বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

| ১৯ কার্তিক ১৪৩৩

৭৫১ টাকায় ৭৫ জিবি

টেলিটক গ্রাহকদের ইন্টারনেট ও কম্বো প্যাক অফার

টেকস্ক্রল নেটওয়ার্ক

প্রকাশ: ১৫:৪৬, ৪ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৭:১৫, ৪ নভেম্বর ২০২৬

টেলিটক গ্রাহকদের ইন্টারনেট ও কম্বো প্যাক অফার

টেলিটক গ্র্রাহকদের ইন্টারনেট ও কম্বো প্যাক অফার

ইন্টারনেট, ভয়েস কল ও এসএমএসের জন্য বিভিন্ন দামের প্যাকেজ দিচ্ছে রাষ্ট্রায়ত্ত মোবাইল অপারেটর টেলিটক। অপারেটরটির তালিকায় ৯ টাকায় ১ জিবি থেকে শুরু করে ৭৫১ টাকায় ৭৫ জিবি ডেটা প্যাক রয়েছে। পাশাপাশি ডেটা, মিনিট ও এসএমএস মিলিয়ে কম্বো প্যাক এবং শুধু মিনিট ও এসএমএস ব্যবহারের জন্য আলাদা অফারও থাকছে। গ্রাহকদের কাছে পাঠানো দুই দিনের এসএমএসের মাধ্যমে জানা যায় এসব অফার সম্পর্কে।

টেলিটকের স্বল্পমেয়াদি ডেটা প্যাকের মধ্যে ১৬ টাকায় ১ জিবি এবং ২৮ টাকায় ২ জিবি ডেটা পাওয়া যাচ্ছে এক দিনের জন্য। সাত দিনের প্যাকের মধ্যে ১৮ টাকায় ৫০০ এমবি, ৩৮ টাকায় ২.১০২ জিবি, ৪৬ টাকায় ৩.১৫৪ জিবি, ৫৫ টাকায় ৪.২০৫ জিবি এবং ৬৭ টাকায় ৫.২৫৬ জিবি ডেটা রয়েছে।

এছাড়া সাত দিনের মেয়াদে ১০২ টাকায় ১০ জিবি এবং ১৩৬ টাকায় ১৫.৭৬৮ জিবি ডেটা পাওয়া যাচ্ছে। আর উইকেন্ড অফারে ১৩ টাকায় মিলছে ১ জিবি ডেটা।

আবার ৩০ দিনের জন্য ৩৭ টাকায় ৫০০ এমবি, ৫৬ টাকায় ১ জিবি, ৮৮ টাকায় ২ জিবি, ১৩১ টাকায় ৩ জিবি, ১৬৬ টাকায় ৪ জিবি এবং ১৯১ টাকায় ৫ জিবি ডেটা পাওয়া যাচ্ছে।

বড় প্যাকগুলোর মধ্যে ২২৬ টাকায় ১০ জিবি, ২৫৯ টাকায় ১৫ জিবি, ৩৫৯ টাকায় ৩০ জিবি এবং ৪১৯ টাকায় ৪৫ জিবি ডেটা রয়েছে। এ ছাড়া ২৮৪ টাকায় ৩০ জিবির একটি প্যাক আছে, যেখানে প্রতিদিন ১ জিবি করে ডেটা ব্যবহারের সুযোগ রয়েছে।

গ্রাহকদের বেশি ডেটা প্রয়োজন হলেও থাকছে সেই সুবিধা, ২৭১ টাকায় ২৫ জিবি, ৫৬৩ টাকায় ৫০ জিবি এবং ৭৫১ টাকায় ৭৫ জিবির প্যাক রয়েছে। টেলিটকের তালিকায় এসব প্যাকের মেয়াদ ‘আনলিমিটেড’ দেখানো হয়েছে। অর্থাৎ, নির্দিষ্ট দিনের মেয়াদ উল্লেখ নেই। তবে কেনার আগে প্যাকের ব্যবহার সংক্রান্ত শর্ত দেখে নেওয়া প্রয়োজনের কথা উল্লেখ রয়েছে।

এছাড়াও টেলিটকের আগামি প্যাকের মধ্যে ২৬ টাকায় ১ জিবি এবং ৬৩ টাকায় ৪ জিবি ডেটা পাওয়া যাচ্ছে সাত দিনের জন্য। ৩০ দিনের প্যাকের মধ্যে ৫১ টাকায় ১ জিবি, ৯২ টাকায় ২ জিবি এবং ২০২ টাকায় ১০ জিবি ডেটা রয়েছে।

