্বর এ বিষয়ে এক প্রজ্ঞাপন জারি করে বাংলাদেশ ব্যাংক। প্রজ্ঞাপনটি তফসিল ব্যাংক, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রদানকারী (এমএফএস), পেমেন্ট সার্ভিস প্রদানকারী (পিএসপি) ও পেমেন্ট অপারেটরদের (পিএসও) কাছে পাঠানো হয়েছে। 

প্রজ্ঞাপনে বলা হয়, আগামী ১ অক্টোবর থেকে দেশের সব বাংলা কিউআর কোড ভিত্তিক পেমেন্টের অর্থ তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট মার্চেন্ট হিসাবে প্রদান করতে হবে। 

বাংলা কিউআর কোডের মাধ্যমে ডিজিটাল লেনদেন জনপ্রিয় ও গ্রাহকবান্ধব করার পাশাপাশি মার্চেন্টদেরকে পেমেন্ট গ্রহণে উৎসাহিত করতে এ উদ্যোগ নেয়া হয়েছে। 

আগামী ১ অক্টোবর থেকে সব ব্যাংক, এমএফএস ও পিএসপির মোবাইল অ্যাপের হোম পেজের নিচে মাঝামাঝি অংশে, যা সহজে হাতের বৃদ্ধাঙ্গুলি দিয়ে ছোঁয়া যায়, সেখানে বাংলা কিউআরের আইকন দৃশ্যমান করতে হবে। 

আরো বলা হয়, আগামী ১ অক্টোবর থেকে বাংলা কিউআর ইমেজ আপলোডের মাধ্যমেও লেনদেন সম্পন্ন করার ব্যবস্থা গ্রহণ করতে হবে। 

আবার একই সময়ের মধ্যে কার্ড হিসাবধারীসহ সকল সঞ্চয়ী ও চলতি হিসাবধারীকে মোবাইল অ্যাপ হতে বাংলা কিউআর স্কেন করে লেনদেন সম্পন্ন করার ব্যবস্থা করতে হবে। 

এ সম্পর্কিত খবর
আরও পড়ুন