মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

| ১৩ আশ্বিন ১৪৩৩

৩৬ জুলাই উপলক্ষে

৩৬ টাকায় পাওয়া যাচ্ছে টেলিটক সিম

টেকস্ক্রল

প্রকাশ: ১৮:২৫, ৬ আগস্ট ২০২৬ | আপডেট: ২০:৩২, ১১ আগস্ট ২০২৬

৩৬ টাকায় পাওয়া যাচ্ছে টেলিটক সিম

৩৬ টাকায় পাওয়া যাচ্ছে টেলিটক সিম

৩৬ জুলাই' উপলক্ষে বৃহস্পতিবার ৩৬ টাকায় জেন-জি সিম বিক্রি করছে রাষ্ট্রায়ত্ত মোবাইল অপারেটর টেলিটক। একই সাথে ৩৬ মিনিট টকটাইম ও ৩.৬ জিবি ডাটা সুবিধা দিচ্ছে অপারেটরটি। অফারটি ইতোমধ্যে তরুণদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে বলে দাবি প্রতিষ্ঠানির। 

'৩৬ জুলাই' স্মারক উপলক্ষে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনামের দিকনির্দেশনায় রাষ্ট্রায়ত্ত মোবাইল অপারেটর টেলিটক '৩৬ জুলাই স্মারক অফার' চালু করেছে।
 

এই অফারের আওতায় ১৫০ টাকা মূল্যের জেন-জি সিম মাত্র ৩৬ টাকায় টেলিটকের সব কাস্টমার কেয়ার সেন্টার থেকে কেনা যাচ্ছে। অফার চালুর পর থেকেই দেশের বিভিন্ন কাস্টমার কেয়ার সেন্টার ও কাস্টমার কেয়ার পয়েন্টে গ্রাহকদের উল্লেখযোগ্য উপস্থিতি দেখা গেছে।
 

এছাড়া টেলিটকের সব প্যাকেজের গ্রাহকরা ৩৬ টাকায় ৩৬ মিনিট টকটাইম এবং ৩.৬ জিবি ডাটা সুবিধা পাচ্ছেন। যার মেয়াদ ৭ দিন। নির্ধারিত ইউএসএসডি কোড ডায়াল অথবা ৩৬ টাকা রিচার্জ করেই অফারটি গ্রহণ করা যাবে।
 

অফারের বিস্তারিত তথ্য, শর্তাবলি এবং সংশ্লিষ্ট ইউএসএসডি কোড টেলিটকের অফিসিয়াল ওয়েবসাইট ও ফেসবুক পেজ থেকে জানা যাবে।
 

টেলিটক জানিয়েছে, ভবিষ্যতেও দেশের তরুণ প্রজন্মসহ সব গ্রাহকের জন্য সময়োপযোগী, সাশ্রয়ী ও উদ্ভাবনী টেলিযোগাযোগ সেবা চালু রাখবে প্রতিষ্ঠানটি।

 

এ সম্পর্কিত খবর
আরও পড়ুন