বর্ণমালা প্যাকের সাত দিনের অফারে ২৭ টাকায় ১ জিবি এবং ৭১ টাকায় ৪ জিবি ডেটা পাওয়া যাচ্ছে। ৩০ দিনের জন্য ৫৩ টাকায় ১ জিবি, ৯৫ টাকায় ২ জিবি এবং ২১২ টাকায় ১০ জিবির প্যাক রয়েছে।

অপরাজিতা প্যাকের মধ্যে ৯ টাকায় ১ জিবি এবং ৪৩ টাকায় ২ জিবি ডেটা পাওয়া যাচ্ছে। দুটি প্যাকের মেয়াদই সাত দিন।

ইন্টারনেট, ভয়েস কল ও এসএমএসের সুবিধা

একসঙ্গে ইন্টারনেট, ভয়েস কল ও এসএমএসের সুবিধা নিতে কম্বো প্যাক রয়েছে টেলিটকের। সাত দিনের প্যাকের মধ্যে ৩৬ টাকায় ৩.৬ জিবি ডেটা ও ৩৬ মিনিট পাওয়া যাচ্ছে। ৫২ টাকার প্যাকে রয়েছে ১ জিবি ডেটা, ৫৫ মিনিট ও ৫০টি এসএমএস। আর ১৬৭ টাকায় ৫ জিবি ডেটা, ২৫০ মিনিট ও ৫০টি এসএমএস মিলবে সাত দিনের জন্য।

 ক্যাশলেস লেনদেন জনপ্রিয় করতে দেশজুড়ে রিটেইল নেটওয়ার্কে চালু করেছে বাংলা কিউআর

৩০ দিনের কম্বো প্যাকের মধ্যে ১০৬ টাকায় ১.২ জিবি ডেটা, ১৫০ মিনিট ও ১২০টি এসএমএস রয়েছে। ২০৮ টাকায় পাওয়া যাচ্ছে ৫ জিবি ডেটা, ২৫০ মিনিট ও ৩০০টি এসএমএস। ২১৮ টাকার প্যাকে রয়েছে ১০ জিবি ডেটা, ১০০ মিনিট ও ৫০টি এসএমএস। অন্যদিকে ২৩৪ টাকায় ২ জিবি ডেটা, ৩৫০ মিনিট ও ২০টি এসএমএস পাওয়া যাবে।

বড় কম্বো প্যাকের মধ্যে ৪১৬ টাকায় ১২ জিবি ডেটা, ৫০০ মিনিট ও ৩৫০টি এসএমএস রয়েছে। ৫৭২ টাকায় মিলবে ৩৫ জিবি ডেটা, ৮০০ মিনিট ও ১০০টি এসএমএস। ৬২৪ টাকায় পাওয়া যাচ্ছে ৪০ জিবি ডেটা, ৯০০ মিনিট ও ১০০টি এসএমএস। আর ৬৪৮ টাকার প্যাকে রয়েছে ৫০ জিবি ডেটা ও ১ হাজার মিনিট। এসব প্যাকের মেয়াদ ৩০ দিন।

যাঁদের মূলত কথা বলার জন্য মিনিট প্রয়োজন, তাঁদের জন্যও বিভিন্ন দামের প্যাক রয়েছে। ১৫ টাকায় ২৩ মিনিট এবং ৩৪ টাকায় ৫৩ মিনিট পাওয়া যাবে তিন দিনের জন্য। ৪৯ টাকায় ৭৫ মিনিটের মেয়াদ পাঁচ দিন। সাত দিনের প্যাকের মধ্যে ৬৯ টাকায় ১০৮ মিনিট এবং ৯১ টাকায় ১৪৩ মিনিট রয়েছে।

এ ছাড়া ৭৪ টাকায় ১১৬ মিনিট পাওয়া যাবে ১০ দিনের জন্য। ৩০ দিনের প্যাকের মধ্যে ১০৯ টাকায় ১৬৮ মিনিট, ১৩৯ টাকায় ২১৪ মিনিট এবং ৩০১ টাকায় ৪৭৭ মিনিট পাওয়া যাচ্ছে।

শুধু এসএমএস পাঠানোর জন্য তিনটি প্যাক রয়েছে। ৭ টাকায় ৫০টি এসএমএস পাওয়া যাবে তিন দিনের জন্য। ১৪ টাকায় ১০০টি এসএমএসের মেয়াদ সাত দিন। আর ৬১ টাকায় ৫০০টি এসএমএস ব্যবহার করা যাবে ৩০ দিনের জন্য।

গ্রাহকরা টেলিটকের ওয়েবসাইট ও মাইজিটেলিটক অ্যাপের মাধ্যমে প্যাকেজের বিস্তারিত জেনে প্রয়োজন অনুযায়ী প্যাকেজ কিনতে পারবেন।

 দেশে কম ডেটা সেন্টার, বাড়ছে AI-এর চাপ

 

এ সম্পর্কিত খবর
আরও পড়ুন