বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

| ২০ কার্তিক ১৪৩৩

ডিজিটাল ভবিষ্যৎ সহায়তায় স্পেকট্রাম ব্যয় যৌক্তিকীকরণের আহ্বান এমটবের

টেকস্ক্রল নেটওয়ার্ক

প্রকাশ: ২০:৩৪, ৪ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৩:৫৯, ৫ নভেম্বর ২০২৬

ডিজিটাল ভবিষ্যৎ সহায়তায় স্পেকট্রাম ব্যয় যৌক্তিকীকরণের আহ্বান এমটবের

ডিজিটাল ভবিষ্যৎ সহায়তায় স্পেকট্রাম ব্যয় যৌক্তিকীকরণের আহ্বান এমটবের

ডিজিটাল অবকাঠামো, সেবার মান ও সারা দেশে সংযোগ সম্প্রসারণে টেকসই বিনিয়োগ নিশ্চিত করতে স্পেকট্রাম নবায়ন ব্যয় ও সংশ্লিষ্ট শর্তাবলি আরও যৌক্তিক করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশ এমটব। বুধবার ৪ নভেম্বর বিকেলে রাজধানীর বনানীতে এমটবের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানানো হয়। 

সংবাদ সম্মেলনে গ্রামীণফোনের চিফ করপোরেট অ্যাফেয়ার্স অফিসার তানভীর মোহাম্মদ বলেন, ​প্রস্তাবিত ২০ বছরের স্পেকট্রাম ফি যেভাবে নির্ধারণ করা হয়েছে, তা মূলত একটি সাধারণ নবায়ন মেয়াদের মূল্যকে সরাসরি আনুপাতিকভাবে বাড়িয়ে ধরা হয়েছে। ২০ বছরের স্পেকট্রাম লাইসেন্সের দাম কেবল ১৫ বছরের লাইসেন্সের মূল্যের সাথে অনুপাত হিসাব করে নির্ধারণ করা উচিত নয়। 

প্রযুক্তির বিবর্তন, বাজার ও চাহিদার পরিবর্তনশীল পরিস্থিতি এবং বিনিয়োগের ঝুঁকির কারণে পরবর্তী বছরগুলোর অর্থনৈতিক মূল্য হ্রাস পায়। সুতরাং, একটি উপযুক্ত মূল্যায়ন পদ্ধতির ভিত্তিতে আরও যুক্তিযুক্ত নবায়ন মূল্য এবং নমনীয় পরিশোধের শর্তাবলীর জন্য সরকারের প্রতি অনুরোধ জানাচ্ছি। 

স্পেকট্রাম নবায়ন কেবল রাজস্ব আদায়ের বিষয় নয়; এটি বাংলাদেশের ডিজিটাল ভবিষ্যতের জন্য একটি বিনিয়োগ। একটি ভারসাম্যপূর্ণ এবং বিনিয়োগ-বান্ধব নীতিমালা নেটওয়ার্ক সম্প্রসারণ, সেবার মান বৃদ্ধি এবং সাশ্রয়ী মূল্যে সংযোগ সেবা প্রদানে অপারেটরদের বিনিয়োগ সক্ষমতা বজায় রাখবে, যা দেশের জন্য দীর্ঘমেয়াদী অর্থনৈতিক ও ডিজিটাল উন্নয়নে বিশেষ ভূমিকা রাখবে।

রবি আজিয়াটার সাহেদ আলম বলেন, খাতের রাজস্ব, বিনিয়োগ সক্ষমতা এবং নেটওয়ার্ক সম্প্রসারণ অব্যাহত রাখার প্রয়োজনের প্রেক্ষাপটে সাশ্রয়ী স্পেকট্রামের মূল্যায়ন করা উচিত। বাংলাদেশের ডিজিটাল অর্থনীতি যত বিকশিত হবে, একটি ভারসাম্যপূর্ণ ও বিনিয়োগবান্ধব স্পেকট্রাম কাঠামো ততই অপারেটরদের সেবার মান উন্নত করতে, সংযোগ সম্প্রসারণ করতে এবং ডিজিটাল অন্তর্ভুক্তি ত্বরান্বিত করতে সক্ষম করবে। তাই বাস্তবসম্মত দৃষ্টিভঙ্গি গ্রহণ প্রয়োজন, যা খাতের টেকসই দীর্ঘমেয়াদ এবং দেশের ডিজিটাল আকাঙ্ক্ষা উভয়কেই সমর্থন করবে।

সংবাদ সম্মেলনে বাংলালিংকের তাইমুর রহমান বলেন, সেবার মান, নেটওয়ার্কের ধারণক্ষমতা ও সারা দেশে কভারেজ নিশ্চিত করতে স্পেকট্রাম অপরিহার্য। বাংলাদেশ যখন ভয়েস থেকে ডেটার দিকে অগ্রসর হচ্ছে তখন স্পেকট্রামের চাহিদা সূচকীয় হারে বাড়ছে, অথচ অপারেটরদের রাজস্ব সেই অনুপাতে বাড়ছে না। তাই স্পেকট্রামের মূল্য আজকের বাস্তবতাকে প্রতিফলিত করতে হবে এবং স্পেকট্রাম অধিগ্রহণ, নেটওয়ার্ক সম্প্রসারণ ও সেবার মানে অব্যাহত বিনিয়োগ সক্ষম করতে এর একক মূল্য উল্লেখযোগ্যভাবে কম হতে হবে। 

 স্পেকট্রাম ব্যয় আরও যৌক্তিকীকরণের দাবি টেলিকম শিল্পখাতের

তাৎক্ষণিক রাজস্বের বাইরে গিয়ে এবং ডিজিটাল রূপান্তর, অর্থনৈতিক প্রবৃদ্ধি ও দীর্ঘমেয়াদি জাতীয় উন্নয়ন ত্বরান্বিত করার ক্ষেত্রে স্পেকট্রামের গুরুত্বপূর্ণ ভূমিকাকে স্বীকৃতি দিয়ে সরকারের উচিত স্পেকট্রাম মূল্য নির্ধারণে সামগ্রিক দৃষ্টিভঙ্গি গ্রহণ করা। 

বক্তারা বলেন, স্পেকট্রাম লাইসেন্সের মেয়াদ বাড়ানোর প্রস্তাব একটি ইতিবাচক পদক্ষেপ, যা দীর্ঘমেয়াদি বিনিয়োগ পরিকল্পনার জন্য অধিকতর নিশ্চয়তা প্রদান করে। তবে সামগ্রিক বাণিজ্যিক কাঠামো বিনিয়োগবান্ধব এবং আন্তর্জাতিক সর্বোত্তম চর্চার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ থাকলেই কেবল এই পদ্ধতির পূর্ণ সুফল পাওয়া সম্ভব। 

স্পেকট্রামের মূল্য নির্ধারণ ও লাইসেন্সের মেয়াদের ক্ষেত্রে বাস্তবসম্মত ও ভবিষ্যৎমূখী পদক্ষেপ সংযোগ সম্প্রসারণকে ত্বরান্বিত করবে, উদ্ভাবনকে উৎসাহিত করবে এবং দেশের ডিজিটাল অর্থনীতির লক্ষ্য অর্জনে সহায়তা করবে। এর ফলে বাংলাদেশের জনগণ, সরকার ও শিল্পখাত তিন পক্ষই লাভবান হবে এবং একটি "উইন-উইন-উইন" পরিস্থিতি নিশ্চিত হবে বলেও জানান বক্তারা।

 দেশে কম ডেটা সেন্টার, বাড়ছে AI-এর চাপ 


 

এ সম্পর্কিত খবর
আরও পড়ুন