শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

| ৬ কার্তিক ১৪৩৩

এসএমএসে আকর্ষণীয় অফার

বিভিন্ন প্যাকেজে গ্রাহক টানছে মোবাইল অপারেটররা

টেকস্ক্রল নেটওয়ার্ক

প্রকাশ: ১৫:৪১, ৩ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১৭:২৬, ৩ সেপ্টেম্বর ২০২৬

বিভিন্ন প্যাকেজে গ্রাহক টানছে মোবাইল অপারেটররা

বিভিন্ন প্যাকেজে গ্রাহক টানছে মোবাইল অপারেটররা

গ্রাহকদের আকৃষ্ট করতে বিভিন্ন ধরনের ডাটা, মিনিট ও কম্বো প্যাকেজের অফার দিচ্ছে মোবাইল অপারেটররা। গ্রাহকদের মোবাইলে পাঠানো এসএমএসে এসব অফারের তথ্য জানিয়ে নির্দিষ্ট দামে প্যাকেজ নেওয়ার সুযোগ দেওয়া হচ্ছে।

গত ২ সেপ্টেম্বর (বুধবার) ও ৩ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) গ্রাহকদের মোবাইলে পাঠানো বিভিন্ন এসএমএসে এসব অফারের তথ্য পাওয়া যায়।

গ্রামীণফোন

গ্রাহকদের জন্য ডাটা ও মিনিটের কয়েকটি কম্বো প্যাকেজ এনেছে গ্রামীণফোন। ২৪৮ বা ৪৯৮ টাকায় ১০ জিবি ডাটা ও ২০০ মিনিট এবং ৩৯৭ টাকায় ১৫ জিবি ডাটা ও ৩০০ মিনিট পাওয়া যাচ্ছে, সবগুলোর মেয়াদ ৩০ দিন।

স্বল্পমেয়াদি প্যাকেজে ৫০ টাকায় ২ জিবি ডাটা ৩ দিন এবং ২৯ টাকায় ৪৫ মিনিট ২৪ ঘণ্টার জন্য দেওয়া হচ্ছে।

রবি

ডাটা ও মিনিট মিলিয়ে কয়েকটি প্যাকেজের পাশাপাশি রিচার্জে বাড়তি সুবিধার অফারও দিচ্ছে রবি। ২০২ টাকায় ১০ জিবি ডাটা ও ২০০ মিনিট এবং ৩০০ টাকায় ২৫ জিবি ডাটা ও ১৫০ মিনিটের প্যাকেজ রয়েছে, দুটির মেয়াদ ৩০ দিন।

একই মেয়াদে ২২০ টাকায় ১৮ জিবি ডাটা পাওয়া যাচ্ছে। ৭৯৯ টাকা রিচার্জে ৭০ জিবি ডাটা, ৭০০ মিনিটের সঙ্গে ৭০ টাকা ক্যাশব্যাকের অফারও রয়েছে।

বাংলালিংক

ডাটা ও মিনিটের পাশাপাশি কলরেটেও অফার দিচ্ছে বাংলালিংক। ‘আজকের অফার’ বার্তায় ২৯ টাকায় ৪৫ মিনিট ৫ দিন এবং ৫৭ টাকায় ৮০ মিনিট ৭ দিনের প্যাকেজ রয়েছে।

৪৮ টাকা রিচার্জে ৭ দিনের জন্য ৮৯ পয়সা মিনিট কলরেটের সুযোগও থাকছে। বড় প্যাকেজের মধ্যে ৭০০ টাকায় ৫০ জিবি ডাটা ও ৫০০ মিনিট। ৫৯৮ টাকায় ৫০ জিবি ডাটা এবং ২৪৯ টাকায় ৬০ জিবি ডাটা দেওয়া হচ্ছে।

এয়ারটেল এখন সার্কেল

আজকের সেরা অফার, শুধু আপনার জন্য’ এই বার্তায় একাধিক ডাটা ও কম্বো প্যাকেজের অফার দিচ্ছে সার্কেল । ৫৯ টাকায় ৪ জিবি ডাটা ১০ দিন, ৭৮ টাকায় ১০ জিবি ৭ দিন এবং ১০৫ ও ১৩০ টাকায় যথাক্রমে ১০ ও ১৫ জিবি ডাটা ৩০ দিনের জন্য দেওয়া হচ্ছে।

২২৩ টাকায় ১৮ জিবি ডাটা ও ১০০ মিনিট। ৩০৫ টাকায় ২৫ জিবি ডাটা ও ২০০ মিনিট এবং ৩৯৭ টাকায় ৩০ জিবি ডাটা ও ৩০০ মিনিটের প্যাকেজও রয়েছে।

এছাড়া ৩৯৮ টাকায় ৪০ জিবি এবং ৫৯৯ টাকায় ৫০ জিবি ডাটা ও ৫০০ মিনিটের প্যাকেজ দিচ্ছে অপারেটরটি।

এ সম্পর্কিত খবর
আরও পড়ুন